সংসদে ইসলামী ব্যাংক দখল সংক্রান্ত আলোচনায় মনক্ষুণ্ন ইআবা নেতা গাজী আতাউর – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১০ June, ২০২৬

সংসদে ইসলামী ব্যাংক দখল সংক্রান্ত আলোচনায় মনক্ষুণ্ন ইআবা নেতা গাজী আতাউর

ডেস্ক নিউজ
আপডেটঃ ১০ June, ২০২৬ |
ইসলামী ব্যাংক নিয়ে জাতীয় সংসদে ঘণ্টার পর ঘণ্টা রাজনৈতিক বিতর্ক অনর্থক এবং জাতি এ ধরনের আলোচনা প্রত্যাশা করে না বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের (ইআবা) যুগ্মমহাসচিব ও দলীয় মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান। আজ ১০ই জুন, বুধবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন। ইআবা নেতা গাজী আতাউর রহমান বলেন, দেশে এখন অনেক গুরুত্বপূর্ণ সমস্যা বিদ্যমান। আর্থিক খাত ভঙ্গুর হয়ে পড়েছে, বৈশ্বিক জটিলতায় জ্বালানি খাত মহাসংকটে নিপতিত, দ্রব্যমূল্য লাগামহীন, বিনিয়োগে স্থবিরতা কাটছে না, কর্মসংস্থানে কোনো আশাবাদ নেই এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নাজুকতার চূড়ান্ত সীমা স্পর্শ করেছে। এর পাশাপাশি সীমান্তে পুশইনের মতো বহুরাষ্ট্রীয় সমস্যাও সামনে রয়েছে। এই পরিস্থিতিতে একটি ব্যাংকের রাজনৈতিক দখল ও

প্রতি-দখল নিয়ে সংসদে দীর্ঘ আলোচনা জাতি প্রত্যাশা করে না। আর্থিক প্রতিষ্ঠান ও আর্থিক খাত ব্যবস্থাপনায় সুশাসনকে গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়ে ইআবা নেতা আতাউর বলেন, দেশের অর্থনীতির ভিত মজবুত ও টেকসই করতে হলে কেন্দ্রীয় ব্যাংক বা আর্থিক রেগুলেটরকে সম্পূর্ণ স্বাধীন এবং রাজনৈতিক ও বাণিজ্যিক প্রভাবমুক্ত হয়ে কাজ করতে হবে। জনগণের আস্থা অর্জন করাটাও এ ক্ষেত্রে অপরিহার্য। তিনি বলেন, বিগত ফ্যাসিস্ট আমলে কেন্দ্রীয় ব্যাংক রাজনৈতিক হাতিয়ারে পরিণত হয়েছিল। জুলাইর পর প্রত্যাশা ছিল কেন্দ্রীয় ব্যাংক রাজনীতি-নিরপেক্ষভাবে পরিচালিত হবে। কিন্তু বিএনপি ক্ষমতায় আসার পরে বাংলাদেশ ব্যাংকের গভর্নর পদে একজন রাজনৈতিক ব্যক্তিত্বকে নিয়োগ দেওয়া হয়েছে। এর ফলে বাংলাদেশ ব্যাংকের প্রতি মানুষের আস্থা প্রশ্নবিদ্ধ হয়েছে। ইসলামী ব্যাংক প্রসঙ্গে ইআবা নেতা

