৬ লক্ষ কোটি টাকা রাজস্ব আদায়ের উচ্চাভিলাষী লক্ষ্য: ক্ষুদ্র ব্যবসায়ীদের ওপর চাপছে করের বোঝা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৭ এপ্রিল, ২০২৬

৬ লক্ষ কোটি টাকা রাজস্ব আদায়ের উচ্চাভিলাষী লক্ষ্য: ক্ষুদ্র ব্যবসায়ীদের ওপর চাপছে করের বোঝা

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৭ এপ্রিল, ২০২৬ |
আগামী ২০২৬-২৭ অর্থবছরে ৬ লক্ষ কোটি টাকা রাজস্ব আদায়ের অত্যন্ত উচ্চাভিলাষী লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। চলতি অর্থবছরের তুলনায় প্রায় দ্বিগুণ রাজস্ব সংগ্রহের এই টার্গেট পূরণে ভ্যাট ও আয়করে কোনো ছাড় না দেওয়া, কর অব্যাহতি কমানো এবং করের আওতা ব্যাপকভাবে সম্প্রসারণের সিদ্ধান্ত নিয়েছে সরকার। ফলে ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ী, খুচরা ব্যবসী এবং ফুটপাতের অস্থায়ী হকারদের উপর কর ও নিয়ন্ত্রণের চাপ উল্লেখযোগ্যভাবে বেড়েছে বলে অভিযোগ উঠেছে। এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খান চট্টগ্রামে ব্যবসায়ীদের সঙ্গে প্রাক-বাজেট আলোচনায় বলেছেন, সামনে রাজস্ব আদায়ের কঠিন চ্যালেঞ্জ রয়েছে। চলতি অর্থবছরে রাজস্ব আদায়ে বড় ঘাটতি দেখা দিয়েছে। এই ঘাটতি পূরণ এবং আইএমএফের শর্ত পূরণে এনবিআর কঠোর অবস্থান

নিয়েছে। ভ্যাট নিবন্ধনের সীমা কমিয়ে আনা, লেনদেনের কর সীমা হ্রাস এবং নতুন করদাতা অন্তর্ভুক্তির মাধ্যমে রাজস্ব বাড়ানোর পরিকল্পনা চলছে। রাজস্ব আদায়ে হিমশিম: ৬ লক্ষ কোটি টাকার উচ্চাভিলাষী রাজস্ব আদায়ের লক্ষ্য সরকারের; ব্যাবসায়ীদের অপারগতা এর ফলে বিস্কুট, মোবাইল রিচার্জ, ইন্টারনেট বিল, তৈরি পোশাক, সেলাইয়ের দোকান, ছোট রেস্তোরাঁসহ অসংখ্য ক্ষুদ্র ব্যবসা এখন ভ্যাটের আওতায় আসছে। ক্ষুদ্র ব্যবসায়ীরা বলছেন, এতে তাদের ব্যবসায়িক খরচ বৃদ্ধি পাবে, মুনাফা কমবে এবং শেষ পর্যন্ত সাধারণ ভোক্তার উপর দাম বৃদ্ধির বোঝা চাপবে। ব্যবসায়ী মহলের অপারগতা সত্ত্বেও এনবিআর কোনো ছাড় দিতে রাজি নয়। একই সঙ্গে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) ফুটপাতে অস্থায়ী ব্যবসা করতে লাইসেন্স বাধ্যতামূলক করার ঘোষণা দিয়েছে। ডিএসসিসি প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো.

আব্দুস সালাম বলেছেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় ফুটপাতে ব্যবসা করতে লাইসেন্স নিতে হবে। রাস্তায় যত্রতত্র ব্যবসা করে জনদুর্ভোগ সৃষ্টি করা যাবে না। এলাকাভিত্তিক হকারদের তালিকা তৈরি করা হচ্ছে। তালিকা সম্পন্ন হলে নির্দিষ্ট এলাকা, নির্দিষ্ট সময় ও সংখ্যায় অনুমতি দেওয়া হবে। তিনি আরও বলেন, “আমরা হকার ও রিকশাওয়ালাদের প্রতি অমানবিক হতে চাই না। উচ্ছেদ নয়, পুনর্বাসন করতে চাই।” তবে লাইসেন্স ছাড়া ব্যবসা করা যাবে না বলে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে। ঢামেক হাসপাতালসংলগ্ন ফুটপাত দখলমুক্ত করে সৌন্দর্যবর্ধনের পাইলট প্রকল্প শুরু করা হয়েছে। সফল হলে অন্যান্য এলাকায়ও একইভাবে ফুটপাত দখলমুক্ত ও নান্দনিক করা হবে। বিশ্লেষকরা বলছেন, রাজস্বের চাপে সরকার ক্ষুদ্র ও অনানুষ্ঠানিক খাতকে নিয়ন্ত্রণের আওতায় আনছে। ভ্যাটের আওতা

