টুঙ্গিপাড়ায় রামদা ও কুড়াল নিয়ে মহড়া, ছবি তোলায় বাধা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৮ November, ২০২৬

টুঙ্গিপাড়ায় রামদা ও কুড়াল নিয়ে মহড়া, ছবি তোলায় বাধা

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৮ November, ২০২৬ |

গোপালগঞ্জ–টুঙ্গিপাড়া সড়কের বিভিন্ন স্থানে রামদা ও চায়নিজ কুড়ালসহ দেশীয় অস্ত্র নিয়ে বুধবার সকাল থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ এবং নিষিদ্ধ ছাত্রলীগের নেতা-কর্মীরা মহড়া দিচ্ছেন। তাঁরা গোপালগঞ্জ–টুঙ্গিপাড়া সড়কের ছয়টি স্থানে গাছ ও বাঁশ ফেলে প্রতিবন্ধকতা তৈরি করেছেন, যার ফলে এই সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। বুধবার বেলা সাড়ে ১১টার দিকে টুঙ্গিপাড়ার পাটগাতী বাজারে গিয়ে দেখা যায়, নিষিদ্ধ ছাত্রলীগের নেতা-কর্মীরা রামদা ও চায়নিজ কুড়ালসহ দেশীয় অস্ত্র নিয়ে মহড়া দিচ্ছেন।

বিজ্ঞাপন

পাটগাতী বাজারে অবরোধকারী কয়েকজন যুবকের সঙ্গে কথা হয়, যারা নিষিদ্ধ ছাত্রলীগের টুঙ্গিপাড়া উপজেলার বিভিন্ন কমিটির পদে রয়েছেন।

নাম প্রকাশ না করার শর্তে এক যুবক জানান, ১৯ নভেম্বরের ‘লকডাউন’ কর্মসূচি বাস্তবায়ন করার লক্ষ্যেই তাঁরা মাঠে রয়েছেন। বুধবার সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত পাটগাতী বাজারের পাশাপাশি গিমাডাঙ্গা ও কুশলী এলাকা ঘুরে দেখা যায়, সেখানেও একই কায়দায় সড়ক অবরোধ করে মহড়া চলছে। পাটগাতী থেকে গিমাডাঙ্গার দূরত্ব প্রায় তিন কিলোমিটার এবং কুশলী এলাকাটি পাটগাতী থেকে প্রায় ছয় কিলোমিটার দূরে অবস্থিত। এ সময় নিষিদ্ধ ছাত্রলীগের নেতা-কর্মীরা দেশীয় অস্ত্র নিয়ে মহড়ার ছবি তুলতে সাংবাদিকদের বাধা দেন।

গোপালগঞ্জ–টুঙ্গিপাড়া সড়কের খালেকবাজার, সিঙ্গিপাড়া ও মালেকবাজার এলাকাতেও অবরোধ করা হয়েছে। এই এলাকাগুলোর কোথাও বুধবার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাউকে দেখা যায়নি। এর আগে মঙ্গলবার সন্ধ্যার পর কার্যক্রম

নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতা–কর্মীরা টুঙ্গিপাড়া থানায় হামলা ও অগ্নিসংযোগ করেন। এ সময় থানা চত্বরের ভেতরে পুলিশের ৯টি গাড়ি ও ১৫টি মোটরসাইকেল পুড়িয়ে দেওয়া হয় এবং একই রাতে গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এস এম জিলানীর বাড়িতেও অগ্নিসংযোগ করা হয়। এছাড়া বিজিবির গাড়িও পুড়িয়ে দেওয়ার ঘটনা ঘটে।

স্থানীয় একাধিক সূত্রে জানা যায়, বিভিন্ন সময় পুলিশের হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় জড়িত নিষিদ্ধ ছাত্রলীগের কয়েকজনকে মঙ্গলবার সন্ধ্যার দিকে টুঙ্গিপাড়া উপজেলা পরিষদ চত্বরের আশপাশের এলাকা থেকে আটক করে পুলিশ। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমরানুল কবিরের নেতৃত্বে পুলিশের একটি দল ওই অভিযান চালায়। এ সময় একটি দোকানে ক্যারম খেলতে থাকা কয়েকজন স্থানীয় তরুণকেও

আটক করে মোটরসাইকেলে তুলে নিয়ে যায় পুলিশ। স্থানীয় লোকজন আটক ব্যক্তিদের ছেড়ে দেওয়ার দাবি জানালেও পুলিশ তাঁদের থানায় নিয়ে যায় এবং পরে বঙ্গবন্ধুর সমাধিসৌধের ১ নম্বর গেট এলাকায় অবস্থান নিয়ে তল্লাশি চালায়।

আটক যুবকদের মুক্তির দাবিতে স্থানীয় কয়েকটি মসজিদের মাইকে ঘোষণা দিয়ে মঙ্গলবার সন্ধ্যার দিকে লোকজন জড়ো করা হয়। একপর্যায়ে পাটগাতী বাসস্ট্যান্ড এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীরা দেশীয় অস্ত্র নিয়ে বিক্ষোভ মিছিল বের করেন। স্থানীয় সূত্রমতে, আটক নেতা-কর্মীদের ছেড়ে দেওয়া হলে বিক্ষোভ করা হবে না—এমন বার্তা পুলিশকে দেওয়া হয়েছিল। কিন্তু পুলিশের সঙ্গে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা–কর্মীদের সংঘর্ষ বাধে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সাউন্ড গ্রেনেড ও রাবার বুলেট নিক্ষেপ করে। এতে

