নতুন জামা থেকে রং ওঠলে কী করবেন – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১১ জুন, ২০২৬

নতুন জামা থেকে রং ওঠলে কী করবেন

ডেস্ক নিউজ
আপডেটঃ ১১ জুন, ২০২৬ |
নতুন জামা কিনে একবার বা দুইবার পরার পর ধোওয়ার প্রয়োজন হয়। সাবান পানিতে ডোবাতেই রং ওঠে। আবার কিছু জামা থাকে সেগুলো যতই পুরাতন হোক না কেন, রং ওঠেই। এই সমস্যা এড়াতে একটি কৌশল কাজে লাগাতে পারেন। সাবান পানিতে ভেজানোর আগে জামাকাপড়ে লবণ মাখিয়ে রাখুন। এই টোটকা আপনার পোশাককে নতুনের মতো রাখবে, আবার পোশাক থেকে রংও উঠবে না। ভারতীয় গণমাধ্যম 'এই সময়'-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, জামাকাপড়ে লবণ মাখিয়ে রাখলে রং ওঠে না। লবণ জামাকাপড়ে জমে থাকা ময়লা, মিনারেল আলগা করে দেয়। এমনকি সাবানের কণাও আলগা করে। তাই লবণ মাখিয়ে রাখার পরে জামাকাপড় কাচলে রং ওঠে না, উল্টে কাপড় নিজের রং ফিরে

পায়। কাপড়ের উজ্জ্বলতা অটুট থাকে। এমনকি সাদা পোশাক থেকেও ধূসর ভাব দূর হয়ে যায়। কীভাবে কাজে লাগাবেন এই টোটকা? পোশাক ঠান্ডা পানিতে ভিজিয়ে নিন। অতিরিক্ত পানি নিংড়ে নিন। তারপর এতে লবণ মাখান। এক বালতি পানিতে আধা কাপ লবণ দিন। তার মধ্যে কাপড়-জামা দিয়ে ভালো করে ভিজিয়ে রাখুন। আধা ঘণ্টা ভিজিয়ে রাখার পরে জামাকাপড় কেচে নিন। ওয়াশিং মেশিনে কাপড় ধুলে কী করবেন? ওয়াশিং মেশিনে কাচলে ডিটারজেন্টের সঙ্গে আধ কাপ লবণ মেশান। ওয়াশিং মেশিনে মোটা দানাযুক্ত লবণ ব্যবহার করুন। লবণ স্ক্রাবারের কাজ করবে। জামাকাপড় থেকে ময়লা, খনিজ ও সাবানের কণা পরিষ্কার করবে লবণ। পাশাপাশি পোশাক থেকে রং ওঠে পানিতে মিশবে না।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নিউইয়র্কে বর্ণাঢ্য আয়োজনে কুষ্টিয়া জেলা সমিতির বার্ষিক বনভোজন অনুষ্ঠিত। ঢাকায় পুরোহিতের ওপর নৃশংস হামলা, মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন সুভাষ দেউরী মানবাধিকার লঙ্ঘনের বিভিন্ন ঘটনার তদন্ত দাবি পেশাজীবী মানবাধিকার পরিষদের রণক্ষেত্র সাতকানিয়া: সশস্ত্র জামায়াত-শিবির কর্মীদের গুলিতে রক্তাক্ত আওয়ামী লীগ কর্মী, এলাকায় তীব্র ক্ষোভ এলসি নিষ্পত্তিতে ডলারের দর বেড়ে ১২৩.৫৫ টাকাঃ দুই সপ্তাহে বেড়েছে ৭০ পয়সা, আমদানি ব্যয় ও মূল্যস্ফীতির নতুন শঙ্কা মানবতাবিরোধী অপরাধের মামলায় ইনুর ১০ বছরের সশ্রম কারাদণ্ড প্রিপেইড মিটারে ভৌতিক বিল কর্তনের অভিযোগ, মধ্যরাতে বিদ্যুতহীনতার ভোগান্তিতে ক্ষুব্ধ গ্রাহকরা হাসিনা সরকার পতনে “সক্রিয় ভূমিকা” রেখেছি: প্রথম আলো সম্পাদক মতিউর রহমান (ভিডিও) ভারতীয় পেঁয়াজের সাথে প্রতিযোগিতায় ন্যায্যমূল্য না পেয়ে দিশেহারা কৃষক, ক্ষোভে পেঁয়াজ ফেলে দিচ্ছেন রাস্তায়-ডোবায় মো-সা-দ এজেন্ট’ বিএনপি নেতা আসলাম চৌধুরীর মনোনয়ন বাতিল সুপ্রিম কোর্টে বিদ্যুতের লোডশেডিং অতিষ্ট যুবকের প্রধানমন্ত্রী ও জায়মাকে কটুক্তি, ফেনীতে যুবক গ্রেফতার হাসপাতাল চালুর দাবিতে সড়ক অবরোধ, নবম দিনে সুনামগঞ্জ মেডিকেল কলেজ শিক্ষার্থীদের আন্দোলন বিশ্বজুড়ে ৯১টি আন্তর্জাতিক সংবাদমাধ্যমের শিরোনামে শেখ হাসিনা: “এ বছরই দেশে ফিরব” কোটচাঁদপুরের ডেপুটি রেঞ্জার শফিকুল ইসলামের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের একাধিক অভিযোগ ঢাবি স্থাপনার নাম পরিবর্তন: সিনেট অধিবেশন থেকে শিবিরের ওয়াকআউট; পছন্দের নাম ‘শহিদ ওসমান হাদি’ পশ্চিম তীরে ১০০ স্থানে বসতি স্থাপনের পরিকল্পনা করছে দখলদার ইসরাইল জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের চেষ্টা ট্রাম্পের, যে রায় দিল মার্কিন সুপ্রিম কোর্ট পাকিস্তানে কোচিং সেন্টারের ছাদ ধসে ১৪ শিশু নিহত ভারতীয় ভূখণ্ডে ঢুকে পড়েছে চীনা সেনাবাহিনী জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের চেষ্টা ট্রাম্পের, যে রায় দিল মার্কিন সুপ্রিম কোর্ট