ভারতের বাংলাদেশ সফর ঝুলে থাকার আবহেই মিরাজের সাক্ষাৎকার: বরফ গলবে কি? – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৮ জুলাই, ২০২৬

ভারতের বাংলাদেশ সফর ঝুলে থাকার আবহেই মিরাজের সাক্ষাৎকার: বরফ গলবে কি?

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৮ জুলাই, ২০২৬ |
আগামী অগাস্ট-সেপ্টেম্বর মাসে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে ভারতীয় ক্রিকেট দলের বাংলাদেশ সফরে আসার কথা রয়েছে। তবে দুই দেশের মধ্যকার সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি ও প্রশাসনিক মনস্তাত্ত্বিক দূরত্বের কারণে বহুল কাঙ্ক্ষিত এই সিরিজটি এখন অনিশ্চয়তার সুতোয় ঝুলছে। ঠিক এমন এক সময়ে ভারতীয় ক্রীড়াভিত্তিক প্ল্যাটফর্ম ‘রিভস্পোর্টস’কে দেওয়া বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক মেহেদী হাসান মিরাজের সাক্ষাৎকারটি ক্রিকেটপাড়ায় নতুন আলোচনার জন্ম দিয়েছে। ভারতে আয়োজিত ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ বর্জনকে সরাসরি ‘রাজনৈতিক সিদ্ধান্ত’ অভিহিত করা এবং ভারতের বাংলাদেশ সফর নিয়ে নিজের তীব্র আকাক্সক্ষার কথা প্রকাশ করা—মিরাজের এই বক্তব্যকে কেবল মাঠের কথা নয়, বরং বরফ গলানোর এক ক্রিকেট-কূটনীতি হিসেবেই দেখছেন বিশ্লেষকরা। সম্ভবত বিসিবির সর্বোচ্চ মহলের সবুজ সংকেত পেয়েই

তিনি এমনটা বলেছেন ভারতীয় গণমাধ্যমে। বিশ্বকাপ বর্জন ছিল ‘রাজনৈতিক সিদ্ধান্ত’, বঞ্চিত ক্রিকেটাররা ভারতে অনুষ্ঠিত ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দল অংশগ্রহণ না করার সিদ্ধান্তে ক্রিকেটাররা যে হতাশ ছিলেন, তা স্পষ্ট উঠে এসেছে অধিনায়কের গলায়। বিশ্বকাপ বর্জনকে রাজনৈতিক ইস্যু হিসেবে উল্লেখ করে মিরাজ বলেন, ‘বিশ্বকাপে খেলা প্রতিটি ক্রিকেটারেরই স্বপ্ন। আমাদের দলের তরুণ অনেক খেলোয়াড়ও এই সুযোগটার অপেক্ষায় ছিল। দুর্ভাগ্যবশত পুরো বিষয়টি একটি রাজনৈতিক পরিস্থিতির কারণে ঘটেছে এবং সবাই বাস্তব পরিস্থিতিটা জানে।’ ভারতের মাটিতে গিয়ে খেলার ইচ্ছা ছিল কি না—এমন প্রশ্নে মিরাজের সোজা উত্তর, ‘হ্যাঁ, ভারতের মাটিতে সবাই খেলতে চায়।’ ভারত সিরিজ নিয়ে রোমাঞ্চ, ইতিবাচক বার্তা বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এবং দেশের ক্রিকেটপ্রেমীরা কোনোভাবেই ভারতের এই দ্বিপাক্ষিক সফরটি

হাতছাড়া করতে চান না। ভারতীয় গণমাধ্যমে মিরাজের স্পষ্ট ও ইতিবাচক বক্তব্য বিসিবি ও ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) মধ্যকার বরফগলাতে বড় অনুঘটক হতে পারে। ভারতের বিপক্ষে খেলার আগ্রহ প্রকাশ করে মিরাজ বলেন, ‘ভারতের ‘সঙ্গে’ সিরিজটি নিয়ে আমরা সবাই ভীষণ রোমাঞ্চকর অনুভব করছি। ভারত যদি আসে, তবে এটি আমাদের দেশের জন্য একটি দারুণ ঘটনা হবে, কারণ অনেক দিন ধরে আমরা তাদের ‘সঙ্গে’ খেলিনি। ভারত অত্যন্ত শক্তিশালী দল, তবে আমরা আমাদের ঘরের মাঠের সুবিধা কাজে লাগিয়ে ভালো খেলার দিকেই মনোযোগ দেব।’ তামিম ইকবালের নেতৃত্বে বিসিবি ও নতুন আশার আলো বিসিবি সভাপতি হিসেবে সাবেক অধিনায়ক তামিম ইকবালের দায়িত্ব নেওয়াকে ক্রিকেটের জন্য ইতিবাচক দেখছেন মিরাজ। তার মতে, তামিম

