ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
‘ইংলিশ পরীক্ষার’ আগে পানামা ক্যাম্পে হাতাহাতি
বিশ্বকাপের একক আয়োজক হতে চায় যুক্তরাষ্ট্র
ইতিহাসও তাকিয়ে ছিল দেম্বেলের দিকে
নকআউটে কেপ ভার্দেকে পেল আর্জেন্টিনা, কবে-কখন সেই ম্যাচ?
জর্ডান ম্যাচে মেসিকে নিয়ে বিশেষ পরিকল্পনা, জানালেন স্কালোনি
মেসির গোলের উদাহরণ টেনে ফিফার কাছে ব্রাজিলের নালিশ
আর্জেন্টিনাকেই সেরা মানেন জাপান কোচ
সাড়ে ছয় মাসের বিরতির পর স্বীকৃত ক্রিকেটে ফিরছেন সাকিব
লঙ্কা প্রিমিয়ার লিগের (এলপিএল) আগামী আসরে সরাসরি জাফনা কিংসে যোগ দিয়েছেন বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসান। এর মধ্যে দিয়ে সাড়ে ছয় মাস পর স্বীকৃত ক্রিকেটে ফিরছেন তিনি।
দুই বছর বন্ধ থাকার পর এই বছর আবার শুরু হচ্ছে এলপিএল। আগামী ১৭ জুলাই কলম্বোয় জাফনা কিংস ও গালে মার্ভেলসের ম্যাচ দিয়ে টুর্নামেন্টটি মাঠে গড়াবে।
এই টুর্নামেন্ট দিয়েই আবার প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরছেন সাকিব। গত জানুয়ারি মাসে আইএলটি২০-তে এমআই ইমিরেটসের হয়ে সবশেষ টি২০ খেলেছিলেন এই বাঁহাতি অলরাউন্ডার।
সোশ্যাল মিডিয়ায় সাকিবের ছবিসহ একটি পোস্ট দিয়ে তার দলে আসার খবরটি নিশ্চিত করেছে এলপিএল কর্তৃপক্ষ।
সেই পোস্টে এলপিএল লিখেছে: ‘বিশ্বের অন্যতম সেরা টি২০ অলরাউন্ডার সাকিব আল হাসান জাফনা কিংসে যোগ
দিয়েছেন। দলের প্রয়োজনে সাকিব যেমন ব্যাট হাতে রান করেন, তেমনি দরকারের সময় বল হাতে উইকেটও এনে দেন। চাপের মুখে তার অভিজ্ঞতা ও শান্ত থাকার ক্ষমতা দলের সবচেয়ে বড় শক্তি।’ পোস্টে সাকিবকে টি২০ ক্রিকেটের এক ‘পরিপূর্ণ অলরাউন্ডার’ হিসেবে উল্লেখ করে বলা হয়, তার আসায় জাফনা কিংস আরও শক্তিশালী হলো। শ্রীলঙ্কার এই টুর্নামেন্টে সাকিবের খেলার অভিজ্ঞতা অবশ্য নতুন নয়। ২০২৩ সালের আসরে তিনি গালে টাইটান্সের হয়ে ১০ ম্যাচে ১৩৮ রান করার সঙ্গে ১১টি উইকেট নিয়েছিলেন। তবে এবার সাকিব খেলবেন এলপিএলের ইতিহাসের সেরা দলটির হয়ে। এখন পর্যন্ত হওয়া পাঁচ আসরের চারটিতেই চ্যাম্পিয়ন হয়েছে জাফনা কিংস।