ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
জঙ্গল সলিমপুরে নাশকতা: যৌথ বাহিনীর পানির পাইপ কেটে ঢালা হয় বিষ, ঝুঁকিতে স্কুলশিশুরাও
মুক্তিযুদ্ধের সরাসরি বিরোধিতা করা যুক্তরাষ্ট্র এবার বীর মুক্তিযোদ্ধাদের ডাটাবেজ তৈরিতে আগ্রহী!
আমেরিকা ফার্স্ট নীতি? যুক্তরাষ্ট্রকে খুশি করতেই ২৩৭ কোটি টাকা গচ্চায় গম কিনছে বিএনপি সরকার
যেসব কারণে রাষ্ট্রপতির পদ থেকে সাহাবুদ্দিনের পদত্যাগ
২০ লাখ টাকা চাঁদা না পেয়ে নির্মাণাধীন ভবনে হামলা, ককটেল নিক্ষেপ
শিক্ষা মন্ত্রণালয়ের ২২টি কম্পিউটারের হার্ডডিস্ক চুরি
গুরু পাপে লঘু দণ্ড পুঁজিবাজারে, উৎসাহিত হচ্ছে কারসাজি চক্র
ঢাকায় বিদ্যুৎ বিলের ভয়াবহ বৃদ্ধি: একই ব্যবহারে আগের মাসের চেয়ে আসছে দ্বিগুণ-তিনগুণ বিল!
ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় জুন মাসের বিদ্যুৎ বিল নিয়ে তীব্র অসন্তোষ ছড়িয়ে পড়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে অসংখ্য গ্রাহক জানিয়েছেন, মে মাসের তুলনায় জুন মাসে তাদের বিদ্যুৎ বিল হঠাৎ করে দ্বিগুণ থেকে তিনগুণ বেড়ে গেছে।
একই ব্যবহার, একই যন্ত্রপাতি চালিয়েও বিলের এমন লাফিয়ে ওঠায় ক্ষোভ প্রকাশ করছেন সাধারণ মানুষ।
একাধিক গ্রাহক জানিয়েছেন, বাসায় শুধু এসি ও ফ্রিজ চালিয়েও বিল ১৮ হাজার টাকার উপরে চলে এসেছে। কারও কারও বিল পাঁচ অঙ্কের ঘরে পৌঁছেছে। অনেকেই প্রশ্ন তুলেছেন, “ব্যবহার একই, কিন্তু বিল তিনগুণ কেন?”
কেউ কেউ মে মাসের বিলের সঙ্গে জুন মাসের তুলনা করে বিস্তারিত হিসাব দিয়েছেন। যেমন— মে মাসে প্রায় ৯,৭৮৬ টাকা বিল এলেও জুন মাসে তা
১৮,২৩৬ থেকে ২০,২৮১ টাকা পর্যন্ত উঠেছে বলে উল্লেখ করেছেন একজন। অনেকে অভিযোগ করেছেন যে, গরমের কারণে স্বাভাবিক ব্যবহার বাড়লেও এতটা বৃদ্ধি যৌক্তিক নয়। কেউ কেউ “বিদ্যুৎ বিলের এই দশা কেন?” বলে প্রশ্ন তুলে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়েছেন। বিদ্যুৎ বিলের এই অস্বাভাবিক বৃদ্ধি নিয়ে গ্রাহকরা বিভিন্ন প্ল্যাটফর্মে অভিযোগ জানাচ্ছেন এবং প্রয়োজনীয় তদন্ত ও সমাধানের দাবি জানিয়েছেন। অনেকেই বিদ্যুৎ বিল কার্ড বা অন্যান্য বিকল্প উপায়ের কথাও উল্লেখ করেছেন। বিদ্যুৎ বিভাগ বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে এখনও এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা না আসায় জনমনে ক্ষোভ আরও বেড়েছে। গ্রাহকরা আশা করছেন, দ্রুত এই সমস্যার সমাধান করে স্বচ্ছতা নিশ্চিত করা হবে, যাতে গরমের এই সময়ে অতিরিক্ত আর্থিক
চাপে না পড়তে হয় সাধারণ মানুষকে।