ভারত-নিউজিল্যান্ড টেস্ট ড্রে অস্ট্রেলিয়া শীর্ষে ফাইনাল পথে – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৪ November, ২০২৬

ভারত-নিউজিল্যান্ড টেস্ট ড্রে অস্ট্রেলিয়া শীর্ষে ফাইনাল পথে

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৪ November, ২০২৬ |

রেকর্ডময় ওয়েলিংটন টেস্ট শেষ পর্যন্ত ড্র হয়েছে। এই ম্যাচে ভারতের বোলাররা নিউজিল্যান্ডের দ্বিতীয় ইনিংসে ৫টির বেশি উইকেট নিতে ব্যর্থ হন। এই ড্রয়ের ফলে পয়েন্ট তালিকায় নিউজিল্যান্ডকে পেছনে ফেলে দুইয়ে উঠে এসেছে অস্ট্রেলিয়া। আগের মতো চারে থাকলেও ভারতের ফাইনালে ওঠার সমীকরণ আরও কঠিন হয়েছে। প্রথমবার ফাইনাল খেলার স্বপ্ন দেখা বাংলাদেশ জোহানেসবার্গ টেস্টে হেরে নিজেদের ভাগ্য এখন অন্যদের হাতে তুলে দিয়েছে।

বিজ্ঞাপন

পয়েন্ট তালিকায় সবার ওপরে থাকা দক্ষিণ আফ্রিকার পয়েন্ট ৭৫ শতাংশ। এরপরেই ৬৯.২৩ শতাংশ পয়েন্ট নিয়ে আছে অস্ট্রেলিয়া। নিউজিল্যান্ডের পয়েন্ট কমে হয়েছে ৬৬.৬৭ শতাংশ। ভারতের পয়েন্ট এখন

৫০ শতাংশ এবং বাংলাদেশ ৪০.৭৪ শতাংশ পয়েন্ট নিয়ে তালিকার পাঁচে অবস্থান করছে।

দক্ষিণ আফ্রিকা সেঞ্চুরিয়নে দ্বিতীয় টেস্টে বাংলাদেশকে হারালে শেষ পাঁচ ম্যাচের তিনটিতে জিতলেই ফাইনাল নিশ্চিত করবে। তিনটি জিতে ও তিনটিতে হারলেও ৬৪.২৮ শতাংশ পয়েন্ট নিয়ে তাদের ফাইনালে ওঠার সুযোগ রয়েছে।

অস্ট্রেলিয়া ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে ফেবারিট হলেও ভারতে গিয়ে তাদের পারফরম্যান্স দেখার বিষয়। ভারতে খেলা সর্বশেষ ১৮ ম্যাচের ১২টিতেই হেরেছে দলটি। অস্ট্রেলিয়া শেষ ৯ ম্যাচের পাঁচটিতে জয় পেলেও চারটিতে হারলে তাদের শতকরা পয়েন্ট হবে ৬৩.৬৪। নিউজিল্যান্ড শেষ ৯ ম্যাচের ৬টিতে জিতলে অস্ট্রেলিয়া সেরা দুইয়ে না–ও থাকতে পারে। অস্ট্রেলিয়া ৬ ম্যাচ জিতলে অবশ্য ৬৮.১৮ পয়েন্ট নিয়ে ফাইনাল নিশ্চিত করবে।

নিউজিল্যান্ড

শেষ ৯ ম্যাচের ৫টিতে জিতলে ৬০ শতাংশের বেশি পয়েন্ট ধরে রাখতে পারবে। ৬ ম্যাচে জিতলে দলটির ফাইনাল প্রায় নিশ্চিত। ৬ জয় ও ৩ হারে দলটির পয়েন্ট হবে ৬৬.৬৭ শতাংশ।

বিজ্ঞাপন

ভারতের জন্য কাজটা খুবই কঠিন। শেষ ছয় ম্যাচই জিতলে তাদের পয়েন্ট হবে ৬৬.৬৭ শতাংশ। তবে নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা ভালো করলে এই পয়েন্ট নিয়েও ভারতকে বাদ পড়তে হতে পারে।

বাংলাদেশ শেষ তিনটি ম্যাচ জিতলেও পয়েন্ট হবে ৫৫.৫৬ শতাংশ। ওপরে থাকা দলগুলো খুব খারাপ না করলে এই পয়েন্ট নিয়ে বাংলাদেশের ফাইনাল খেলা অসম্ভব। এছাড়া ইংল্যান্ডের সম্ভাবনা শুধু কাগজে–কলমেই

টিকে আছে। ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলঙ্কা ও পাকিস্তানের ফাইনালে ওঠার কোনো সম্ভাবনা নেই।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
প্যারোলে মুক্তি পেয়ে বাগেরহাটের বাড়িতে ফিরছেন বাদল ফরাজী আইনশৃঙ্খলা রক্ষায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন দিল্লিসহ বাংলাদেশের যেকোনো মিশনে গেলেই শেখ হাসিনাকে গ্রেফতার করা হবে: শামা ওবায়েদ ভারত-নিউজিল্যান্ড টেস্ট ড্রে অস্ট্রেলিয়া শীর্ষে ফাইনাল পথে দক্ষিণ কোরিয়ার আকাশ প্রতিরক্ষা অঞ্চলে রুশ বিমানের অনুপ্রবেশ পরীক্ষা ছাড়াই পণ্য ভেজাল ঘোষণার অভিযোগে ভোক্তা অধিদপ্তরে মামলা খুলনায় মুক্তিযোদ্ধা সৈনিক দলের নেতাকে কুপিয়ে জখম পার্বত্য চট্টগ্রামে ২০২০‑২০২৫ে ৭৩০টি নারী পাচার চীনে ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেন কমে সাড়ে ২৪ শতাংশ ঢাকা-রিয়াদ রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইট স্থগিতের মেয়াদ বাড়ল মঙ্গলবার থেকে এলিভেটেড এক্সপ্রেসওয়েতে টোল আদায় করবে সেতু কর্তৃপক্ষ গলায় ১৪৫ কোটি টাকার হীরার হার চুরি, নিরাপত্তা চারজন টিটন হত্যা মামলায় শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলামকে ৫ দিনের রিমান্ড নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক উপ‑প্রশিক্ষণবিষয়ক সম্পাদক তানিয়া আক্তার তাপসী গাজীপুরে গ্রেপ্তার মুকসুদপুর থানায় ভাঙচুর‑অগ্নিসংযোগে নিষিদ্ধ ছাত্রলীগ কর্মী জয়নাল মুন্সী গ্রেপ্তার অধস্তন আদালতের বিচারকদের কর্মস্থল ত্যাগে সুপ্রিম কোর্টের নতুন নির্দেশনা ঝিনাইদহের কালীগঞ্জে অ্যাম্বুলেন্সে ডাকাতি, নবজাতক মারা অনলাইন জুয়ায় আসক্ত কিশোরের হাতে নানি খুন চট্টগ্রাম বন্দরে ট্রাস্ট ব্যাংকের ট্রাস্টপোর্ট কানেক্ট সেবা চালু পোশাক শ্রমিকদের মজুরি বোর্ডের বৈঠক মুলতবি, মঙ্গলবার আবার বসবে