প্রতি মাসে গ্রেপ্তারের হুমকি পেতাম’ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৭ এপ্রিল, ২০২৬

প্রতি মাসে গ্রেপ্তারের হুমকি পেতাম’

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৭ এপ্রিল, ২০২৬ |
ছাত্র-জনতার আন্দোলনে নিজে রাস্তায় থেকে বক্তৃতা দিয়েছেন এবং তৎকালীন সরকারের পদত্যাগের দাবি প্রথম তিনিই তুলেছিলেন বলে মন্তব্য করেছেন চিকিৎসক ও গণমাধ্যম ব্যক্তিত্ব ডা. আবদুন নূর তুষার। তিনি বলেছেন, আন্দোলনের সময় বিভিন্ন টেলিভিশনের টকশোতে কথা বলার কারণে প্রতি মাসে তাঁকে গ্রেপ্তারের হুমকি দেওয়া হতো। সম্প্রতি একটি অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে ডা. আবদুন নূর তুষার এসব কথা বলেন। আন্দোলনের দিনগুলোর স্মৃতিচারণা করে ডা. তুষার বলেন, ‘যখন এই আন্দোলন হয়, আমি কিন্তু রাস্তায় ছিলাম। আমি বক্তৃতা দিয়েছি। ছেলেমেয়েদের বুকে গুলি চালানো ঠিক না, নির্বাচন দিয়ে দেওয়া উচিত এবং ক্ষমতা ছেড়ে দেওয়া উচিত—বক্তৃতায় আমি এসব কথা বলেছি।’ পদত্যাগের দাবি প্রসঙ্গে তিনি বলেন, ‘এখন অনেকেই বলে পদত্যাগের দাবি

অমুক করেছে, তমুক করেছে; কিন্তু এই পদত্যাগের দাবি আমিই করেছিলাম। তবে এগুলো নিয়ে এখন স্বাধীনতার ঘোষক বিতর্কের মতো অবস্থা হয়ে যাবে, তাই ওই জায়গায় যাওয়া উচিত নয়।’ ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পরের একটি ঘটনা উল্লেখ করে তিনি বলেন, ‘আন্দোলনের পর যখন ইউনূস সাহেব এলেন, তখন আমি ধরে নিয়েছিলাম কাজ শেষ। কিন্তু আমার মা আমাকে বললেন, তোমরা মুক্তিযুদ্ধ নষ্ট করছ কেন? আমি বললাম, আমরা তো কিছু করছি না। তখন মা বললেন, তোমরা যে কিছু করছ না, এটাই অন্যায়।’ মায়ের উৎসাহেই টকশোতে কথা বলা শুরু করেন জানিয়ে ডা. তুষার বলেন, ‘মা আমাকে বললেন, তোমাকে আমি কথা বলা শিখাই নাই? এরপর আমি

একুশে টিভিতে ফোন করে বলি আমি টকশোতে যাব। এরপর থেকে নিয়মিত বিভিন্ন টকশোতে গিয়ে কথা বলতে শুরু করি।’ টকশোতে কথা বলার কারণে নিয়মিত হুমকির শিকার হওয়ার কথা জানিয়ে এই গণমাধ্যম ব্যক্তিত্ব বলেন, ‘আমি প্রতি মাসে গ্রেপ্তারের হুমকি পেতাম। হুমকি পেলেই সাংবাদিক মাসুদ কামাল ও আনিস আলমগীরকে ফোন করতাম।’ তিনি অভিযোগ করেন, তাদের বিরুদ্ধে বিদেশ থেকেও উসকানি দেওয়া হতো এবং একটি গোষ্ঠী সংঘবদ্ধভাবে অনলাইনে তাদের হুমকি-ধামকি দিত। বক্তব্যের শেষ পর্যায়ে সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনির প্রসঙ্গ টেনে একটি অভিজ্ঞতার কথা জানান ডা. তুষার। তিনি বলেন, ‘আমার বাবা আমাকে বলতেন, তুমি এত জোরে কথা বলো কেন? তুমি রনির মতো আস্তে কথা বলবে। আস্তে

বললে মানুষ ভাবে তুমি নম্র ও ভদ্র। তখন অনেক কড়া কথাও হাসতে হাসতে বলা যায়।’

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
চাচার বাড়ি থেকে ফেরার পথে শিশুকে ধর্ষণ, গ্রেফতার ১ কেন ওয়াদুদকে সঙ্গী হিসেবে বেছে নিলেন জানালেন মৌসুমী অবসরের ঘোষণা দিলেন নেইমার উল্টোরথে ব্রাজিলের ‘মিশন হেক্সা কমপ্লিট’ উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে ৮ জনের মৃত্যু দেশের ১২ জেলায় ঝড়সহ বজ্রবৃষ্টির আভাস উলিপুরে মাদ্রাসা শিক্ষার্থীকে রাতভর ধর্ষণ প্রবাসে বাংলা সংস্কৃতির প্রাণবন্ত আয়োজন ‘মানুষ চেয়েছিল ম্যারাডোনার মাথা ভেঙে দিই’ বিশ্বকাপ খেলে ২৫০ কোটি টাকা পাচ্ছে কেপ ভার্দে ব্রাজিল কখনো নরওয়েকে হারাতে পারেনি গাজা যুদ্ধে ফেরার প্রস্তুতি নিচ্ছে ইসরাইল ‘দখলদারিত্বের অবসান না হওয়া পর্যন্ত ইসরাইলের সঙ্গে কোনো সম্পর্ক নয়’ আদর্শকে হত্যা করা যায় না, ট্রাম্পের ‘এক আঘাতেই সবাই শেষ’ মন্তব্যের জবাবে ইরান গাজা যুদ্ধে ফেরার প্রস্তুতি নিচ্ছে ইসরাইল ‘দখলদারিত্বের অবসান না হওয়া পর্যন্ত ইসরাইলের সঙ্গে কোনো সম্পর্ক নয়’ কুমিল্লায় স্কুলছাত্রী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন মা-মেয়েকে ধর্ষণ: দুজনের যাবজ্জীবন, একজনের ১০ বছরের কারাদণ্ড মাদ্রাসাশিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে মামলা মার্কিন বাজারে ঝড় তুলেছে চীনের নতুন এআই মডেল