বলেন, এই ব্যাংকে কোনো আর্থিক অনিয়ম বা সুশাসনের ঘাটতি দেখা দিলে নিয়ন্ত্রক সংস্থা হিসেবে বাংলাদেশ ব্যাংকের উচিত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া। কিন্তু সরকার ও বিরোধী দল উভয়ই বিষয়টিকে রাজনীতিকরণ করেছে। জাতীয় সংসদের মতো গুরুত্বপূর্ণ ফোরামে ঘণ্টার পর ঘণ্টা একটি ব্যাংককে কেন্দ্র করে আলোচনা চলছে, যেখানে একপক্ষ ব্যাংকের সঙ্গে নিজেদের সম্পৃক্ততা অস্বীকার করছে এবং অন্যপক্ষ তা প্রমাণ করতে চাইছে। গাজী আতাউর রহমান বলেন, এটি একটি অহেতুক বিতর্ক, যা অনেক গুরুত্বপূর্ণ বিষয় থেকে জাতির মনোযোগ সরিয়ে নিচ্ছে। ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে স্পষ্ট অবস্থান তুলে ধরে তিনি বলেন, আর্থিক প্রতিষ্ঠান ও আর্থিক খাত ব্যবস্থাপনায় রাজনীতি নয়, বরং সুশাসনকে অগ্রাধিকার দিতে হবে। ইসলামী ব্যাংককে একটি স্বাভাবিক ব্যাংক হিসেবেই

পরিচালিত হতে দিতে হবে — কোনো দলের কর্মী তোষণের হাতিয়ার বা নির্বাচনী তহবিলের উৎস হিসেবে নয়। একই সঙ্গে বাংলাদেশ ব্যাংককেও বিষয়টি সুরাহা করতে হবে আর্থিক দৃষ্টিকোণ থেকে, কোনো রাজনৈতিক বিবেচনায় নয়।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বাড়তি ৬০,৪৩২ কোটি টাকা দেবে ফিফা, বাংলাদেশ কত পাবে শিক্ষাসহ ৩ সচিবকে সিনিয়র পদমর্যাদা দিল সরকার কুমিল্লায় মহানগর জামায়াতের দুগ্রুপের সংঘর্ষ, ভাঙচুর দিল্লিতে আবারও জড়ো হওয়ার আহ্বান অভিজিৎ দীপকের গঙ্গা চুক্তি নবায়নে সিদ্ধান্ত হয়নি, ফেব্রুয়ারিতে পদ্মা ব্যারাজ উদ্বোধনের আশা হরমুজে ২ হাজার ৫০০ কনটেইনারসহ জাহাজডুবি জাপানের প্রধানমন্ত্রীর দিন শুরু যেভাবে— নাশতা বানান, বাসনও মাজেন ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৫ হাজার যাত্রী বিশ্বজুড়ে ডিজেল সংকট থাকবে কতদিন, জানাল আইইএ ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে বিশ্ববাজারে স্বর্ণের দামে পতন, দেশে ভরি কত? চাঁদাবাজী-ছিনতাইয়ের অভয়ারণ্যে বেঁচে ফেরাকে ‘কপাল জোরে বেঁচে গেলাম’ বললেন এভারেস্ট জয়ী বাবর আলী ‘জয় বাংলা’কে দাবিয়ে রাখা যাবে না’: আদালত চত্বরে জামিন পেয়েই গর্জে উঠলেন আইভী বিদেশি পর্যটকদের জন্য বিশেষ ‘রেড জোন’ করা হবে, মিলবে ‘সবকিছু’ নোবেল জয়ের ২০ বছরে ইউনূস: অভিনন্দনের দিনেও হামে শিশুমৃত্যু থামেনি, সরকারি হিসাবেই ১,১৭০ ছাড়ালো শিশু মৃত্যুর সংখ্যা সৌদি আরামকোর সদর দপ্তরে হুথি ক্ষেপণাস্ত্রের হামলা, যৌথ সহয়তা’র ‘মক্কা জোট’ যৌথ নিন্দা প্রকেশেই সীমিত টঙ্গীতে দেশের শীর্ষস্থানীয় ওষুধ কারখানা পুড়ে ছাই: মার্কিন ওষুধ-চুক্তির সাথে একসূত্রে গাঁথা? প্রশ্ন কর্মচারীদের নোয়াখালীতে যুবদল নেতার বিরুদ্ধে চাঁদাবাজি-দখলের অভিযোগ, বিচারের দাবিতে মানববন্ধন নোয়াখালীতে একদিনে দুই মৃত্যু: চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ, সোনাইমুড়ীতে মাঠে মিলল প্রবাসীর মরদেহ যা দেখছেন চোখের সামনে, পর্দার পেছনের বাস্তবতা কেমন – সেটা কি জানেন?