বাসায় একা পেয়ে ৫ বছরের শিশুকে ধর্ষণ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৫ মে, ২০২৬

বাসায় একা পেয়ে ৫ বছরের শিশুকে ধর্ষণ

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৫ মে, ২০২৬ |
নারায়ণগঞ্জের ফতুল্লার পশ্চিম তল্লা এলাকায় বাসায় একা পেয়ে ৫ বছরের এক শিশুকে পাশের রুমের ভাড়াটিয়া আনোয়ার হোসেন ধর্ষণ করেন। শনিবার এ ঘটনার পর রোববার সকালে এলাকাবাসী বিষয়টি জানতে পেরে আনোয়ার হোসেনকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ করেছেন। গ্রেফতারকৃত আনোয়ার হোসেন (৪৮) জামালপুর জেলার ইসলামপুর থানার বেলগাছা গ্রামের মৃত আব্দুল হাকিমের ছেলে। জানা যায়, নির্যাতিত শিশুর পরিবার ও অভিযুক্ত আনোয়ারের পরিবার পাশাপাশি রুমে ভাড়াটিয়া হিসেবে বসবাস করে আসছিল। নির্যাতিত শিশুটির বাবা ও মা গার্মেন্টসে কাজ করেন। প্রতিদিনের মতো শনিবার সকালেও শিশুটির বাবা ও মা নিজ নিজ কর্মস্থলে চলে যান। বেলা ১১টার দিকে আনোয়ার মোবাইলে চার্জ দেওয়ার কথা বলে শিশুটির রুমে প্রবেশ করে।

এ সময় শিশুটিকে একা পেয়ে ধর্ষণ করে বলে অভিযোগ পাওয়া যায়। শিশুটির মা জানান, ঈদের কারণে পার্শ্ববর্তী রুমের ভাড়াটিয়াদের অধিকাংশরাই গ্রামের বাড়িতে চলে গেছেন। ফলে বাড়িটি প্রায় ফাঁকা ছিল। এই সুযোগে তার মেয়েকে আনোয়ার ধর্ষণ করে। রাত ৮টার দিকে কর্মস্থল থেকে বাসায় ফিরে এলে মেয়ে তাকে বিস্তারিত ঘটনা খুলে বলে। ফতুল্লা মডেল থানার ওসি মাহবুব আলম জানান, রোববার দুপুরে ওই শিশুকে নিরাপদ হেফাজতে নিয়ে ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে পাঠিয়েছে পুলিশ। আনোয়ার হোসেনকে গ্রেফতার করা হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
২৫ বছরের তরুণের চরিত্রে ফিরছেন ৬১ বছরের আমির খান একই পরিবারের ৪ জনকে হত্যা: যেভাবে শনাক্ত করা হয় দুই খুনিকে পদ্মা ব্যাংকের সাবেক এমডিসহ ১০ জনের বিরুদ্ধে মামলার অনুমোদন ঈদে মিলাদুন্নবী উপলক্ষে ২৬ আগস্ট ছুটি পাবেন না যারা হাম উপসর্গে প্রাণ গেল আরও ৩ শিশুর রংপুরে একই পরিবারের ৪ জনকে হত্যা, বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য শিক্ষক নিয়োগে ভুল চাহিদায় সুপারিশপ্রাপ্তদের জন্য সুখবর জামালপুরে ৯৫০ কেজি ঘোড়ার মাংসসহ আটক ৫ জনকে কারাদণ্ড ৩ কেজি আইসসহ বিদেশি নাগরিক আটক গাজায় একাকী বেঁচে থাকা এক প্রজন্মের টিকে থাকার সংগ্রাম চরম বিদ্যুৎ বিপর্যয়ে হিমাগারে পচছে বিপুল পরিমাণ আলু, গাড়ি ভরে ফেলে দিতে হচ্ছে প্রতিদিনই মধ্যপ্রাচ্য থেকে ২০ হাজার পাকিস্তানিকে ঘাড় ধাক্কা দিয়ে বহিষ্কার অর্থমন্ত্রী: বিদ্যুৎ ও গ্যাসের সংকট সরকারের নিয়ন্ত্রণে নেই গ্রামের রাস্তা মেরামতে ৮০টি কম্পিউটার, ৩০ লাখের সফটওয়্যার: পরামর্শকের ১৪ কোটি, লাগবে ১৪০টি বাইক-জিপ বিদ্যুৎহীন চমেক হাসপাতালে স্থবির চিকিৎসা, দুর্ভোগে রোগীরা গুলিস্তানে চাঁদাবাজ সিন্ডিকেট ‘দরবেশ চক্র’: দফায় দফায় টাকা দিয়ে বিপর্যস্ত ব্যবসায়ীরা রূপপুরের শুধু প্রথম ইউনিট থেকেই রাষ্ট্রের সাশ্রয় হবে ১০০ কোটি ডলারের বেশি আওয়ামী লীগ আমলের কোনো সক্ষমতাই ধরে রাখতে পারছে না বিএনপি সরকার চুয়াত্তরের দুর্ভিক্ষ: বন্যা, অধিকার বঞ্চিতকরণ, প্রশাসনিক সীমাবদ্ধতা ও শীতল যুদ্ধের খাদ্য-রাজনীতির গভীরতর বিশ্লেষণ ক্রমাগত ধর্ষণের পর হত্যার হুমকি শিক্ষকের, ১৫ বছর বয়সী মাদ্রাসা ছাত্রের আত্মহত্যার চেষ্টা