প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক আরিফ রহমানের বিরুদ্ধে জঙ্গি সংশ্লিষ্টতার অভিযোগ, মিয়াপাড়ায় তোলপাড় – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৭ এপ্রিল, ২০২৬

প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক আরিফ রহমানের বিরুদ্ধে জঙ্গি সংশ্লিষ্টতার অভিযোগ, মিয়াপাড়ায় তোলপাড়

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৭ এপ্রিল, ২০২৬ |
হলি আর্টিজান হামলার মাস্টারমাইন্ড সেনাবাহিনী থেকে বরখাস্ত পলাতক জঙ্গি মেজর জিয়ার সঙ্গে ঘনিষ্ঠতা এবং নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিযবুত তাহরিরের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে আলোচনায় এসেছেন প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক আরিফ রহমান। সম্প্রতি ‘আজকের কণ্ঠ’ নামক একটি সংবাদমাধ্যমে এই সংক্রান্ত প্রতিবেদন প্রকাশের পর ঢাকার সাংবাদিক মহলে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বিভিন্ন সূত্রে জানা গেছে, এই অভিযোগ ওঠার পর দেশের শীর্ষস্থানীয় বেশ কয়েকটি গণমাধ্যম তাদের বার্তাকক্ষে বিশেষ সতর্কতা জারি করেছে। প্রথম আলো যদি আরিফ রহমানকে বরখাস্ত করে, তবে অন্য কোনো প্রতিষ্ঠানে যাতে তিনি সুযোগ না পান, সে বিষয়েও অলিখিত নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানা গেছে। নাম প্রকাশে অনিচ্ছুক প্রথম আলোর একজন জ্যেষ্ঠ সংবাদকর্মী আজকের

কণ্ঠকে জানান, “আমরা জানতাম আরিফ রহমান ছাত্রজীবনে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্রশিবিরের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। কিন্তু তার সঙ্গে জঙ্গি সংশ্লিষ্টতার এমন ভয়াবহ তথ্য আমাদের জানা ছিল না। আমাদের প্রতিষ্ঠানের মালিকপক্ষ যেখানে হলি আর্টিজান হামলার ভিকটিম, সেখানে মেজর জিয়ার মতো একজন ভয়ংকর জঙ্গির সহযোগী আমাদের সঙ্গে কাজ করবে—এটা ভাবতেই আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি।” প্রতিবেদনে আরও দাবি করা হয়েছে, বিতর্কিত অনলাইন অ্যাক্টিভিস্ট পিনাকী ভট্টাচার্য ও ইলিয়াস হোসেনের সঙ্গেও আরিফ রহমানের ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছে। গত ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর তাদের যোগসাজশে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে বিতর্কিত প্রতিবেদন তৈরির অভিযোগও উঠেছে তার বিরুদ্ধে। এমনকি সম্প্রতি প্রথম আলো ও ডেইলি স্টার ভবনে হামলার ঘটনা সম্পর্কে আরিফ

রহমান আগে থেকেই অবগত ছিলেন বলে তার ঘনিষ্ঠ একটি সূত্র দাবি করেছে। আরিফ রহমানের আর্থিক অবস্থা নিয়ে প্রশ্ন তুলেছেন তার এক বন্ধু। তিনি জানান, “আরিফ যে বেতন পান, তা তার জীবনযাত্রার সঙ্গে অসংগতিপূর্ণ। তিনি তার এক বান্ধবীকে বসুন্ধরা আবাসিক এলাকায় একটি ফ্ল্যাট কিনে দিয়েছেন বলে শুনেছি। এত টাকা তার কাছে কোত্থেকে আসছে, তা বড় প্রশ্ন।” এই বিষয়ে কথা বলতে আরিফ রহমানের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। আজকের কণ্ঠের পরিচয় দিয়ে ফোন করা হলে তিনি সংযোগ বিচ্ছিন্ন করে দেন বলে জানা গেছে। প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) সাবেক এক মহাপরিচালক এই প্রসঙ্গে বলেন, “বাংলাদেশে প্রেস কাউন্সিল শক্তিশালী না হওয়ায় অনেক সময়

