বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৯ June, ২০২৬

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন

ডেস্ক নিউজ
আপডেটঃ ৯ June, ২০২৬ |
মার্কিন যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতির নতুন তথ্য প্রকাশের আগে সুদের হার বৃদ্ধির আশঙ্কায় বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন ঘটেছে। মঙ্গলবার (৯ জুন) আন্তর্জাতিক বাজারে বিনিয়োগকারীদের শেয়ার ও অন্যান্য ঝুঁকিপূর্ণ সম্পদ বিক্রির হিড়িকের (সেল-অফ) পাশাপাশি চলতি বছর মার্কিন ফেডারেল রিজার্ভ কর্তৃক সুদের হার বাড়ানোর জোরালো সম্ভাবনায় চাপের মুখে পড়েছে নিরাপদ বিনিয়োগ হিসেবে পরিচিত এই মূল্যবান ধাতু। নিউ ইয়র্ক সময় অনুযায়ী, মঙ্গলবার (৯ জুন) সকাল ১১টা পর্যন্ত আন্তর্জাতিক বাজারে স্পট গোল্ডের (হাজির বাজার) দাম ০.৭ শতাংশ কমে প্রতি আউন্স ৪,২৯৮.৭৫ ডলারে নেমে আসে, যা দিনের শুরুর দিকে ১ শতাংশেরও বেশি কমে গিয়েছিল। একই সাথে মার্কিন গোল্ড ফিউচার্সের (আগস্ট ডেলিভারি) দামও ০.৯ শতাংশ হ্রাস পেয়ে আউন্স

প্রতি ৪,৩২৩.৯০ ডলারে দাঁড়ায়। বাজার বিশ্লেষক সংস্থা আরজেও ফিউচার্সের সিনিয়র মার্কেট স্ট্র্যাটেজিস্ট বব হ্যাবারকর্ন জানান, মূল্যস্ফীতির রিপোর্টের আগে বিনিয়োগকারীদের মধ্যে এক ধরনের উদ্বেগ কাজ করছে এবং পুরো বাজারজুড়ে ‘রিস্ক-অফ’ বা ঝুঁকি এড়ানোর প্রবণতা চাঙ্গা হওয়ায় স্বর্ণের দামে এই পতন দেখা দিয়েছে। ফেডারেল রিজার্ভের পক্ষ থেকে সুদের হারের বিষয়ে স্পষ্ট কোনো বার্তা না আসা পর্যন্ত স্বর্ণ ও রূপার বাজার এমন চাপের মধ্যেই থাকবে বলে তিনি উল্লেখ করেন। সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রে শক্তিশালী কর্মসংস্থানের তথ্য প্রকাশের পর এখন বিনিয়োগকারীদের সব নজর চলতি সপ্তাহের গুরুত্বপূর্ণ অর্থনৈতিক প্রতিবেদনের দিকে। বিশেষ করে বুধবারের (১০ জুন) কনজিউমার প্রাইস ইনডেক্স (সিপিআই) বা ভোক্তা মূল্যসূচক এবং বৃহস্পতিবারের (১১ জুন) প্রোডিউসার

প্রাইস ইনডেক্স (পিপিআই) বা পাইকারি মূল্যসূচকের ডেটা থেকে যুক্তরাষ্ট্রের ভবিষ্যৎ মুদ্রানীতি সম্পর্কে ধারণা পাওয়া যাবে। জার্মানির কমার্সব্যাংক এক নোটে জানিয়েছে, মে মাসের মূল্যস্ফীতির তথ্য যদি প্রত্যাশার চেয়ে বেশি আসে, তবে স্বর্ণের দাম আরও কমতে পারে। সিএমই ফেডওয়াচ টুলের হিসাব অনুযায়ী, ব্যবসায়ীরা আগামী ডিসেম্বরে মার্কিন কেন্দ্রীয় ব্যাংক কর্তৃক সুদের হার বৃদ্ধির প্রায় ৭০ শতাংশ সম্ভাবনা দেখছেন। এদিকে, মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে ইতিবাচক হাওয়া এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আহ্বানে সাড়া দিয়ে ইরান ও ইসরাইল পরস্পরের ওপর হামলা বন্ধ করার ঘোষণা দেওয়ায় আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দামও কমেছে। সাধারণত তেলের দাম বাড়লে মূল্যস্ফীতি বাড়ে, যা নিয়ন্ত্রণে রাখতে সুদের হার দীর্ঘ সময় উচ্চ রাখতে হয়। উচ্চ

