এমপি পদের দরদাম ১২ কোটি! চট্টগ্রামের বিএনপি নেত্রীর বিস্ফোরক দাবি – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৫ এপ্রিল, ২০২৬

আরও খবর

যুবদল নেতার ওপর হামলা, ছাত্রদলের ৩ নেতাসহ ১১ জনের বিরুদ্ধে মামলা

চাকরির সুপারিশ করা কিশোরীর সাথে অন্তরঙ্গ অবস্থায় ধৃত জামায়াত এমপি গাজী নজরুল, ৫০১-কান্ডের মতো “দ্বিতীয় স্ত্রী” দাবি জেলা জামায়াতের

‘তারেক রহমানের ডাকেই সাড়া দিয়েছিলেন আবু সাঈদ’: ছাত্রদল সভাপতি রাকিবের দাবি

‘ছাত্রদলের নামে ভুয়া ফটোকার্ড বানাচ্ছে, শিবির: বেরোবির সমাবেশে রাকিব

তাবিজ দেওয়ার নাম করে গৃহবধূকে ধর্ষণচেষ্টা, জামায়াত আমিরকে জুতাপেটার পর পুলিশে সোপর্দ

ল্যাব টেস্টে এক প্লেট ফুচকায় মিলেছে ৭ কোটিরও বেশি ক্ষতিকর ব্যাকটেরিয়া: ভোক্তা অধিকার

আওয়ামী লীগ সরকার পতন আন্দোলনে সেনাবাহিনী কীভাবে সম্পৃক্ত ছিল, জানালেন রাশেদ খান

এমপি পদের দরদাম ১২ কোটি! চট্টগ্রামের বিএনপি নেত্রীর বিস্ফোরক দাবি

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৫ এপ্রিল, ২০২৬ |
চট্টগ্রামের রাজনৈতিক অঙ্গনে বইছে উত্তপ্ত হাওয়া। সংসদ সদস্য পদের জন্য কোটি কোটি টাকার লেনদেনের প্রস্তাব নিয়ে এক চাঞ্চল্যকর অভিযোগ তুলেছেন জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক ফাতেমা বাদশা। তার দাবি, সংরক্ষিত নারী আসনের মনোনয়ন নিশ্চিত করতে একটি চক্র তার কাছে ১২ কোটি টাকা দাবি করেছে। চট্টগ্রামের প্রবীণ এই নেত্রী সম্প্রতি এক সাক্ষাৎকারে জানান, ঢাকা থেকে একটি বিশেষ দল মাইক্রোবাসে করে চট্টগ্রামে গিয়ে তার সঙ্গে বৈঠক করে। সেখানে তাকে দুটি প্রস্তাব দেওয়া হয়। যার মধ্যে ছিল, সরাসরি ১২ কোটি টাকা দিয়ে সংসদ সদস্য হওয়া; আর নগদ টাকা দিতে না পারলে উন্নয়ন প্রকল্পের নথিতে আগেভাগে স্বাক্ষর করে দেওয়া, যাতে বরাদ্দের টাকা ওই চক্রটি নিয়ন্ত্রণ

করতে পারে। ফাতেমা বাদশা ক্ষোভের সাথে বলেন, “আমি পুতুল হয়ে থাকতে চাইনি। রাজনীতিতে আসার উদ্দেশ্য ব্যক্তিস্বার্থ নয়। তাই দুই প্রস্তাবই আমি প্রত্যাখ্যান করেছি।” প্রায় চার দশকের রাজনৈতিক ক্যারিয়ারে চট্টগ্রাম-৯ আসনের মনোনয়নপ্রত্যাশী এই নেত্রী অভিযোগ করেন, দলের ভেতর একটি ‘অদৃশ্য শক্তি’ সক্রিয় রয়েছে। তার মতে, যোগ্যতা ও ত্যাগের চেয়ে এখন টাকাই বড় হয়ে দাঁড়িয়েছে। এছাড়া চট্টগ্রামের রাজনীতিতে বহিরাগত নেতাদের ক্রমবর্ধমান প্রভাব নিয়েও তিনি অসন্তোষ প্রকাশ করেন। এই বিস্ফোরক অভিযোগ নিয়ে চট্টগ্রাম বিএনপির শীর্ষ নেতাদের মধ্যে এক ধরণের অস্বস্তি লক্ষ্য করা গেছে। মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ বর্তমানে ওমরাহ পালনে বিদেশে থাকায় এ বিষয়ে কিছু জানেন না বলে জানিয়েছেন। সদস্যসচিব নাজিমুর রহমান অভিযোগের আর্থিক যৌক্তিকতা নিয়ে প্রশ্ন

