বাংলাদেশ আওয়ামী লীগ নিষিদ্ধের প্রতিবাদে ভেনিসে সমাবেশ অনুষ্ঠিত – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৩ April, ২০২৬

আরও খবর

আওয়ামী লীগের সপ্তাহব্যাপী কর্মসূচিঃ ৮ দফা দাবিতে ধানমন্ডি ৩২-এ লিফলেট বিতরণ

শেখ হাসিনার দেশে ফেরার উদ্দেশ্য প্রতিশোধ নেওয়া”, বিএনপি নেতা প্রিন্সের বক্তব্যে ভয়ের আভাস?

সন্ত্রাস-চাঁদাবাজি-দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে রাজনীতি ছাড়লেন স্বেচ্ছাসেবক দল নেতা

নোয়াখালীতে শ্রমিকদল নেতাকে হত্যার পর মাটিচাপা, ৬ দিন পর মরদেহ উদ্ধার

লাম্পট্যের কারণে আমির হামজার পদত্যাগ ও বিচারের দাবিতে কুষ্টিয়ায় নারীদের বিক্ষোভ

পাবনায় গ্রেপ্তারের পর হাজতে আওয়ামী লীগ নেতা তানভীরকে নির্যাতন, অসুস্থ হয়ে পড়লে চিকিৎসা প্রদানেও বাঁধা পুলিশের

ঢাবিতে ককটেল বিস্ফোরণ: ছাত্রদলের হাতে আটক তিতুমীর কলেজ ছাত্রশিবিরের নেতা; ছিলেন চব্বিশে জুলাই যোদ্ধা

বাংলাদেশ আওয়ামী লীগ নিষিদ্ধের প্রতিবাদে ভেনিসে সমাবেশ অনুষ্ঠিত

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৩ April, ২০২৬ |
বাংলাদেশে ঐতিহ্যবাহী রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগকে নিষিদ্ধ করার সিদ্ধান্তের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ইতালির ভেনিসে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।ভেনিস শাখা আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত এই সমাবেশটি স্থানীয় একটি মিলনায়তনে জনাকীর্ণ পরিবেশে সম্পন্ন হয়।সমাবেশে সভাপতিত্ব করেন ভেনিস আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম ছৈয়াল। সংগঠনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শাহাদাত হোসেনের প্রাণবন্ত সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইতালি আওয়ামী লীগের সহ-সভাপতি বিল্লাল হোসেন ঢালি।প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন ভেনিস আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি তাজুল ইসলাম,বিশেষ বক্তা হিসেবে বক্তব্য দেন সহ-সভাপতি আবুল কালাম আজাদ। বক্তব্য প্রদানকালে প্রধান অতিথি বিল্লাল হোসেন ঢালি বলেন, "আওয়ামী লীগ বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক।এই দলকে

নিষিদ্ধ করার চক্রান্ত কখনও সফল হতে দেওয়া হবে না।প্রবাসের মাটিতে আমরা ঐক্যবদ্ধ থেকে যেকোনো ষড়যন্ত্রের জবাব দিতে প্রস্তুত।"সভাপতির বক্তব্যে রফিকুল ইসলাম ছৈয়াল বলেন,"আওয়ামী লীগ গণমানুষের দল। ষড়যন্ত্র করে এই দলকে সাধারণ মানুষের মন থেকে মুছে ফেলা সম্ভব নয়।আমরা এই অগণতান্ত্রিক সিদ্ধান্তের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানাই এবং অবিলম্বে এই নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি জানাচ্ছি।" সমাবেশে ভেনিস আওয়ামী লীগ,যুবলীগসহ সহযোগী ও অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।তারা স্লোগানে স্লোগানে মিলনায়তন মুখরিত করে তোলেন এবং আওয়ামী লীগের বিরুদ্ধে নেওয়া যেকোনো অপতৎপরতা রুখে দেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন। অনুষ্ঠানে অন্যান্য বক্তারা দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন এবং প্রবাস থেকে দলের সমর্থনে ঐক্যবদ্ধভাবে কাজ

করার আহ্বান জানান। নেতাকর্মীদের উপস্থিতিতে এই প্রতিবাদ সভা এক বিশাল সংহতি সমাবেশে পরিণত হয়।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মেসিহীন ম্যাচে উরুগুয়ের কাছে হারল আর্জেন্টিনা মোসাদ্দেকের সেঞ্চুরিতে ময়মনসিংহের বড় সংগ্রহ সাফ চ্যাম্পিয়নশিপ থেকে বিদায় নিল বাংলাদেশ ঢাবি ভর্তি পরীক্ষার আবেদনের সময় বাড়ানোর অনুরোধ শিক্ষামন্ত্রীর এইচএসসি সম্পূরক পরীক্ষায় অংশ নিচ্ছেন সাড়ে তিন লাখের বেশি শিক্ষার্থী রামকৃষ্ণ সেবাশ্রমে শিক্ষা ও মানবসেবার অনন্য ঠিকানা ধীরেন্দ্রনাথ দত্তের বাড়ি দখলের চেষ্টার প্রতিবাদ ও সুরক্ষার দাবি রাজধানীতে গ্রেপ্তার আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের দুই নেতা বকেয়া টাকা চাওয়ায় ঘুসিতে চা দোকানির মৃত্যু আওয়ামী লীগের সপ্তাহব্যাপী কর্মসূচিঃ ৮ দফা দাবিতে ধানমন্ডি ৩২-এ লিফলেট বিতরণ ঢাকা উত্তর সিটিতে ১২টি ফুটসাল মাঠ নির্মাণের প্রস্তাব, নির্ধারিত এলাকায় তিতাসে এমপির সংবর্ধনা অনুষ্ঠানে সংঘর্ষে দুই নেতার পদচ্যুতি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যান চলাচলে কড়াকড়ি জাহাঙ্গীরনগরের ৫৪ বীর মুক্তিযোদ্ধাকে সম্মাননা দিল স্মৃতি ৭১ ১৬ ডিসেম্বর আংশিকভাবে চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল খুলনায় সন্ত্রাস ও চাঁদাবাজি বন্ধে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি জামায়াতের যুক্তরাষ্ট্রের আকাশপথ নিয়ে ট্রাম্পকে ব্রিফ, নেই কোনো হুমকি হাসিনাকে ফেরাতে বিমান পাঠানো নিয়ে প্রশ্নের জবাব দিলেন না জয়সোয়াল এনভিডিয়া সিইও জেনসেন হুয়াংয়ের পদত্যাগ ও চীন বিষয়ক বিতর্ক চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও সি চিন পিং