কোটি টাকা আত্মসাতের অভিযোগ: মাসদার হোসেনের আইনজীবী সনদ স্থগিত – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৭ এপ্রিল, ২০২৬

কোটি টাকা আত্মসাতের অভিযোগ: মাসদার হোসেনের আইনজীবী সনদ স্থগিত

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৭ এপ্রিল, ২০২৬ |
মক্কেলের সোয়া কোটি টাকা আত্মসাতের অভিযোগে সাবেক জেলা ও দায়রা জজ এবং অন্তর্বর্তী সরকারের বিচারবিভাগীয় সংস্কার কমিশনের সদস্য মো. মাসদার হোসেনের আইনজীবী সনদ সাময়িকভাবে স্থগিত করেছে বাংলাদেশ বার কাউন্সিল। গতকাল বুধবার বার কাউন্সিল ভবনে আয়োজিত এক সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে সংস্থাটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। বার কাউন্সিলের বিজ্ঞপ্তিতে বলা হয়, পেশাগত অসদাচরণ ও অভিযোগের প্রাথমিক সত্যতা মেলায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি, কেন তাঁর সনদ স্থায়ীভাবে বাতিল করা হবে না—আগামী ১৫ দিনের মধ্যে তা কারণ দর্শাতে বলা হয়েছে। জবাব দেওয়ার এই সময়কাল পর্যন্ত তাঁর আইনজীবী সনদ সাময়িকভাবে স্থগিত থাকবে। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ১২ এপ্রিল দৈনিক কালবেলা পত্রিকায়

প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, আইনজীবী মাসদার হোসেন তাঁর এক মক্কেলের কাছ থেকে সোয়া এক কোটি টাকা আত্মসাৎ করেছেন। প্রকাশিত সংবাদ অনুযায়ী, মাসদার হোসেন বিষয়টি স্বীকারও করে নিয়েছেন। প্রতিবেদনটি বার কাউন্সিলের নজরে আসার পর তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার মতো যথেষ্ট প্রমাণ থাকায় এই শাস্তিমূলক পদক্ষেপ নেওয়া হলো। মো. মাসদার হোসেন দেশের আইন ও বিচার অঙ্গনে অত্যন্ত সুপরিচিত একটি নাম। তিনি সরকারের নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ পৃথক্‌করণ–সংক্রান্ত ঐতিহাসিক ‘মাসদার হোসেন মামলা’র বাদী। ১৯৯৯ সালে বিচার বিভাগের স্বাধীনতার লক্ষ্যে তাঁর দায়ের করা ওই মামলার রায়ের ভিত্তিতেই ২০০৭ সালে দেশে আনুষ্ঠানিকভাবে বিচার বিভাগকে নির্বাহী বিভাগ থেকে আলাদা করা হয়। মাসদার হোসেন ১৯৮৩ সালে মুনসেফ

হিসেবে বিচার বিভাগে কর্মজীবন শুরু করেন। এরপর ১৯৯৫ সালে তিনি বিসিএস বিচার অ্যাসোসিয়েশনের মহাসচিব হিসেবেও দায়িত্ব পালন করেন। বিচার বিভাগ থেকে অবসরের পর তিনি উচ্চ আদালতে আইনজীবী হিসেবে আইন পেশায় (প্র্যাকটিস) যুক্ত হন। সর্বশেষ, ছাত্র-জনতার অভ্যুত্থানের পর গঠিত অন্তর্বর্তী সরকারের বিচারবিভাগীয় সংস্কার কমিশনের অন্যতম সদস্য হিসেবে তাঁকে নিয়োগ দেওয়া হয়। তবে এবার আর্থিক কেলেঙ্কারির অভিযোগে তাঁর পেশাগত জীবন বড় ধরনের প্রশ্নের মুখে পড়ল।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
চাচার বাড়ি থেকে ফেরার পথে শিশুকে ধর্ষণ, গ্রেফতার ১ কেন ওয়াদুদকে সঙ্গী হিসেবে বেছে নিলেন জানালেন মৌসুমী অবসরের ঘোষণা দিলেন নেইমার উল্টোরথে ব্রাজিলের ‘মিশন হেক্সা কমপ্লিট’ উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে ৮ জনের মৃত্যু দেশের ১২ জেলায় ঝড়সহ বজ্রবৃষ্টির আভাস উলিপুরে মাদ্রাসা শিক্ষার্থীকে রাতভর ধর্ষণ প্রবাসে বাংলা সংস্কৃতির প্রাণবন্ত আয়োজন ‘মানুষ চেয়েছিল ম্যারাডোনার মাথা ভেঙে দিই’ বিশ্বকাপ খেলে ২৫০ কোটি টাকা পাচ্ছে কেপ ভার্দে ব্রাজিল কখনো নরওয়েকে হারাতে পারেনি গাজা যুদ্ধে ফেরার প্রস্তুতি নিচ্ছে ইসরাইল ‘দখলদারিত্বের অবসান না হওয়া পর্যন্ত ইসরাইলের সঙ্গে কোনো সম্পর্ক নয়’ আদর্শকে হত্যা করা যায় না, ট্রাম্পের ‘এক আঘাতেই সবাই শেষ’ মন্তব্যের জবাবে ইরান গাজা যুদ্ধে ফেরার প্রস্তুতি নিচ্ছে ইসরাইল ‘দখলদারিত্বের অবসান না হওয়া পর্যন্ত ইসরাইলের সঙ্গে কোনো সম্পর্ক নয়’ কুমিল্লায় স্কুলছাত্রী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন মা-মেয়েকে ধর্ষণ: দুজনের যাবজ্জীবন, একজনের ১০ বছরের কারাদণ্ড মাদ্রাসাশিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে মামলা মার্কিন বাজারে ঝড় তুলেছে চীনের নতুন এআই মডেল