ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
‘ইংলিশ পরীক্ষার’ আগে পানামা ক্যাম্পে হাতাহাতি
বিশ্বকাপের একক আয়োজক হতে চায় যুক্তরাষ্ট্র
ইতিহাসও তাকিয়ে ছিল দেম্বেলের দিকে
নকআউটে কেপ ভার্দেকে পেল আর্জেন্টিনা, কবে-কখন সেই ম্যাচ?
জর্ডান ম্যাচে মেসিকে নিয়ে বিশেষ পরিকল্পনা, জানালেন স্কালোনি
মেসির গোলের উদাহরণ টেনে ফিফার কাছে ব্রাজিলের নালিশ
আর্জেন্টিনাকেই সেরা মানেন জাপান কোচ
অস্ট্রেলিয়া সিরিজে পাকিস্তানের ওয়ানডে দলে ফিরলেন বাবর
অস্ট্রেলিয়ার বিপক্ষে আসন্ন তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য পাকিস্তান দলে ফিরেছেন তারকা ব্যাটার বাবর আজম। গত মার্চে বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজে তিনি ছিলেন না। তবে পিএসএল এবং সাম্প্রতিক পারফরম্যান্সে নজর কাড়ায় আবারও ৫০ ওভারের দলে জায়গা করে নিয়েছেন এই ডানহাতি ব্যাটার।
৩০ মে শুরু হতে যাওয়া ঘরের মাঠের এই সিরিজকে সামনে রেখে ১৬ সদস্যের দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। দলে একাধিক চমক থাকলেও সবচেয়ে বড় আলোচনার বিষয় হয়ে উঠেছে উইকেটকিপার ব্যাটার মোহাম্মদ রিজওয়ানের বাদ পড়া।
নতুন ঘোষিত স্কোয়াডে আরও ফিরেছেন অভিজ্ঞ অলরাউন্ডার শাদাব খান এবং পেসার নাসিম শাহ। ২০২৫ সালের নভেম্বরে শ্রীলঙ্কার বিপক্ষে শেষ ওয়ানডে সিরিজে খেলেছিলেন বাবর ও নাসিম।
সেই সিরিজে পাকিস্তান ৩–০ ব্যবধানে জয় পেয়েছিল। শাদাব শেষ ওয়ানডে খেলেছিলেন ২০২৩ বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে। পিএসএলে দারুণ পারফরম্যান্স করে ২২ উইকেট নিয়ে টুর্নামেন্টসেরা হওয়া চ্যাম্পিয়ন স্পিনার সুফিয়ান মুকিমও দলে জায়গা পেয়েছেন। তিনি সর্বশেষ ওয়ানডে খেলেছিলেন ২০২৫ সালের আগস্টে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। অন্যদিকে, মার্চে বাংলাদেশের বিপক্ষে শেষ ওয়ানডে সিরিজে অভিষেক পাওয়া বেশ কয়েকজন খেলোয়াড় এবার বাদ পড়েছেন। বাদ পড়াদের তালিকায় আছেন ফয়সাল আকরাম, ফাহিম আশরাফ, হুসেইন তালাত, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র ও সাদ মাসুদ। পাকিস্তানের ওয়ানডে স্কোয়াড: শাহীন শাহ আফ্রিদি (অধিনায়ক), সালমান আলি আগা (সহ-অধিনায়ক), আব্দুল সামাদ, আবরার আহমেদ, আহমেদ দানিয়াল, আরাফাত মিনহাস, বাবর আজম, হারিস রউফ, মাজ সাদাকাত, গাজী ঘোরী (উইকেটরক্ষক), নাসিম
শাহ, রোহাইল নাজির (উইকেটরক্ষক), সাহিবজাদা ফারহান, শাদাব খান, শামিল হোসেন ও সুফিয়ান মুকিম।