ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
বিশ্বকাপে রেকর্ড ষষ্ঠবার রোনালদো, পর্তুগাল দলে আছেন যারা
পাকিস্তানের বিপক্ষে ইতিহাস গড়ার পথে বাংলাদেশ
দুইবার চুরি হয়েছিল বিশ্বকাপ ট্রফি, কিন্তু কীভাবে?
মুশফিকের সেঞ্চুরি, পাকিস্তানকে চ্যালেঞ্জ ছুড়ে দিল বাংলাদেশ
মুমিনুলের রেকর্ড ভাঙলেন মুশফিক
আইপিএলে কোহলির নতুন রেকর্ড
ফাইনালে হেরে রুপার পদক নিতে গেলেন না রোনালদো
হঠাৎ ঢাকা সফরে হামজা চৌধুরী
আপাতত বাংলাদেশ জাতীয় ফুটবল দলের কোন খেলা নেই, নেই কোন ক্যাম্প। এমন সময়ে আচমকা ঢাকা সফরে এসেছেন লেস্টার সিটির মিডফিল্ডার হামজা চৌধুরী। তবে বাফুফে সূত্রে জানা গেছে তার এই সফর ফুটবল সংক্রান্ত নয়।
হামজার অবশ্য হাতে এখন ফাঁকা সময়। লেস্টার সিটির এই মিডফিল্ডারের মৌসুম মাত্র কয়েক দিন আগে শেষ হয়েছে। লেস্টার সিটি চ্যাম্পিয়নশিপ থেকে অবনমিত হওয়া এবং সামনে কোনো খেলা না থাকায়, বাণিজ্যিক কাজে অংশ নিতে হামজা এই সুযোগে বাংলাদেশে এসেছেন বলে জানা গেছে। এই সফরে হামজা কিছু বিজ্ঞাপন চিত্রের অংশ নেবেন। মঙ্গলবার সন্ধ্যায় তিনি রাজধানীর একটি প্রচারণামূলক অনুষ্ঠানে যোগ দিয়েছেন।
বাংলাদেশ জাতীয় দলের পরের ম্যাচ ৫ জুন সান মারিনোর বিপক্ষে। এই
ম্যাচের জন্য ২৪ মে থেকে বাংলাদেশে দলের প্রস্তুতি শুরু হওয়ার কথা রয়েছে। ধারণা করা হচ্ছে, দুই-তিন দিন বাংলাদেশে থেকে তিনি আবার ফিরে যাবেন।
ম্যাচের জন্য ২৪ মে থেকে বাংলাদেশে দলের প্রস্তুতি শুরু হওয়ার কথা রয়েছে। ধারণা করা হচ্ছে, দুই-তিন দিন বাংলাদেশে থেকে তিনি আবার ফিরে যাবেন।