ইকবালের দীর্ঘ খেলার অভিজ্ঞতা ও প্রশাসনিক দক্ষতা দুই দেশের সম্পর্ক উন্নয়ন এবং ভারতের সফর নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। মিরাজ বলেন, ‘তামিম ভাই বহু বছর ধরে বাংলাদেশ ক্রিকেটকে সেবা দিয়েছেন। বোর্ড প্রধান হিসেবে দেশকে নেতৃত্ব দেওয়ার এটি ‘তার’ জন্য এক দারুণ সুযোগ। আমি আশা করি তিনি একটি শক্তিশালী দল গঠনে ভূমিকা রাখবেন, দেশের ক্রিকেটের কাঠামো আরও উন্নত করবেন এবং আমাদের ক্রিকেটকে আরও সামনে এগিয়ে নেবেন।’ ২০২২ সালের জয় ও দ্বিপাক্ষিক রোমাঞ্চ ভারতীয় সমর্থকদের দু দেশের রোমাঞ্চকর লড়াইয়ের কথা মনে করিয়ে দিয়ে ২০২২ সালে ভারতের বিরুদ্ধে মাহমুদউল্লাহ রিয়াদের ‘সঙ্গে’ গড়া সেই বিখ্যাত ম্যাচ জেতানো জুটির স্মৃতি চারণ করেন মিরাজ। তিনি বলেন, ‘ছয় উইকেট

পড়ে যাওয়ার পর আমি ও রিয়াদ ভাই একটা গুরুত্বপূর্ণ জুটি গড়েছিলাম। তখন বেশি কিছু ভাবিনি, শুধু বল টু বল খেলে ইতিবাচক থাকার চেষ্টা করেছি। বিশ্বাস ছিল আমরা পারব এবং শেষ পর্যন্ত তা এক অবিস্মরণীয় ম্যাচ হয়ে যায়।’ বর্তমানে শ্রীলঙ্কান প্রিমিয়ার লিগে (এলপিএল) গল জায়ান্টসের হয়ে খেলার অভিজ্ঞতা তুলে ধরে মিরাজ জানান, ফ্র্যাঞ্চাইজি লিগে অধিনায়ক দাসুন শানাকার অধীনে খেলা দারুণ উপভোগ করছেন তিনি। রাজনৈতিক কারণে ভারত সিরিজ নিয়ে যখন ধোঁয়াশা তীব্র, তখন শ্রীলঙ্কায় বসে মিরাজের দেওয়া এই সাক্ষাৎকার দুই দেশের ক্রিকেটীয় সম্পর্ক পুনর্গঠনে এবং সফরটি বাস্তবে রূপ দেওয়ার ক্ষেত্রে ইতিবাচক প্রভাব ফেলবে বলেই প্রত্যাশা করা হচ্ছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ওয়াইফাইয়ের গতি বাড়াতে যা করবেন টাকায় মেলে বিচারকের স্বাক্ষর তিনগুণ মূল্যে গ্যাস বিক্রির প্রস্তাব পেট্রোনাসের বনের নৈসর্গিক পরিবেশে বিশ্বসাহিত্য ও সংস্কৃতির অনন্য মিলনমেলা: নিউইয়র্কে অনুষ্ঠিত হলো চতুর্থ রকল্যান্ড রিট্রিট ও বইমেলা ২০২৬ ভারতের সীমান্ত ঘেঁষে চীনের ১১টি জে-২০ স্টিলথ যুদ্ধবিমান মোতায়েন, বাড়ছে সামরিক চাপ ব্রাজিলের প্রেসিডেন্টকে ‘চোর’ বললেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট: রাষ্ট্রদূতকে প্রত্যাহারের ঘোষণা ব্রাজিলের বিশ্বকাপ ফাইনালের পরেই রেফারিং ছাড়লেন স্লাভকো ভিনচিচ আর্জেন্টিনার বিপক্ষে কাব্রালের বাঁকানো শট ‘বিশ্বকাপের সেরা গোল’ কোটা সংস্কারের পর বিসিএসে নারীদের নিয়োগে বড় পতন, প্রশ্নের মুখে সংস্কার ভারতের বাংলাদেশ সফর ঝুলে থাকার আবহেই মিরাজের সাক্ষাৎকার: বরফ গলবে কি? ছাত্রলীগ কর্মীদের হাতে মার খাননি দাবি করে আম্মার- ‘আমরা মাইর খাইনি, মাইর দিয়েছি’ ঢাকার উত্তরায় ১০ মিনিটের ব্যাবধানে দুটি বোমা বিস্ফোরণ, জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়েছে সড়কে ঝুলছিল নাহিদ-হাসনাতদের কুশপুতুল, স্থানীয়দের ভাষ্য- ‘লীগের ঘাড়ে দোষ চাপাতে নিজেরাই ঝুলিয়েছে’ আয়ালার ক্ষমা প্রত্যাখ্যান করে মিথ্যাচারের অভিযোগ ওলমোর জঙ্গল সলিমপুরে নাশকতা: যৌথ বাহিনীর পানির পাইপ কেটে ঢালা হয় বিষ, ঝুঁকিতে স্কুলশিশুরাও বরুড়ায় একের পর এক পল্লী বিদ্যুতের ট্রান্সফরমার চুরি, ছাত্রদল সভাপতিসহ জড়িতদের বিরুদ্ধে মামলা ঢাকায় বিদ্যুৎ বিলের ভয়াবহ বৃদ্ধি: একই ব্যবহারে আগের মাসের চেয়ে আসছে দ্বিগুণ-তিনগুণ বিল! মুক্তিযুদ্ধের সরাসরি বিরোধিতা করা যুক্তরাষ্ট্র এবার বীর মুক্তিযোদ্ধাদের ডাটাবেজ তৈরিতে আগ্রহী! যুবদল নেতাকে খুন করতে ২৫ লাখে খুনি ভাড়া করেন স্বেচ্ছাসেবক দল নেতা আমেরিকা ফার্স্ট নীতি? যুক্তরাষ্ট্রকে খুশি করতেই ২৩৭ কোটি টাকা গচ্চায় গম কিনছে বিএনপি সরকার