মার্কিন বাণিজ্য চুক্তির ফল: বাংলাদেশের বাজারে মার্কিন পণ্য সয়লাবের জোর চেষ্টা রাষ্ট্রদূতের, জানালেন এটাই তার মিশন – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৬ November, ২০২৬

মার্কিন বাণিজ্য চুক্তির ফল: বাংলাদেশের বাজারে মার্কিন পণ্য সয়লাবের জোর চেষ্টা রাষ্ট্রদূতের, জানালেন এটাই তার মিশন

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৬ November, ২০২৬ |
মার্কিন বাণিজ্য চুক্তি বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশের বাজার মার্কিন পণ্যে সয়লাব করার জন্য শুরু থেকেই উঠে পড়ে লেগে আছেন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন। বাংলাদেশের নিজস্ব উৎপাদিত এবং বিভিন্ন দেশ থেকে কম দামে আমদানিকৃত পণ্যের বিকল্প থাকা সত্ত্বেও ২০ কোটি মানুষের এই লোভনীয় বাজারে নজর যুক্তরাষ্ট্রের। আর তাই দুই দেশের মধ্যকার বাণিজ্যিক বাধা কমিয়ে এই বাজার দখলে নিতে চায় দেশটি। ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন জানালেন, বাংলাদেশের ভোক্তারা আরও বেশি বৈচিত্র্যের মার্কিন পণ্য কম দামে কেনার সুযোগ পাবেন। তার ভাষ্য, দুই দেশের মধ্যে বাণিজ্য সম্প্রসারণ হলে মার্কিন কোম্পানিগুলো নতুন বাজার পাবে, অন্যদিকে বাংলাদেশি ব্যবসায়ীরা উন্নতমানের পণ্য ও উপকরণ আমদানির সুযোগ পাবেন। তার দাবি,

এতে উভয় দেশের অর্থনীতি লাভবান হবে। আজ ১৬ই নভেম্বর, সোমবার রাজধানীর শেরাটন হোটেলে যুক্তরাষ্ট্রের ২৫০ বছর পূর্তি উপলক্ষে মার্কিন দূতাবাস আয়োজিত টেস্ট অব আমেরিকা অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন। রাষ্ট্রদূত স্পষ্টতই জানিয়ে দিলেন, বাংলাদেশে আরও বেশি মার্কিন পণ্য প্রবেশের পথ সুগম করা তার কাজের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ। তিনি বলেন, এর মাধ্যমে বাংলাদেশি ভোক্তারা পণ্যের আরও বেশি বিকল্প ও প্রতিযোগিতামূলক দাম পাবেন। পাশাপাশি স্থানীয় শেফ, বেকার ও ব্যবসায়ীরা উন্নতমানের উপকরণ ব্যবহার করে নিজেদের সৃজনশীলতা তুলে ধরতে পারবেন। বাণিজ্যনীতি প্রসঙ্গে ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন বলেন, যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে পারস্পরিক বাণিজ্যসংক্রান্ত চুক্তি কার্যকর হলে আমদানির ব্যয় কমবে। বিভিন্ন পণ্যের ওপর শুল্ক হ্রাসের ফলে মার্কিন

খাদ্যপণ্য আমদানি সহজ ও সাশ্রয়ী হবে। আমদানিকারকেরা আরও বৈচিত্র্যময় পণ্য আনতে পারবেন। একই সঙ্গে রেস্তোরাঁ ও বেকারিগুলো নতুন ধরনের খাবার তৈরির সুযোগ পাবে। খাদ্য নিরাপত্তা ও পণ্যের মানের ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, যুক্তরাষ্ট্রের বাজারে কোনো পণ্য নির্ধারিত পরীক্ষায় উত্তীর্ণ না হলে তা রপ্তানি করা সম্ভব নয়। বাণিজ্য চুক্তিতেও খাদ্য নিরাপত্তা, মেধাস্বত্ব সুরক্ষা এবং কার্যকর নিয়ন্ত্রক ব্যবস্থার উচ্চমান বজায় রাখার বিষয়টি গুরুত্ব পেয়েছে। বাংলাদেশের বাজার পরিস্থিতি তুলে ধরে মার্কিন রাষ্ট্রদূত বলেন, আমদানি বিধিনিষেধ ও অনিয়ন্ত্রিত বাজারব্যবস্থার কারণে অনেক পণ্যের দাম বেড়ে যায়। নকল ও ভেজাল খাদ্যপণ্যের কারণে ভোক্তাদের বেশি অর্থ ব্যয় করতে হয় এবং পণ্যের মান নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়। বাংলাদেশের প্রতিটি

পরিবারের ন্যায্য দামে নিরাপদ ও মানসম্মত খাদ্য পাওয়ার অধিকার রয়েছে। এ কারণে দুই দেশের মধ্যে বাণিজ্য বাধা ধাপে ধাপে কমানোর উদ্যোগ অব্যাহত থাকবে। যুক্তরাষ্ট্রের গরুর মাংসের সম্ভাবনা তুলে ধরে তিনি বলেন, বাংলাদেশের গরুর মাংস বিরিয়ানি, পোলাও, মেজবান ও তেহারির মতো ঐতিহ্যবাহী খাবারের জন্য উপযোগী। অন্যদিকে মার্কিন গরুর মাংস স্টেকের জন্য বিশ্বজুড়ে পরিচিত। শস্যভিত্তিক খাবার খাওয়ানোর কারণে অনেক মার্কিন গরুর মাংসে বিশেষ মার্বেলিং, কোমলতা ও স্বাদ তৈরি হয়। যুক্তরাষ্ট্রের কৃষি বিভাগের (ইউএসডিএ) চয়েস ও প্রাইম গ্রেডের মাংস আন্তর্জাতিকভাবে উচ্চমানের পণ্য হিসেবে পরিচিত। রাষ্ট্রদূত জানান, বর্তমানে বাংলাদেশে বৈধভাবে মার্কিন গরুর মাংস কেনার সুযোগ নেই। এ কারণে উন্নতমানের আমেরিকান স্টেক খেতে আগ্রহীদের ব্যাংকক, সিঙ্গাপুর, টোকিও