তুলেছেন এবং বিষয়টিকে দলীয় শৃঙ্খলার সাথে সাংঘর্ষিক বলে ইঙ্গিত দিয়েছেন। আগামী ১২ই মে সংরক্ষিত নারী আসনের নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বিএনপির সম্ভাব্য ৩৬টি আসনের বিপরীতে চট্টগ্রাম থেকে ব্যারিস্টার শাকিলা ফারজানা, ডা. কামরুন্নাহার দস্তগীরসহ ডজনখানেক হেভিওয়েট নারী নেত্রী দৌড়ে রয়েছেন। এরই মাঝে ফাতেমা বাদশার এই অভিযোগ পুরো মনোনয়ন প্রক্রিয়াকেই বিতর্কের মুখে ঠেলে দিল। মনোনয়ন বাণিজ্যের এই অভিযোগ চট্টগ্রামের রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করছে। অভিযোগকারী নেত্রীর কাছে তথ্য-প্রমাণ থাকলেও তা প্রকাশ না করায় ধোঁয়াশা যেমন কাটছে না, তেমনি অস্বস্তি বাড়ছে দলের অন্দরমহলে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
তিন টাকায় ১ টাকা অনিয়ম টার্মিনাল বন্ধ, সারা দেশে গ্যাস ও বিদ্যুৎ সংকট আটক হওয়ার পর এখন কোথায় আছেন রাহুল গান্ধী? মানচিত্রের বদলে ১ টাকার কয়েনে স্থান পেল মঠ, ভারত-নেপাল সম্পর্কে কি নতুন বার্তা? বিশ্বকাপ ফাইনালে পারাদেস কান্ডঃ লাল কার্ডের তথ্য প্রযুক্তিগত ত্রুটি, তবে ম্যাচশেষে সংঘর্ষ তদন্তে ফিফা’র কমিটি ব্যালন ডি’অর ২০২৬: বিশ্বকাপ ফাইনালের পারফরম্যান্সে ধাক্কা খেলেন মেসি, এগিয়ে ইয়ায়ামাল, হ্যারি কেইন ‘ইতিহাস মুছে ফেলা এত সহজ নয়, বাংলাদেশ একাত্তরেই ফিরবে’: যুক্তরাষ্ট্র থেকে ড. জাফর ইকবাল ফেনীতে দুই কোটি টাকার চোরাচালানসহ দুটি গাড়ি জব্দ মাইলস্টোনে বিমান দুর্ঘটনার এক বছর: চোখের জলে সেই ভয়াল দুপুরের স্মৃতিচারণ শিক্ষার্থী-শিক্ষকদের জামায়াতের সাতক্ষীরা সাংসদের কক্ষে সিসিক্যামেরা লাগানোর দায়ে অভিযুক্ত ড্রাইভার; জীবনের চিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর কাছে আবেদন প্রকাশ্যে হত্যার হুমকি পেলেন জ্যেষ্ঠ সাংবাদিক পান্না; ‘ইউনূসের অভিশপ্ত আমল ফিরছে কি?’ প্রশ্ন রাখলেন প্রধানমন্ত্রীর কাছে মোদি সরকার বিরোধী আন্দোলনে বিক্ষোভকারীদের পাশে এবার বলিউড তারকারা আটক হওয়ার পর এখন কোথায় আছেন রাহুল গান্ধী? প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে বিক্ষোভ, আটক রাহুল-প্রিয়াঙ্কা পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল গোপন ভিডিও ফাঁসে রাজনৈতিক ক্যারিয়ার ধ্বংস হয়েছে যেসব বিশ্বনেতার কমিশন বৃদ্ধির দাবিতে দেশজুড়ে ১৮ ঘণ্টা সিএনজি স্টেশন বন্ধের ঘোষণা যুবদল নেতার ওপর হামলা, ছাত্রদলের ৩ নেতাসহ ১১ জনের বিরুদ্ধে মামলা বিয়ের জন্য চাপ দেওয়ায় ‘শারমিনকে’ হত্যা করে ভারতে পালাচ্ছিলেন প্রেমিক দ্বিতীয় বিয়ের আগে যে ৭ বিষয়ের দিকনির্দেশনা দেয় ইসলাম