ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
ভোটার হওয়ার সময় বাড়ল
‘বিবেক কাজ করেনি’, এইচএসসি পরীক্ষা চলাকালে বিদ্যালয়ে মদ্যপান-মাতলামির পর প্রধান শিক্ষকের ভাষ্য
“জুলাই আন্দোলন পরিকল্পিত ডিজাইন ছিল, যেখানে স্নাইপার ব্যবহার করা হয়েছে”— বিএনপির সাংসদ নিলোফার চৌধুরী মনি
“প্রতিটি ফোঁটা রক্তের হিসেব নিতে হবে, সেইভাবে প্রস্তুত হও”— নিপীড়িত নেতাকর্মীদের উদ্দেশ্যে শেখ হাসিনা
‘দেশে এখন পক্ষ দুটি- মুক্তিযুদ্ধের পক্ষে অথবা বিপক্ষে’, অবস্থান স্পষ্ট করার আহ্বান মিথিলা ফারজানার
‘মৃত্যুর ভয় দেখিয়ে লাভ নেই, গাজীপুরে শেখ হাসিনার আইন চলবে’
মার্কিন চুক্তি ও স্বার্থরক্ষায় সাধারণ মানুষের নাভিশ্বাস: আন্তর্জাতিক বাজার দরের চেয়ে উচ্চমূল্যে গম আমদানির অনুমোদন
থানা পোড়ানো, পুলিশ হত্যাকারী সেই সমন্বয়ক মাহদী এখন মবের ভয়ে থানায় আশ্রয়ের সন্ধানে
মবের ভয়ে নিরাপত্তার দাবিতে হবিগঞ্জ সদর মডেল থানায় আশ্রয় নিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র (বৈছা) আন্দোলনের হবিগঞ্জ জেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক সমন্বয়ক এবং বানিয়াচং থানায় আগুন সন্ত্রাস চালানো, পুলিশ হত্যায় নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করা মাহদী হাসান।
১০ই জুন, বুধবার নিজের ফেসবুক অ্যাকাউন্টে লাইভে এসে তিনি অভিযোগ করেন, ব্যক্তিগত মত প্রকাশের জেরে ছাত্রদলের কিছু নেতাকর্মী তাকে ধাওয়া করে হত্যার চেষ্টা চালিয়েছেন এবং প্রাণভয়ে তিনি পুলিশের কাছে গিয়েছেন।
জানা গেছে, আজ দুপুরে ব্যক্তিগত ড্রাইভিং পরীক্ষা দিতে যাওয়ার সময় মাহদী হাসানের ওপর হামলার চেষ্টা করা হয় বলে তিনি দাবি করেন। নিজের ফেসবুক লাইভে তাকে বেশ আতঙ্কিত অবস্থায় দেখা যায়।
এ সময় তিনি প্রশ্ন তোলেন, ভিন্নমত বা
ব্যক্তিগত মতামত দেওয়ার অধিকার তার নেই কি না। প্রাণ রক্ষার্থে তিনি দৌড়ে ও রিকশায় চড়ে হবিগঞ্জ সদর থানায় প্রবেশ করেন এবং ডিউটি অফিসারের রুমে আশ্রয় নেন। এ বিষয়ে হবিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ হোসেন জানান, মাহদী হাসান মৌখিকভাবে অভিযোগ জানিয়েছেন এবং পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে। উল্লেখ্য, এর আগে চলতি বছরের ২রা জানুয়ারি এক বিতর্কিত ঘটনায় মাহদী হাসান থানার ওসির কক্ষে ঢুকে গিয়ে তীব্র মন্তব্য করেন। সেখানে তিনি দম্ভের সাথে বলেন, জুলাই আন্দোলনে অংশগ্রহণকারীরা সরকারকে ক্ষমতায় এনেছে এবং এক পর্যায়ে বানিয়াচং থানায় অগ্নিসংযোগ ও পুলিশের ওপর হামলার বিষয়ে বিতর্কিত বক্তব্য দেন। সেই ঘটনায় ব্যাপক সমালোচনার পর তাকে গ্রেপ্তার করা হলেও পরে
জামিনে মুক্তি পান। ২০২৪ সালের ৫ই আগস্টের রাজনৈতিক সহিংসতার সময় বানিয়াচং থানায় ভয়াবহ হামলা, অস্ত্র লুট এবং পুলিশের ওপর আক্রমণের ঘটনা ঘটে, যেখানে এক পুলিশ কর্মকর্তার মৃত্যুর ঘটনাও ঘটে বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ রয়েছে। হবিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ হোসেন জানান, মাহদী হাসান মৌখিকভাবে অভিযোগ দিয়েছেন এবং বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। তবে ভিডিওতে নির্দিষ্ট কোনো হামলাকারীকে শনাক্ত করা যায়নি বলে তিনি উল্লেখ করেন।