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া কঠিন হয়। তবে এত বড় অভিযোগ ওঠার পর প্রথম আলোর উচিত বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা এবং দ্রুত ব্যবস্থা নেওয়া। অন্যথায় এর দায়ভার প্রতিষ্ঠানের ওপরও আসতে পারে।” এদিকে, আজকের কণ্ঠের দাবি অনুযায়ী, তারা মধ্যস্থতাকারীর মাধ্যমে পলাতক জঙ্গি মেজর জিয়ার সঙ্গে যোগাযোগ করলে তিনি আরিফ রহমানের সঙ্গে পূর্বপরিচয় ও সম্পর্কের কথা স্বীকার করেছেন। জিয়া দাবি করেন, আরিফের মাধ্যমে তিনি প্রশাসনের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ রাখতেন। জাতীয় গোয়েন্দা সংস্থা এনএসআই’র একজন যুগ্ম পরিচালক (নাম প্রকাশে অনিচ্ছুক) জানিয়েছেন, প্রকাশিত প্রতিবেদনটি তাদের নজরে এসেছে এবং তারা এ বিষয়ে প্রাথমিক তদন্ত শুরু করেছেন। মেজর জিয়ার সঙ্গে আরিফ রহমানের যোগাযোগের প্রাথমিক কিছু সত্যতা পাওয়ার

দাবি করেছেন তিনি। বিষয়টি আরও খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান এই কর্মকর্তা।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ওয়াইফাইয়ের গতি বাড়াতে যা করবেন টাকায় মেলে বিচারকের স্বাক্ষর তিনগুণ মূল্যে গ্যাস বিক্রির প্রস্তাব পেট্রোনাসের বনের নৈসর্গিক পরিবেশে বিশ্বসাহিত্য ও সংস্কৃতির অনন্য মিলনমেলা: নিউইয়র্কে অনুষ্ঠিত হলো চতুর্থ রকল্যান্ড রিট্রিট ও বইমেলা ২০২৬ ভারতের সীমান্ত ঘেঁষে চীনের ১১টি জে-২০ স্টিলথ যুদ্ধবিমান মোতায়েন, বাড়ছে সামরিক চাপ ব্রাজিলের প্রেসিডেন্টকে ‘চোর’ বললেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট: রাষ্ট্রদূতকে প্রত্যাহারের ঘোষণা ব্রাজিলের বিশ্বকাপ ফাইনালের পরেই রেফারিং ছাড়লেন স্লাভকো ভিনচিচ আর্জেন্টিনার বিপক্ষে কাব্রালের বাঁকানো শট ‘বিশ্বকাপের সেরা গোল’ কোটা সংস্কারের পর বিসিএসে নারীদের নিয়োগে বড় পতন, প্রশ্নের মুখে সংস্কার ভারতের বাংলাদেশ সফর ঝুলে থাকার আবহেই মিরাজের সাক্ষাৎকার: বরফ গলবে কি? ছাত্রলীগ কর্মীদের হাতে মার খাননি দাবি করে আম্মার- ‘আমরা মাইর খাইনি, মাইর দিয়েছি’ ঢাকার উত্তরায় ১০ মিনিটের ব্যাবধানে দুটি বোমা বিস্ফোরণ, জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়েছে সড়কে ঝুলছিল নাহিদ-হাসনাতদের কুশপুতুল, স্থানীয়দের ভাষ্য- ‘লীগের ঘাড়ে দোষ চাপাতে নিজেরাই ঝুলিয়েছে’ আয়ালার ক্ষমা প্রত্যাখ্যান করে মিথ্যাচারের অভিযোগ ওলমোর জঙ্গল সলিমপুরে নাশকতা: যৌথ বাহিনীর পানির পাইপ কেটে ঢালা হয় বিষ, ঝুঁকিতে স্কুলশিশুরাও বরুড়ায় একের পর এক পল্লী বিদ্যুতের ট্রান্সফরমার চুরি, ছাত্রদল সভাপতিসহ জড়িতদের বিরুদ্ধে মামলা ঢাকায় বিদ্যুৎ বিলের ভয়াবহ বৃদ্ধি: একই ব্যবহারে আগের মাসের চেয়ে আসছে দ্বিগুণ-তিনগুণ বিল! মুক্তিযুদ্ধের সরাসরি বিরোধিতা করা যুক্তরাষ্ট্র এবার বীর মুক্তিযোদ্ধাদের ডাটাবেজ তৈরিতে আগ্রহী! যুবদল নেতাকে খুন করতে ২৫ লাখে খুনি ভাড়া করেন স্বেচ্ছাসেবক দল নেতা আমেরিকা ফার্স্ট নীতি? যুক্তরাষ্ট্রকে খুশি করতেই ২৩৭ কোটি টাকা গচ্চায় গম কিনছে বিএনপি সরকার