দক্ষিণ কোরিয়ার আকাশ প্রতিরক্ষা অঞ্চলে রুশ বিমানের অনুপ্রবেশ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৪ November, ২০২৬

দক্ষিণ কোরিয়ার আকাশ প্রতিরক্ষা অঞ্চলে রুশ বিমানের অনুপ্রবেশ

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৪ November, ২০২৬ |

দক্ষিণ কোরিয়ার পূর্ব উপকূলীয় আকাশসীমার বাইরে অবস্থিত আকাশ প্রতিরক্ষা শনাক্তকরণ অঞ্চলে (এডিআইজেড) মঙ্গলবার একাধিক রুশ সামরিক বিমান প্রবেশ করে। এই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় তাৎক্ষণিকভাবে দক্ষিণ কোরিয়া তাদের যুদ্ধবিমান মোতায়েন করে। তবে রুশ বিমানগুলো কিছুক্ষণ পরই ওই এলাকা ত্যাগ করে চলে যায়।

বিজ্ঞাপন

দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অব স্টাফের দপ্তর এক বিবৃতিতে জানায়, রুশ বিমানগুলো উপকূলের দিকে আসার সময় থেকেই তাদের গতিবিধি পর্যবেক্ষণ করা হচ্ছিল। যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে দক্ষিণ কোরিয়ার যুদ্ধবিমানগুলো আকাশে ‘কৌশলগত তৎপরতা’ চালায়। তবে বিবৃতিতে নিশ্চিত করা হয়েছে যে, রুশ সামরিক বিমানগুলো দক্ষিণ কোরিয়ার

মূল আকাশসীমা লঙ্ঘন করেনি।

ঘটনার সময় নিরাপত্তাবিষয়ক মন্ত্রণালয় পূর্ব উপকূলীয় উল্লুং দ্বীপের বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার সতর্কতা জারি করেছিল। একটি রুশ বিমান আকাশসীমায় ঢুকে পড়েছে—এমন তথ্যের ভিত্তিতে দেওয়া এই সতর্কতা তিন মিনিট পরই তুলে নেওয়া হয়। এছাড়া বার্তা সংস্থা ইয়োনহাপের তথ্যানুযায়ী, উত্তর কোরিয়ার যুদ্ধবিমান আসতে পারে বলে স্থানীয় প্রশাসন উল্লুং দ্বীপে কিছুক্ষণের জন্য একটি ভুল সতর্কবার্তাও জারি করেছিল।

সামরিক পরিভাষায় এডিআইজেড হলো কোনো দেশের মূল আকাশসীমার বাইরের নির্দিষ্ট আন্তর্জাতিক আকাশসীমার অংশ। বাইরের কোনো উড়োজাহাজ যেন মূল আকাশসীমায় প্রবেশ করতে না পারে, সেজন্য সংশ্লিষ্ট দেশগুলো বাড়তি নিরাপত্তার অংশ হিসেবে এই শনাক্তকরণ অঞ্চল তৈরি করে থাকে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
প্যারোলে মুক্তি পেয়ে বাগেরহাটের বাড়িতে ফিরছেন বাদল ফরাজী আইনশৃঙ্খলা রক্ষায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন দিল্লিসহ বাংলাদেশের যেকোনো মিশনে গেলেই শেখ হাসিনাকে গ্রেফতার করা হবে: শামা ওবায়েদ ভারত-নিউজিল্যান্ড টেস্ট ড্রে অস্ট্রেলিয়া শীর্ষে ফাইনাল পথে দক্ষিণ কোরিয়ার আকাশ প্রতিরক্ষা অঞ্চলে রুশ বিমানের অনুপ্রবেশ পরীক্ষা ছাড়াই পণ্য ভেজাল ঘোষণার অভিযোগে ভোক্তা অধিদপ্তরে মামলা খুলনায় মুক্তিযোদ্ধা সৈনিক দলের নেতাকে কুপিয়ে জখম পার্বত্য চট্টগ্রামে ২০২০‑২০২৫ে ৭৩০টি নারী পাচার চীনে ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেন কমে সাড়ে ২৪ শতাংশ ঢাকা-রিয়াদ রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইট স্থগিতের মেয়াদ বাড়ল মঙ্গলবার থেকে এলিভেটেড এক্সপ্রেসওয়েতে টোল আদায় করবে সেতু কর্তৃপক্ষ গলায় ১৪৫ কোটি টাকার হীরার হার চুরি, নিরাপত্তা চারজন টিটন হত্যা মামলায় শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলামকে ৫ দিনের রিমান্ড নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক উপ‑প্রশিক্ষণবিষয়ক সম্পাদক তানিয়া আক্তার তাপসী গাজীপুরে গ্রেপ্তার মুকসুদপুর থানায় ভাঙচুর‑অগ্নিসংযোগে নিষিদ্ধ ছাত্রলীগ কর্মী জয়নাল মুন্সী গ্রেপ্তার অধস্তন আদালতের বিচারকদের কর্মস্থল ত্যাগে সুপ্রিম কোর্টের নতুন নির্দেশনা ঝিনাইদহের কালীগঞ্জে অ্যাম্বুলেন্সে ডাকাতি, নবজাতক মারা অনলাইন জুয়ায় আসক্ত কিশোরের হাতে নানি খুন চট্টগ্রাম বন্দরে ট্রাস্ট ব্যাংকের ট্রাস্টপোর্ট কানেক্ট সেবা চালু পোশাক শ্রমিকদের মজুরি বোর্ডের বৈঠক মুলতবি, মঙ্গলবার আবার বসবে