বিক্ষোভকারীরা ক্ষুব্ধ হয়ে আটক নেতা-কর্মীদের মুক্তি না দিলে থানা ঘেরাওয়ের ঘোষণা দেন।

বিজ্ঞাপন

মঙ্গলবার সন্ধ্যা সাতটার দিকে তাঁরা টুঙ্গিপাড়া থানার দিকে যান এবং থানায় ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন। সে সময় প্রাণ বাঁচাতে পুলিশ সদস্যরা থানা ছেড়ে চলে যান। থানায় হামলার পর মঙ্গলবার রাতে বিক্ষোভকারীরা মিছিল নিয়ে সংসদ সদস্য এস এম জিলানীর বাড়ির দিকে যান। সেখানে প্রথমে বাড়ির বিভিন্ন স্থাপনা ভাঙচুর করা হয় এবং পরে অগ্নিসংযোগ করা হয়। এছাড়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক জিহাদুল ইসলাম ও উপজেলা কৃষক দলের সভাপতি সাহিদ ইমামের ঘরেও আগুন দেওয়া হয়।

এস এম

জিলানীর ভাই হায়দার আলী জানান, ‘গতকাল রাত আনুমানিক আটটার দিকে আওয়ামী লীগ–যুবলীগ (কার্যক্রম নিষিদ্ধ) ও ছাত্রলীগের (নিষিদ্ধ) চার শ থেকে পাঁচ শ নেতা-কর্মী মিছিল নিয়ে বাড়িতে আসেন। প্রথমে বাড়ি ভাঙচুর ও লুটপাট করার পর আগুন দেওয়া হয়।’ হায়দার আলী আরও বলেন, হামলাকারীরা তাঁর ছোট বোনের ১০ ভরি স্বর্ণালংকার এবং ভাগনির আট ভরি স্বর্ণালংকার নিয়ে গেছে। এ ছাড়া পাঁচটি ফ্রিজ, টেলিভিশন, ফ্যান, ওভেনসহ বিভিন্ন মালামাল লুট করা হয় এবং পরে বাড়িতে ভাঙচুর চালিয়ে পেট্রল ঢেলে আগুন দেওয়া হয়।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ছাত্র ইউনিয়ন নেতাকে ডিবি পরিচয়ে তুলে নেওয়ার ১০ ঘণ্টা পর মুক্তি টুঙ্গিপাড়ায় রামদা ও কুড়াল নিয়ে মহড়া, ছবি তোলায় বাধা মুক্তিযুদ্ধে বাংলাদেশের অকৃত্রিম বন্ধু অঁদ্রে মালরোর স্মরণে ফরাসি সপ্তাহ শুরু হচ্ছে কাফরুলে পোশাকশ্রমিক ও স্থানীয়দের পাল্টাপাল্টি ধাওয়া, নিয়ন্ত্রণে পুলিশের সাউন্ড গ্রেনেড ফিলিপাইনে মিত্রদের সঙ্গে ট্রাম্পের বৈঠক, বাইরে বিক্ষোভ ট্রাম্প-বাইডেনকে হত্যার চক্রান্তে ইরান-সংশ্লিষ্ট পাকিস্তানির ২৭ বছরের কারাদণ্ড জুলাই গণ-অভ্যুত্থানে নয়ন হত্যা মামলায় কারাগারে মির্জা আজমের ভাই আনোয়ারুল আদালতে দেহরক্ষী রাখার কারণ ব্যাখ্যা করলেন পরীমনি বরিশালে আদালতের বিচারক নিখোঁজ, থানায় জিডি রাজধানীর পল্লবী ও মহাখালীতে যাত্রীবাহী বাসে আগুন মির্জা আজমের ভাইকে আটক করে পুলিশে দিলেন যুবদল নেতা গোপালগঞ্জে ১৯ নভেম্বরের নাশকতার পরিকল্পনা নিয়ে সংসদে উদ্বেগ খোলা বোতলে তেল না দেওয়ায় ফিলিং স্টেশনে ভাঙচুর ও দুই কর্মীকে তুলে নেওয়ার অভিযোগ রাজধানীতে চার বাসে আগুন ও ছয় স্থানে ককটেল বিস্ফোরণ ঘুষ ও চাঁদাবাজিকে বৈধতা দিচ্ছে সরকার: হাসনাত আবদুল্লাহ বিক্ষোভ শান্তিপূর্ণ করার আহ্বান জানালো জাতিসংঘ সাঈদ খোকনের ১০ দিনের রিমান্ড চেয়ে ডিবি পুলিশের আবেদন কামাল আহমেদসহ ১৯ জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিলেন ট্রাইব্যুনাল হাসপাতালে নারীকে ধর্ষণের অভিযোগে আউটসোর্সিং কর্মী গ্রেপ্তার সংসদে প্রকল্প ব্যয় বৃদ্ধির কারণ জানালেন প্রতিমন্ত্রী