বাড়ানোর পাশাপাশি লাইসেন্সিংয়ের মাধ্যমে অসংগঠিত ব্যবসাকে সরকারি তত্ত্বাবধানে আনা হচ্ছে। ক্ষুদ্র ব্যবসায়ীদের সংগঠনগুলো আশঙ্কা করছে, এতে তাদের ব্যবসা টিকিয়ে রাখা কঠিন হয়ে পড়বে এবং অনেকে ব্যবসা গুটিয়ে নিতে বাধ্য হবেন। সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, এই উচ্চ লক্ষ্যমাত্রা অর্জন না করলে উন্নয়ন প্রকল্প, ঋণ পরিশোধ ও জনকল্যাণমূলক কাজ ব্যাহত হবে। তাই করের আওতা বাড়ানো এবং শহরের ফুটপাত নিয়ন্ত্রণ অপরিহার্য। কিন্তু ব্যবসায়ীরা দাবি করছেন, ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য যৌক্তিক করমুক্ত সীমা বজায় রাখা এবং অতিরিক্ত চাপ না দেওয়া উচিত।আসন্ন বাজেটে এনবিআর কীভাবে এই লক্ষ্য পূরণ করে এবং ক্ষুদ্র ব্যবসায়ীদের সুরক্ষায় কোনো বিশেষ ব্যবস্থা নেয়—তা নিয়ে সকল মহলে তীব্র আলোচনা চলছে। বর্তমানে ক্ষুদ্র ব্যবসায়ীদের মধ্যে

উদ্বেগ ও অসন্তোষ স্পষ্টভাবে বেড়ে চলেছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নিউইয়র্কে বর্ণাঢ্য আয়োজনে কুষ্টিয়া জেলা সমিতির বার্ষিক বনভোজন অনুষ্ঠিত। ঢাকায় পুরোহিতের ওপর নৃশংস হামলা, মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন সুভাষ দেউরী মানবাধিকার লঙ্ঘনের বিভিন্ন ঘটনার তদন্ত দাবি পেশাজীবী মানবাধিকার পরিষদের রণক্ষেত্র সাতকানিয়া: সশস্ত্র জামায়াত-শিবির কর্মীদের গুলিতে রক্তাক্ত আওয়ামী লীগ কর্মী, এলাকায় তীব্র ক্ষোভ এলসি নিষ্পত্তিতে ডলারের দর বেড়ে ১২৩.৫৫ টাকাঃ দুই সপ্তাহে বেড়েছে ৭০ পয়সা, আমদানি ব্যয় ও মূল্যস্ফীতির নতুন শঙ্কা মানবতাবিরোধী অপরাধের মামলায় ইনুর ১০ বছরের সশ্রম কারাদণ্ড প্রিপেইড মিটারে ভৌতিক বিল কর্তনের অভিযোগ, মধ্যরাতে বিদ্যুতহীনতার ভোগান্তিতে ক্ষুব্ধ গ্রাহকরা হাসিনা সরকার পতনে “সক্রিয় ভূমিকা” রেখেছি: প্রথম আলো সম্পাদক মতিউর রহমান (ভিডিও) ভারতীয় পেঁয়াজের সাথে প্রতিযোগিতায় ন্যায্যমূল্য না পেয়ে দিশেহারা কৃষক, ক্ষোভে পেঁয়াজ ফেলে দিচ্ছেন রাস্তায়-ডোবায় মো-সা-দ এজেন্ট’ বিএনপি নেতা আসলাম চৌধুরীর মনোনয়ন বাতিল সুপ্রিম কোর্টে বিদ্যুতের লোডশেডিং অতিষ্ট যুবকের প্রধানমন্ত্রী ও জায়মাকে কটুক্তি, ফেনীতে যুবক গ্রেফতার হাসপাতাল চালুর দাবিতে সড়ক অবরোধ, নবম দিনে সুনামগঞ্জ মেডিকেল কলেজ শিক্ষার্থীদের আন্দোলন বিশ্বজুড়ে ৯১টি আন্তর্জাতিক সংবাদমাধ্যমের শিরোনামে শেখ হাসিনা: “এ বছরই দেশে ফিরব” কোটচাঁদপুরের ডেপুটি রেঞ্জার শফিকুল ইসলামের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের একাধিক অভিযোগ ঢাবি স্থাপনার নাম পরিবর্তন: সিনেট অধিবেশন থেকে শিবিরের ওয়াকআউট; পছন্দের নাম ‘শহিদ ওসমান হাদি’ পশ্চিম তীরে ১০০ স্থানে বসতি স্থাপনের পরিকল্পনা করছে দখলদার ইসরাইল জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের চেষ্টা ট্রাম্পের, যে রায় দিল মার্কিন সুপ্রিম কোর্ট পাকিস্তানে কোচিং সেন্টারের ছাদ ধসে ১৪ শিশু নিহত ভারতীয় ভূখণ্ডে ঢুকে পড়েছে চীনা সেনাবাহিনী জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের চেষ্টা ট্রাম্পের, যে রায় দিল মার্কিন সুপ্রিম কোর্ট