দুই মন্ত্রণালয়ের টানাহেঁচড়ায় ধ্বংসের মুখে চট্টগ্রামের গুলিয়াখালী ম্যানগ্রোভ বন – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৫ মে, ২০২৬

দুই মন্ত্রণালয়ের টানাহেঁচড়ায় ধ্বংসের মুখে চট্টগ্রামের গুলিয়াখালী ম্যানগ্রোভ বন

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৫ মে, ২০২৬ |
কেওড়া, বাইন, গেওয়া আর নুনিয়া গাছের ঘন সবুজ চাদরে ঢাকা সীতাকুণ্ডের গুলিয়াখালী বনভূমি আজ এক চরম অস্তিত্ব সংকটে। যে উপকূলীয় বন এক সময় ছিল হরিণ, লাল কাঁকড়া আর হাজারো পাখির নিরাপদ স্বর্গরাজ্য, প্রশাসনিক সমন্বয়হীনতা আর অনিয়ন্ত্রিত পর্যটনের করাল গ্রাসে তা এখন ধ্বংসের দ্বারপ্রান্তে। এক সময়ের শপাঁচেক হরিণের এই আবাসভূমি আজ দখলদারদের আগুন আর প্লাস্টিক বর্জ্যের ভাগাড়ে পরিণত হয়েছে। ৫০০ হরিণ উধাও বন বিভাগের নথিপত্র অনুযায়ী, ১৯৯৪ সালে এই বনাঞ্চলে ১০টি চিত্রল হরিণ অবমুক্ত করা হয়েছিল। বন কর্মকর্তা ও স্থানীয়দের নিয়মিত পর্যবেক্ষণে দেখা যায়, ২০১৮-১৯ সালের দিকে এই বনে হরিণের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছিল প্রায় ৫০০-তে। টিয়া, কাঠঠোকরা, মাছরাঙা, সারস পাখির কলকাকলি আর খেকশিয়াল, বনবিড়াল,

গুইসাপের অবাধ বিচরণ ছিল এখানে। কিন্তু পর্যটকদের অনিয়ন্ত্রিত কোলাহল, মাইকের আওয়াজ এবং পরিবেশের ভারসাম্য নষ্ট হওয়ায় বিপন্ন হয়ে পড়েছে এই প্রাণবৈচিত্র্য। আইনি মারপ্যাঁচে পঙ্গু বন বিভাগ অনুসন্ধানে জানা যায়, ২০১৮ সালের দিকে বন বিভাগ এই সংবেদনশীল উপকূলকে বাঁচাতে ‘গুলিয়াখালী কোস্টাল বে-ভিউ ইকোপার্ক’ গড়ার মহাপরিকল্পনা হাতে নেয়। কিন্তু বিপত্তি ঘটে ২০২২ সালের ১০ই জানুয়ারি। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এই বনের ২৫৯.১০ একর ভূমিকে ‘পর্যটন সংরক্ষিত এলাকা’ হিসেবে ঘোষণা করে। দুই মন্ত্রণালয়ের এই প্রশাসনিক দ্বৈততার সুযোগ নেয় স্থানীয় প্রভাবশালীরা। বন বিভাগের হাত থেকে কার্যত নিয়ন্ত্রণ চলে যাওয়ায় শুরু হয় অবাধে গাছ কাটা, জমি দখল আর বাণিজ্যিক স্থাপনা নির্মাণের ধুম। রাতের আঁধারে আগুন, প্লাস্টিক দূষণ ৪

হাজার ৬০০ একরের এই বিশাল উপকূলীয় বনে এখন চলছে রীতিমতো তাণ্ডব। পর্যটকদের ফেলে যাওয়া পলিথিন ও প্লাস্টিক বর্জ্য ম্যানগ্রোভ বনের শ্বাসমূল আটকে দিচ্ছে। সবচেয়ে ভয়াবহ বিষয় হলো, সম্প্রতি রাতের আঁধারে সরকারি বনভূমি দখলের উদ্দেশ্যে বনের ভেতর পরিকল্পিতভাবে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে, যা বন্যপ্রাণীদের আবাসস্থল ছারখার করে দিয়েছে। উপকূলীয় বন বিভাগের সীতাকুণ্ড রেঞ্জ কর্মকর্তা মো. রনি আলী অসহায়ত্ব প্রকাশ করে বলেন, “পর্যটন অঞ্চল ঘোষণার কারণে ওই এলাকার নিয়ন্ত্রণ আমাদের হাতে নেই। ফলে অবৈধ দখল ও গাছ কাটা বন্ধসহ জীববৈচিত্র্য সংরক্ষণে কার্যকর কোনো পদক্ষেপ নেওয়ার সুযোগ আমাদের মিলছে না।” চারপাশ থেকে ধেয়ে আসছে শিল্প-কারখানার গ্রাস পরিবেশবিদরা বলছেন, মিরসরাইয়ে ৩৩ হাজার একর বনভূমির ওপর অর্থনৈতিক অঞ্চল

