এক মাসের মধ্যে পদ্মা ব্যাংকের ভবিষ্যৎ নির্ধারণের সিদ্ধান্ত – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৯ November, ২০২৬

এক মাসের মধ্যে পদ্মা ব্যাংকের ভবিষ্যৎ নির্ধারণের সিদ্ধান্ত

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৯ November, ২০২৬ |

আগামী এক মাসের মধ্যে পদ্মা ব্যাংকের ভাগ্য নির্ধারিত হতে যাচ্ছে। গত মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদ ব্যাংকটিকে রেজোল্যুশন প্রক্রিয়ার আওতায় আনার অনুমোদন দিয়েছে। এতে ব্যাংকটিকে একীভূত করা, পুনর্গঠন কিংবা অবসায়নের মতো পদক্ষেপ নেওয়ার পথ প্রশস্ত হলো। তবে ঠিক কোন পদ্ধতিতে ব্যাংকটির সংকট মোকাবিলা করা হবে, সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি।

বিজ্ঞাপন

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান জানান, পর্ষদের সিদ্ধান্তের ফলে পদ্মা ব্যাংক আর স্বতন্ত্র সত্তা হিসেবে থাকছে না। আগামী এক মাসের মধ্যে ব্যাংকটিকে একীভূত, পুনর্গঠন বা অবসায়নের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান পরিচালনা পর্ষদের এই সভায় সভাপতিত্ব করেন।

রাজনৈতিক বিবেচনায় ২০১২ সালে সাবেক ফারমার্স ব্যাংকের অনুমোদন দেওয়া হয়েছিল, যার চেয়ারম্যান ছিলেন আওয়ামী লীগ সরকারের আমলের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর। প্রতিষ্ঠার পর থেকেই ব্যাংকটিতে নানা অনিয়মের অভিযোগ ওঠে এবং একপর্যায়ে গ্রাহকদের আস্থা কমে যায়। পরিস্থিতি সামাল দিতে ২০১৭ সালে প্রভাবশালী উদ্যোক্তাদের পদ ছাড়তে হয় এবং পরবর্তীতে ব্যাংকটির নাম পরিবর্তন করে রাখা হয় পদ্মা ব্যাংক।

ব্যাংকটিকে টিকিয়ে রাখতে সরকারি চারটি ব্যাংক ও ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ (আইসিবি) মূলধন সহায়তা দিয়েছিল। এরপর ব্যবসায়ী চৌধুরী নাফিজ সরাফাত চেয়ারম্যানের দায়িত্ব নিলেও গ্রাহকদের আস্থা ফেরানো সম্ভব হয়নি। ২০২৪ সালের শুরুতে নাফিজ সরাফাত

পদ ছাড়েন এবং বিপুল পরিমাণ খেলাপি ঋণের চাপে ব্যাংকটির আর্থিক পরিস্থিতির আরও অবনতি ঘটে।

গত বছর বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব-সাইট সুপারভিশন ব্যাংকটিকে একীভূত করা বা অবসায়নের সুপারিশ করেছিল। এরই ধারাবাহিকতায় ব্যাংক রেজোল্যুশন ডিপার্টমেন্টকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলা হয়। সেই প্রস্তাবের পরিপ্রেক্ষিতেই গত মঙ্গলবার কেন্দ্রীয় ব্যাংকের পরিচালনা পর্ষদ পদ্মা ব্যাংককে রেজোল্যুশন প্রক্রিয়ার আওতায় আনার অনুমোদন দেয়।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
এক মাসের মধ্যে পদ্মা ব্যাংকের ভবিষ্যৎ নির্ধারণের সিদ্ধান্ত উত্তরা থেকে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে আটক করেছে পুলিশ রাজপথে নামার আগে মা-বাবার কাছ থেকে বিদায় নিতে যুবদলের আহ্বান দেশে গৃহযুদ্ধ শুরুর পাঁয়তারা চালাচ্ছে অপশক্তি: স্পিকার পর্তুগালের ৭ নম্বর জার্সি পরেই আলোচনায় কার্লোস ফর্বস জাতীয় দল গঠনে ১৫-২০ প্রবাসীর ওপর নির্ভর নয় ঢেউয়ের সঙ্গে লড়াই করে সার্ফিংয়ে অদম্য দুই কিশোরী গোপালগঞ্জ ও গাজীপুরে রায়ের পর গুলি করা হয়নি: প্রসিকিউটর লন্ডন টি এক্সচেঞ্জে সিলেট চা, পার্তুগাল রাজপরিবারের সঙ্গে উন্নয়নের তারকা নয় বাংলাদেশ চট্টগ্রাম ইপিজেডে নতুন বিনিয়োগে ২ হাজার মানুষের কর্মসংস্থান টুঙ্গিপাড়া থানায় অগ্নিকাণ্ড ও পুলিশের পুড়ে যাওয়া গাড়ি ছাত্র ইউনিয়ন নেতাকে ডিবি পরিচয়ে তুলে নেওয়ার ১০ ঘণ্টা পর মুক্তি টুঙ্গিপাড়ায় রামদা ও কুড়াল নিয়ে মহড়া, ছবি তোলায় বাধা মুক্তিযুদ্ধে বাংলাদেশের অকৃত্রিম বন্ধু অঁদ্রে মালরোর স্মরণে ফরাসি সপ্তাহ শুরু হচ্ছে কাফরুলে পোশাকশ্রমিক ও স্থানীয়দের পাল্টাপাল্টি ধাওয়া, নিয়ন্ত্রণে পুলিশের সাউন্ড গ্রেনেড ফিলিপাইনে মিত্রদের সঙ্গে ট্রাম্পের বৈঠক, বাইরে বিক্ষোভ ট্রাম্প-বাইডেনকে হত্যার চক্রান্তে ইরান-সংশ্লিষ্ট পাকিস্তানির ২৭ বছরের কারাদণ্ড জুলাই গণ-অভ্যুত্থানে নয়ন হত্যা মামলায় কারাগারে মির্জা আজমের ভাই আনোয়ারুল আদালতে দেহরক্ষী রাখার কারণ ব্যাখ্যা করলেন পরীমনি