দলীয় পদ নেই, মামলাও নেই; শুধু আওয়ামী লীগ করার অভিযোগে যশোরে কলেজ অধ্যক্ষ গ্রেপ্তার – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১০ June, ২০২৬

দলীয় পদ নেই, মামলাও নেই; শুধু আওয়ামী লীগ করার অভিযোগে যশোরে কলেজ অধ্যক্ষ গ্রেপ্তার

ডেস্ক নিউজ
আপডেটঃ ১০ June, ২০২৬ |
যশোরের বাঘারপাড়ায় গভীর রাতে এক কলেজ অধ্যক্ষের বাড়িতে পুলিশের তুলকালাম কাণ্ড ও নাটকীয় গ্রেপ্তারের ঘটনায় এলাকায় চরম চাঞ্চল্য ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। কোনো মামলা বা সুনির্দিষ্ট পরোয়ানা না থাকা সত্ত্বেও কেবল ‘আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত থাকার’ অভিযোগে বাঘারপাড়া উপজেলা মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ আজগর আলীকে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার ৮ই জুন দিবাগত রাত তিনটার দিকে উপজেলার রামকান্তপুর গ্রামের বাড়ি থেকে তাকে তুলে নিয়ে যাওয়া হয়। গ্রেপ্তারকৃত আজগর আলী আওয়ামী লীগের যশোর জেলা কমিটির সাবেক সদস্য হিসেবে পরিচিত। পরিবারের দাবি, বর্তমানে তিনি কোনো দলীয় পদে নেই এবং তার বিরুদ্ধে কোনো মামলাও ছিল না। অধ্যক্ষ আজগর আলীর ভাই আবদুল হান্নান

পুলিশের বিরুদ্ধে তীব্র হেনস্থার অভিযোগ এনে জানান, দিবাগত রাত ১টার দিকে একদল পুলিশ আকস্মিকভাবে তাদের রামকান্তপুর গ্রামের বাড়ি ঘেরাও করে। এত রাতে পুলিশ দেখে তারা মঙ্গলবার সকালে আসার অনুরোধ জানালেও পুলিশ তা শোনেনি। আবদুল হান্নান অভিযোগ করে বলেন, “পুলিশ ঘরের বাইরে রাখা আমাদের কোদাল ও শাবল দিয়ে দরজা-জানালা ভেঙে ভেতরে ঢোকার চেষ্টা করে। একপর্যায়ে তারা মই এনে আমাদের নির্মাণাধীন বাড়ির দোতলার ছাদে ওঠার চেষ্টা চালায়। তাতেও ব্যর্থ হয়ে পুলিশ আমাদের অশ্রাব্য ভাষায় গালাগাল করতে থাকে। বাধ্য হয়ে রাত ৩টার দিকে আমার ভাই ঘরের দরজা খুললে পুলিশ তাকে টেনেহিঁচড়ে গ্রেপ্তার করে নিয়ে যায়।” পরিবারের পক্ষ থেকে বারবার গ্রেপ্তারের কারণ বা মামলার নথিপত্র দেখতে

চাওয়া হলেও পুলিশ কোনো সদুত্তর দিতে পারেনি বলে জানান তিনি। স্বজনরা জানান, আজগর আলী একসময় যশোর জেলা আওয়ামী লীগের সদস্য থাকলেও বর্তমানে তিনি জেলা বা উপজেলা পর্যায়ের কোনো কমিটিতে নেই। তিনি একজন পেশাদার শিক্ষাবিদ হিসেবেই জীবন পার করছিলেন। কোনো মামলা ছাড়াই এভাবে একজন শিক্ষককে মধ্যরাতে ডাকাত দলের মতো কায়দায় গ্রেপ্তার করায় স্থানীয় শিক্ষকমহলেও চাপা ক্ষোভ বিরাজ করছে। ওসির স্বীকারোক্তি: “মামলায় নাম নেই, পুরোনো নাশকতায় গ্রেপ্তার” এদিকে পুলিশের এই নাটকীয় অভিযান ও বলপ্রয়োগের বিষয়টির কিছুটা স্বীকার করেছেন বাঘারপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজালাল আলম। তবে আজগর আলীকে বাঘারপাড়া উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি দাবি করে তিনি বলেন, “গতকাল দিবাগত রাতে বাড়ি থেকে তাকে আটক করা হয়েছে।