কিংবা যুক্তরাষ্ট্রে যেতে হয়। ভবিষ্যতে বাংলাদেশে যুক্তরাষ্ট্রের প্রিমিয়াম গরুর মাংসের বাণিজ্যিক প্রবেশাধিকার নিশ্চিত করতে মার্কিন দূতাবাস বাংলাদেশ সরকারের সঙ্গে কাজ করবে। নিজের অঙ্গরাজ্য আইওয়া থেকে আমদানি করা গরুর মাংসের প্রসঙ্গে তিনি বলেন, আইওয়া যুক্তরাষ্ট্রের অন্যতম প্রধান ভুট্টা উৎপাদনকারী অঙ্গরাজ্য। উৎপাদিত ভুট্টার একটি বড় অংশ গবাদিপশুর খাদ্য হিসেবে ব্যবহৃত হয়। বাংলাদেশের মানুষের কাছে যেমন গরুর মাংসের গুরুত্ব রয়েছে, আইওয়ার বাসিন্দাদের কাছেও উন্নতমানের গরুর মাংস তেমনই গুরুত্বপূর্ণ। তিনি আরও বলেন, ২০২৫ সালে শুল্ক ছাড়ের অনুমোদনের পর বাংলাদেশ যুক্তরাষ্ট্রের গমের নবম বৃহত্তম ক্রেতায় পরিণত হয়েছে। বাংলাদেশে আরও বেশি মার্কিন গম আমদানি, স্থানীয়ভাবে প্রক্রিয়াজাতকরণ এবং রেস্তোরাঁ ও ক্যাফেতে ব্যবহারের আহ্বান জানান তিনি। অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের আইওয়া অঙ্গরাজ্য থেকে

আমদানি করা হালাল পদ্ধতিতে জবাই করা গরুর মাংস পরিবেশন করা হয়। পাশাপাশি মার্কিন উপকরণ ব্যবহার করে বাংলাদেশি বেকারদের তৈরি কাপকেক নিয়ে প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে মার্কিন কৃষিপণ্যের গুণগত মান ও বৈচিত্র্য তুলে ধরার পাশাপাশি দুই দেশের কৃষি ও খাদ্যপণ্য বাণিজ্য সম্প্রসারণের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। অনুষ্ঠানে অতিথিদের জন্য পারস্পরিক মতবিনিময় ও লাইভ সঙ্গীত পরিবেশনারও আয়োজন ছিল।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
রিজভীর বাসভবনে ছাত্রলীগ হামলা করতে পারে শঙ্কায় বিশ্ববিদ্যালয় শিক্ষকদের আগাম নিন্দা মার্কিন বাণিজ্য চুক্তির ফল: বাংলাদেশের বাজারে মার্কিন পণ্য সয়লাবের জোর চেষ্টা রাষ্ট্রদূতের, জানালেন এটাই তার মিশন যশোর সীমান্তে ফ্যাসিবাদীদের আগমনের তথ্য দিলে পুরস্কার দেবে বিজিবি প্রতিরক্ষা খাতে বিনিয়োগ নিয়ে তুরস্কের সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টসে জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ বাগেরহাট ক্রীড়া সংস্থার নির্বাচনে সাধারণ সম্পাদক পদে মোর্শেদ আনোয়ার জয়ী হামজার বাড়িতে খেলা দেখছেন হবিগঞ্জের গ্রামবাসী ইসরায়েলি হামলায় হামাসের জ্যেষ্ঠ কমান্ডার নিহত বগুড়ায় চার বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে শাস্তির দাবিতে মানববন্ধন হাছান মাহমুদসহ ২২ জনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের বিচার শুরু অতিরিক্ত জেলা জজদের গাড়ি ও গানম্যান পাওয়া উচিত: আইনসচিব সরকার নির্ধারিত মূল্যে বিক্রি হচ্ছে ফ্রেশ এলপি গ্যাস ফেব্রুয়ারির মধ্যে আইএমএফের সঙ্গে নতুন ঋণ আলোচনা শেষ হবে গোপালগঞ্জ শহরে লাখো নেতাকর্মী: পুলিশের সঙ্গে সংঘাতে না জড়াতে নির্দেশ আওয়ামী লীগের লগি-বৈঠা নিয়ে আওয়ামী লীগের বিক্ষোভে উত্তপ্ত গোপালগঞ্জ, প্রেসক্লাবে তারেকের ছবি ভাঙচুর ফেসবুক পোস্টের জেরে রাউজানে মার্কেটে ঢুকে প্রকাশ্যে ব্যবসায়ীকে ছুরিকাঘাত যতই ষড়যন্ত্র হোক, মুজিব সৈনিকদের দমানো যাবে না’—সিডনির কর্মী সমাবেশে কেন্দ্রীয় নেতৃবৃন্দ গুঁড়িয়ে দেওয়া হলো জুলাই স্তম্ভ ও হাদি চত্বর, দলীয় অফিসের তালা ভেঙে প্রবেশ আওয়ামী লীগ কর্মীদের টুঙ্গিপাড়ায় জেগে আছেন বঙ্গবন্ধু… : লেখকের কল্পনায় সমাধি থেকে পিতার চোখে আজকের বাংলাদেশ বিজিবির উপস্থিতিতে পালাল চোরাকারবারিরা: উদ্ধার দুটি বিদেশি পিস্তল ও গুলি