এবং সীতাকুণ্ড উপকূলে শতাধিক শিপব্রেকিং ইয়ার্ড ও শিল্প-কারখানা স্থাপনের ফলে চট্টগ্রামের উপকূলীয় সুরক্ষা বলয় এমনিতেই নিশ্চিহ্ন হয়ে যাচ্ছে। তার ওপর গুলিয়াখালীর মতো গুরুত্বপূর্ণ বনকে যদি দ্রুত ‘ইকোপার্ক’ বা বিশেষায়িত কোস্টাল ট্যুরিজম জোনের আওতায় এনে সুরক্ষিত না করা যায়, তবে অচিরেই মানচিত্র থেকে হারিয়ে যাবে এই সবুজ দেয়াল। অবশ্য বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (পরিকল্পনা) ফররুখ আহম্মদ জানিয়েছেন, দেশের অভ্যন্তরীণ পর্যটনকে পরিকল্পিত ব্যবস্থাপনায় আনার কাজ চলছে। এর অংশ হিসেবে গুলিয়াখালী সমুদ্রসৈকতও দ্রুত সুশৃঙ্খল ব্যবস্থাপনায় আসবে এবং অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো নির্মূল হবে। তবে প্রশ্ন হচ্ছে, মন্ত্রণালয়ের এই ‘পরিকল্পনা’ বাস্তবায়িত হতে হতে গুলিয়াখালীর এই ঐতিহ্যবাহী বন ও তার জীববৈচিত্র্য আর বেঁচে থাকবে তো?

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ওয়াইফাইয়ের গতি বাড়াতে যা করবেন টাকায় মেলে বিচারকের স্বাক্ষর তিনগুণ মূল্যে গ্যাস বিক্রির প্রস্তাব পেট্রোনাসের বনের নৈসর্গিক পরিবেশে বিশ্বসাহিত্য ও সংস্কৃতির অনন্য মিলনমেলা: নিউইয়র্কে অনুষ্ঠিত হলো চতুর্থ রকল্যান্ড রিট্রিট ও বইমেলা ২০২৬ ভারতের সীমান্ত ঘেঁষে চীনের ১১টি জে-২০ স্টিলথ যুদ্ধবিমান মোতায়েন, বাড়ছে সামরিক চাপ ব্রাজিলের প্রেসিডেন্টকে ‘চোর’ বললেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট: রাষ্ট্রদূতকে প্রত্যাহারের ঘোষণা ব্রাজিলের বিশ্বকাপ ফাইনালের পরেই রেফারিং ছাড়লেন স্লাভকো ভিনচিচ আর্জেন্টিনার বিপক্ষে কাব্রালের বাঁকানো শট ‘বিশ্বকাপের সেরা গোল’ কোটা সংস্কারের পর বিসিএসে নারীদের নিয়োগে বড় পতন, প্রশ্নের মুখে সংস্কার ভারতের বাংলাদেশ সফর ঝুলে থাকার আবহেই মিরাজের সাক্ষাৎকার: বরফ গলবে কি? ছাত্রলীগ কর্মীদের হাতে মার খাননি দাবি করে আম্মার- ‘আমরা মাইর খাইনি, মাইর দিয়েছি’ ঢাকার উত্তরায় ১০ মিনিটের ব্যাবধানে দুটি বোমা বিস্ফোরণ, জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়েছে সড়কে ঝুলছিল নাহিদ-হাসনাতদের কুশপুতুল, স্থানীয়দের ভাষ্য- ‘লীগের ঘাড়ে দোষ চাপাতে নিজেরাই ঝুলিয়েছে’ আয়ালার ক্ষমা প্রত্যাখ্যান করে মিথ্যাচারের অভিযোগ ওলমোর জঙ্গল সলিমপুরে নাশকতা: যৌথ বাহিনীর পানির পাইপ কেটে ঢালা হয় বিষ, ঝুঁকিতে স্কুলশিশুরাও বরুড়ায় একের পর এক পল্লী বিদ্যুতের ট্রান্সফরমার চুরি, ছাত্রদল সভাপতিসহ জড়িতদের বিরুদ্ধে মামলা ঢাকায় বিদ্যুৎ বিলের ভয়াবহ বৃদ্ধি: একই ব্যবহারে আগের মাসের চেয়ে আসছে দ্বিগুণ-তিনগুণ বিল! মুক্তিযুদ্ধের সরাসরি বিরোধিতা করা যুক্তরাষ্ট্র এবার বীর মুক্তিযোদ্ধাদের ডাটাবেজ তৈরিতে আগ্রহী! যুবদল নেতাকে খুন করতে ২৫ লাখে খুনি ভাড়া করেন স্বেচ্ছাসেবক দল নেতা আমেরিকা ফার্স্ট নীতি? যুক্তরাষ্ট্রকে খুশি করতেই ২৩৭ কোটি টাকা গচ্চায় গম কিনছে বিএনপি সরকার