আজ একটি পুরোনো নাশকতার মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।” তবে ওসি নিজেই স্বীকার করেছেন যে, উক্ত নাশকতার মামলার মূল এজাহারে অধ্যক্ষ আজগর আলীর কোনো নাম ছিল না! গভীর রাতের তাণ্ডব প্রসঙ্গে ওসির দাবি, আজগর আলী দীর্ঘক্ষণ ধরে ঘরের দরজা খুলতে চাননি, তাই পুলিশ দরজা খোলার (ভাঙার) চেষ্টা করেছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মহাসমাবেশে যাওয়ার পথে গ্রাম পুলিশ প্রধানের মৃত্যু ডিসেম্বর নিয়ে মন্তব্যে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক নেই: উপদেষ্টা তিতুমীর প্রথম ধাপে হাজারের বেশি ইউপিতে ভোটের প্রস্তুতি ইসি’র ইসরায়েলে সরকার গঠনের দায়িত্ব পেয়ে আইজেনকটের আহ্বান ইহুদিবিদ্বেষ থাকলে জার্মানি ছাড়ার আহ্বান চ্যান্সেলর মের্ৎসের ভোটার তালিকা নিয়ে বিতর্ক: পদত্যাগ করলেন আরও এক বিচারপতি উজিরপুরে স্বেচ্ছাসেবক দলের নেতা বায়জিদ হোসেনের গোপন ভিডিও অভিযোগে জেলহাজতে বিদেশি আইনজীবী পর্যবেক্ষক হিসেবে আনতে পারবেন সালমান এফ রহমান ভূমি নিবন্ধন কার্যক্রম ভূমি মন্ত্রণালয়ের অধীনে আনার সুপারিশ অগ্রণী ব্যাংকে ৩১৫ গ্রাহকের হিসাবের অস্তিত্ব পাওয়া যাচ্ছে না বিএনপি নেতার বাসাসহ রাজধানীর তিন এলাকায় ককটেল বিস্ফোরণ ছাত্রকে ধর্ষণের পর গোসল ছাড়াই ফজর নামাজের ইমামতি করেন হেফাজত-খেলাফত মজলিস নেতা ৫ আগস্টের পর থেকে মন্দিরের জমি দখল: জামায়াত আমিরকে বেদম পিটুনি, অণ্ডকোষ জখম এলাকার নারীদের অজান্তে ভিডিও ধারণ ও ব্ল্যাকমেইল: স্বেচ্ছাসেবক দল আহ্বায়ক হাতেনাতে ধরা, গণপিটুনি হেফাজত আমির: জামায়াতের দীন-ইসলাম আমাদের ইসলাম নয়, মওদুদীবাদ ভ্রান্তির পথ বাংলাদেশের জন্য রুশ বাজারের নতুন দুয়ার, বাণিজ্য সম্প্রসারণে মস্কোর আগ্রহ হবিগঞ্জে পুড়ল জুলাই স্তম্ভ সি.এফ এর প্রতিবেদন: সেপ্টেম্বর-অক্টোবরে নিত্যপণ্যের মূল্য বেড়েছে ৭.৫২ ভাগ শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তনের প্রস্তুতিতে বুড়িগঙ্গায় ব্যানার টাঙিয়ে ছাত্রলীগের ‘নৌকা মিছিল’ চট্টগ্রাম শিক্ষা বোর্ডের গুপ্ত পরিষেবা: পরীক্ষা না দিলেও মেলে ফল, ফেল করেও ফলাফল জিপিএ-৫