কক্সবাজারে মা ও স্কুল পড়ুয়া মেয়েকে ১০ জন মিলে গণধর্ষণ, আইসিইউতে কিশোরী – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১০ June, ২০২৬

কক্সবাজারে মা ও স্কুল পড়ুয়া মেয়েকে ১০ জন মিলে গণধর্ষণ, আইসিইউতে কিশোরী

ডেস্ক নিউজ
আপডেটঃ ১০ June, ২০২৬ |
কক্সবাজারের নবগঠিত মাতামুহুরি উপজেলায় এক প্রবাসীর বাড়িতে ঘটেছে এক শিউরে ওঠার মতো দুর্ধর্ষ ডাকাতি ও নৃশংস পাশবিকতার ঘটনা। গভীর রাতে ঘরের জানালার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে অস্ত্রের মুখে নগদ টাকা ও স্বর্ণালংকার লুটের পাশাপাশি প্রবাসীর স্ত্রী এবং তার দশম শ্রেণিতে পড়ুয়া ১৫ বছর বয়সী নাবালিকা মেয়েকে সংঘবদ্ধ ধর্ষণ করেছে একদল নরপিশাচ। এই লোমহর্ষক ঘটনার পর পুরো জেলায় তীব্র ক্ষোভ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ​গতকাল ৮ জুন, সোমবার রাত আড়াইটার দিকে মাতামুহুরি উপজেলার পূর্ব বড়ভেওলা ইউনিয়নের সিকদারপাড়া ডলনিরঘোনা এলাকায় এই নারকীয় ঘটনাটি ঘটে। ​ জানালার গ্রিল কেটে হানা, মা-মেয়ের ওপর পৈশাচিকতা ​স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার মধ্যরাতে ৮ থেকে ১০ জনের একটি

সুসংগঠিত ও সশস্ত্র ডাকাতদল ওই প্রবাসীর বাড়ির জানালার গ্রিল কেটে ভেতরে হানা দেয়। তারা প্রথমে অস্ত্রের মুখে বাড়ির সবাইকে জিম্মি করে নগদ টাকা, স্বর্ণালংকারসহ মূল্যবান মালামাল লুট করে। তবে তাদের বর্বরতা এখানেই শেষ হয়নি; মালামাল লুটের পর তারা বাড়িতে অবস্থানরত প্রবাসীর অসহায় স্ত্রী এবং তার স্কুলপড়ুয়া মেয়েকে আটকে রেখে পালাক্রমে সংঘবদ্ধ ধর্ষণ করে নির্বিঘ্নে পালিয়ে যায়। ​ অতিরিক্ত রক্তক্ষরণ, আইসিইউতে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে স্কুলছাত্রী ​ডাকাতদল চলে যাওয়ার পর প্রতিবেশীদের সহায়তায় গুরুতর আহত ও রক্তাক্ত অবস্থায় মা ও মেয়েকে উদ্ধার করে প্রথমে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। কিন্তু সেখানে তাদের শারীরিক অবস্থার আশঙ্কাজনক অবনতি হলে দ্রুত উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে

স্থানান্তর করা হয়। ​ভুক্তভোগী স্কুলছাত্রীর মামা সাইদুল ইসলাম মারুফ কান্নায় ভেঙে পড়ে জানান, “আমার বোন ও ভাগ্নির ওপর ডাকাতরা পৈশাচিক অত্যাচার চালিয়েছে। ভাগ্নির অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে চিকিৎসকরা তাকে হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণে (আইসিইউ) রেখে চিকিৎসা দিচ্ছেন।” ​প্রশাসনের তৎপরতা ​ঘটনাটি জানাজানি হওয়ার পর চকরিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার অভিজিৎ দাশসহ থানা পুলিশের একাধিক টিম ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। মাতামুহুরী পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক মো. মাসুদ ডাকাতি ও মা-মেয়েকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, অপরাধীদের কাউকেই ছাড় দেওয়া হবে না। অধিকতর তদন্তের জন্য তিনি নিজে এখনো ঘটনাস্থলে অবস্থান

করছেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মহাসমাবেশে যাওয়ার পথে গ্রাম পুলিশ প্রধানের মৃত্যু ডিসেম্বর নিয়ে মন্তব্যে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক নেই: উপদেষ্টা তিতুমীর প্রথম ধাপে হাজারের বেশি ইউপিতে ভোটের প্রস্তুতি ইসি’র ইসরায়েলে সরকার গঠনের দায়িত্ব পেয়ে আইজেনকটের আহ্বান ইহুদিবিদ্বেষ থাকলে জার্মানি ছাড়ার আহ্বান চ্যান্সেলর মের্ৎসের ভোটার তালিকা নিয়ে বিতর্ক: পদত্যাগ করলেন আরও এক বিচারপতি উজিরপুরে স্বেচ্ছাসেবক দলের নেতা বায়জিদ হোসেনের গোপন ভিডিও অভিযোগে জেলহাজতে বিদেশি আইনজীবী পর্যবেক্ষক হিসেবে আনতে পারবেন সালমান এফ রহমান ভূমি নিবন্ধন কার্যক্রম ভূমি মন্ত্রণালয়ের অধীনে আনার সুপারিশ অগ্রণী ব্যাংকে ৩১৫ গ্রাহকের হিসাবের অস্তিত্ব পাওয়া যাচ্ছে না বিএনপি নেতার বাসাসহ রাজধানীর তিন এলাকায় ককটেল বিস্ফোরণ ছাত্রকে ধর্ষণের পর গোসল ছাড়াই ফজর নামাজের ইমামতি করেন হেফাজত-খেলাফত মজলিস নেতা ৫ আগস্টের পর থেকে মন্দিরের জমি দখল: জামায়াত আমিরকে বেদম পিটুনি, অণ্ডকোষ জখম এলাকার নারীদের অজান্তে ভিডিও ধারণ ও ব্ল্যাকমেইল: স্বেচ্ছাসেবক দল আহ্বায়ক হাতেনাতে ধরা, গণপিটুনি হেফাজত আমির: জামায়াতের দীন-ইসলাম আমাদের ইসলাম নয়, মওদুদীবাদ ভ্রান্তির পথ বাংলাদেশের জন্য রুশ বাজারের নতুন দুয়ার, বাণিজ্য সম্প্রসারণে মস্কোর আগ্রহ হবিগঞ্জে পুড়ল জুলাই স্তম্ভ সি.এফ এর প্রতিবেদন: সেপ্টেম্বর-অক্টোবরে নিত্যপণ্যের মূল্য বেড়েছে ৭.৫২ ভাগ শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তনের প্রস্তুতিতে বুড়িগঙ্গায় ব্যানার টাঙিয়ে ছাত্রলীগের ‘নৌকা মিছিল’ চট্টগ্রাম শিক্ষা বোর্ডের গুপ্ত পরিষেবা: পরীক্ষা না দিলেও মেলে ফল, ফেল করেও ফলাফল জিপিএ-৫