সুদের হারের কারণে সুদবিহীন সম্পদ হিসেবে স্বর্ণের আকর্ষণ বিনিয়োগকারীদের কাছে কমে যায়। স্বর্ণের পাশাপাশি অন্যান্য মূল্যবান ধাতুর বাজারেও পতন দেখা গেছে। স্পট সিলভার বা রূপার দাম ৩.২ শতাংশ কমে প্রতি আউন্স ৬৫.৯৮ ডলারে নেমেছে, প্লাটিনামের দাম ১.১ শতাংশ কমে ১,৭৩৬.০৮ ডলার এবং প্যালাডিয়ামের দাম ২.৫ শতাংশ হ্রাস পেয়ে ১,২৩৪.৯৩ ডলারে দাঁড়িয়েছে। সূত্র: রয়টার্স।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বাড়তি ৬০,৪৩২ কোটি টাকা দেবে ফিফা, বাংলাদেশ কত পাবে শিক্ষাসহ ৩ সচিবকে সিনিয়র পদমর্যাদা দিল সরকার কুমিল্লায় মহানগর জামায়াতের দুগ্রুপের সংঘর্ষ, ভাঙচুর দিল্লিতে আবারও জড়ো হওয়ার আহ্বান অভিজিৎ দীপকের গঙ্গা চুক্তি নবায়নে সিদ্ধান্ত হয়নি, ফেব্রুয়ারিতে পদ্মা ব্যারাজ উদ্বোধনের আশা হরমুজে ২ হাজার ৫০০ কনটেইনারসহ জাহাজডুবি জাপানের প্রধানমন্ত্রীর দিন শুরু যেভাবে— নাশতা বানান, বাসনও মাজেন ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৫ হাজার যাত্রী বিশ্বজুড়ে ডিজেল সংকট থাকবে কতদিন, জানাল আইইএ ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে বিশ্ববাজারে স্বর্ণের দামে পতন, দেশে ভরি কত? চাঁদাবাজী-ছিনতাইয়ের অভয়ারণ্যে বেঁচে ফেরাকে ‘কপাল জোরে বেঁচে গেলাম’ বললেন এভারেস্ট জয়ী বাবর আলী ‘জয় বাংলা’কে দাবিয়ে রাখা যাবে না’: আদালত চত্বরে জামিন পেয়েই গর্জে উঠলেন আইভী বিদেশি পর্যটকদের জন্য বিশেষ ‘রেড জোন’ করা হবে, মিলবে ‘সবকিছু’ নোবেল জয়ের ২০ বছরে ইউনূস: অভিনন্দনের দিনেও হামে শিশুমৃত্যু থামেনি, সরকারি হিসাবেই ১,১৭০ ছাড়ালো শিশু মৃত্যুর সংখ্যা সৌদি আরামকোর সদর দপ্তরে হুথি ক্ষেপণাস্ত্রের হামলা, যৌথ সহয়তা’র ‘মক্কা জোট’ যৌথ নিন্দা প্রকেশেই সীমিত টঙ্গীতে দেশের শীর্ষস্থানীয় ওষুধ কারখানা পুড়ে ছাই: মার্কিন ওষুধ-চুক্তির সাথে একসূত্রে গাঁথা? প্রশ্ন কর্মচারীদের নোয়াখালীতে যুবদল নেতার বিরুদ্ধে চাঁদাবাজি-দখলের অভিযোগ, বিচারের দাবিতে মানববন্ধন নোয়াখালীতে একদিনে দুই মৃত্যু: চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ, সোনাইমুড়ীতে মাঠে মিলল প্রবাসীর মরদেহ যা দেখছেন চোখের সামনে, পর্দার পেছনের বাস্তবতা কেমন – সেটা কি জানেন?