ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
যেসব কারণে রাষ্ট্রপতির পদ থেকে সাহাবুদ্দিনের পদত্যাগ
২০ লাখ টাকা চাঁদা না পেয়ে নির্মাণাধীন ভবনে হামলা, ককটেল নিক্ষেপ
শিক্ষা মন্ত্রণালয়ের ২২টি কম্পিউটারের হার্ডডিস্ক চুরি
গুরু পাপে লঘু দণ্ড পুঁজিবাজারে, উৎসাহিত হচ্ছে কারসাজি চক্র
সুন্দরবনে থামছে না হরিণ শিকার, ৩৪৫৩ কেজি মাংস উদ্ধার!
কে হচ্ছেন নতুন রাষ্ট্রপতি
আগস্টে পে-স্কেলের প্রজ্ঞাপন না হলে সরকারি কর্মচারীদের বৃহত্তর আন্দোলনের ঘোষণা
তেলসহ অর্থনৈতিক সংকট সামাল না দিলে পরিস্থিতি ভয়াবহ হতে পারে:সাংবাদিক মাহবুব কামাল
তেল সংকটসহ দেশে কিছু অর্থনৈতিক সংকট দেখা দিয়েছে। এসব সংকট মোকাবিলা করা না গেলে পরিস্থিতি ভয়াবহ রূপ নেবে বলে মন্তব্য করেছেন সিনিয়র সাংবাদিক মাহবুব কামাল।
তিনি বলেন, এটা খুবই দুর্ভাগ্যজনক, ‘যে মুহূর্তে দেশের বর্তমান অর্থনীতি নিয়ে কথা বলা উচিত তখন কথা বলতে হচ্ছে রাজনীতি নিয়ে। তেল সংকটসহ আরো কিছু অর্থনৈতিক সংকট মোকাবিলা করা না গেলে পরিস্থিতি ভয়াবহ রূপ নেবে।’
শুক্রবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এসব কথা বলেন মাহবুব কামাল। তেল সংকট তীব্র হলে এর বর্ধিষ্ণু প্রতিক্রিয়া কৃষি, শিল্পসহ নানা ক্ষেত্রে পড়বে বলে দাবি তার।
মাহবুব কামাল বলেন, ‘আচ্ছা বলুন, সরকার ও বিরোধীদলের মধ্যে জুলাই সনদ ইত্যাদি নিয়ে ঝগড়া-বিবাদ চলতে থাকা
এবং সমঝোতা হওয়া, এই দুই ক্ষেত্রেই নিরীহ জনগণের কোনো লাভ আছে? সমঝোতা হলে তো শুরু হবে নতুন সংকট।’ বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদের বলা একটি কথা উদ্ধৃত করে মাহবুব কামাল বলেন, তিনি বলেছিলেন, ‘দুই হাতি যখন যুদ্ধ করে, তখনই শুধু নিচের ঘাস পিষ্ট হয় না, দুই হাতি যখন পরস্পর আদর করে তখনও একই ঘটনা ঘটে।’ বিএনপি ও জামায়াত দুই হাতি বটে! আর আমরা নিরীহ পাবলিক যে নিচের ঘাস, তা আর বলতে।