ছাত্রলীগ সন্দেহে চলমান এসএসসি পরীক্ষার্থী কিশোর কারাগারে, শিক্ষাজীবন ধ্বংসে পুলিশের প্রতি ক্ষোভ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৫ মে, ২০২৬

আরও খবর

যুবদল নেতার ওপর হামলা, ছাত্রদলের ৩ নেতাসহ ১১ জনের বিরুদ্ধে মামলা

চাকরির সুপারিশ করা কিশোরীর সাথে অন্তরঙ্গ অবস্থায় ধৃত জামায়াত এমপি গাজী নজরুল, ৫০১-কান্ডের মতো “দ্বিতীয় স্ত্রী” দাবি জেলা জামায়াতের

‘তারেক রহমানের ডাকেই সাড়া দিয়েছিলেন আবু সাঈদ’: ছাত্রদল সভাপতি রাকিবের দাবি

‘ছাত্রদলের নামে ভুয়া ফটোকার্ড বানাচ্ছে, শিবির: বেরোবির সমাবেশে রাকিব

তাবিজ দেওয়ার নাম করে গৃহবধূকে ধর্ষণচেষ্টা, জামায়াত আমিরকে জুতাপেটার পর পুলিশে সোপর্দ

ল্যাব টেস্টে এক প্লেট ফুচকায় মিলেছে ৭ কোটিরও বেশি ক্ষতিকর ব্যাকটেরিয়া: ভোক্তা অধিকার

আওয়ামী লীগ সরকার পতন আন্দোলনে সেনাবাহিনী কীভাবে সম্পৃক্ত ছিল, জানালেন রাশেদ খান

ছাত্রলীগ সন্দেহে চলমান এসএসসি পরীক্ষার্থী কিশোর কারাগারে, শিক্ষাজীবন ধ্বংসে পুলিশের প্রতি ক্ষোভ

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৫ মে, ২০২৬ |
শরীয়তপুরের জাজিরায় ছাত্রলীগের মিছিলের প্রস্তুতির অভিযোগে দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের মামলায় এজাহারে নাম না থাকা এক এসএসসি পরীক্ষার্থীকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। ভুক্তভোগী ওই শিক্ষার্থীর নাম তুলন মাদবর (১৬)। সে স্থানীয় লাউখোলা আইজদ্দিন সরদার উচ্চবিদ্যালয়ের চলতি বছরের এসএসসি পরীক্ষার্থী। আটক অন্য আত্মীয়ের খোঁজ নিতে থানায় গিয়ে সে নিজেও আটক হয় বলে পরিবার জানায়। এই ঘটনায় পরীক্ষার্থীর শিক্ষাজীবন নিয়ে চরম উদ্বেগ প্রকাশ করেছেন তার পরিবার ও বিদ্যালয়ের শিক্ষকেরা। জাজিরা থানা সূত্রে জানা যায়, সম্প্রতি বিক্ষোভ মিছিলের জের ধরে শুক্রবার দুপুরে ঢাকা-শরীয়তপুর সড়কের জাজিরা মতিসাগর এলাকায় অভিযান চালায় পুলিশ। সেখান থেকে মিছিলের প্রস্তুতির অভিযোগে শাকিল (২০), রিফাত মোল্যা (২০), লিয়াকত খান (২১), নাহিদ হাসান

(২২), সাব্বির সরদার (২৪) ও আতাহার সরদার (২৬) নামে ছয় তরুণকে আটক করা হয়। স্বজনরা জানান, আটককৃতদের অধিকাংশই সাধারণ পেশার শ্রমিক। পরদিন শনিবার সকালে জাজিরা থানার উপপরিদর্শক (এসআই) হায়েত হোসেন বাদী হয়ে ওই ৬ জনসহ ১৬ জনের নাম উল্লেখ করে সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা দায়ের করেন। পারিবারিক সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুরে আটক হওয়া তরুণদের মধ্যে তুলন মাদবরের এক আত্মীয় ছিলেন। সন্ধ্যায় তুলন তার আরেক আত্মীয় জয় শেখকে সঙ্গে নিয়ে জাজিরা থানায় ওই আত্মীয়ের খোঁজখবর নিতে যায়। কিন্তু পুলিশ থানা থেকেই তুলন ও জয় শেখকে আটক করে এবং শনিবারের মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করে। পরে আদালতের নির্দেশে তাদের কারাগারে পাঠানো হয়। লাউখোলা আইজদ্দিন সরদার

উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুস সালাম জানান, তুলন তাদের বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষা দিচ্ছে এবং তার এখনো কয়েকটি ব্যবহারিক পরীক্ষা বাকি। এই পরিস্থিতিতে তাকে আটক করায় তার শিক্ষাজীবনের বড় ধরনের ক্ষতি হয়ে গেল। তুলনের বাবা চুন্নু মাদবর ক্ষোভ প্রকাশ করে বলেন, “আমাদের না জানিয়ে এক আত্মীয়ের খোঁজ নিতে থানায় গিয়েছিল আমার ছেলে। পুলিশকে তার পরীক্ষার সব কাগজপত্র দেখানোর পরও তারা তা আমলে নেয়নি। এখন ওর পরীক্ষা চলছে, কীভাবে কী হবে কিছুই বুঝতে পারছি না।” এ বিষয়ে জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালেহ আহাম্মদ জানান, কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলের প্রস্তুতির খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে কয়েকজনকে আটক করে এবং সন্ত্রাসবিরোধী আইনে মামলা দেয়। তদন্তে

আরও দুজনের নাম আসায় তাদের থানার আশপাশ থেকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের মধ্যে কেউ এসএসসি পরীক্ষার্থী আছে কি না, তা তার জানা নেই বলে তিনি উল্লেখ করেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
তিন টাকায় ১ টাকা অনিয়ম টার্মিনাল বন্ধ, সারা দেশে গ্যাস ও বিদ্যুৎ সংকট আটক হওয়ার পর এখন কোথায় আছেন রাহুল গান্ধী? মানচিত্রের বদলে ১ টাকার কয়েনে স্থান পেল মঠ, ভারত-নেপাল সম্পর্কে কি নতুন বার্তা? বিশ্বকাপ ফাইনালে পারাদেস কান্ডঃ লাল কার্ডের তথ্য প্রযুক্তিগত ত্রুটি, তবে ম্যাচশেষে সংঘর্ষ তদন্তে ফিফা’র কমিটি ব্যালন ডি’অর ২০২৬: বিশ্বকাপ ফাইনালের পারফরম্যান্সে ধাক্কা খেলেন মেসি, এগিয়ে ইয়ায়ামাল, হ্যারি কেইন ‘ইতিহাস মুছে ফেলা এত সহজ নয়, বাংলাদেশ একাত্তরেই ফিরবে’: যুক্তরাষ্ট্র থেকে ড. জাফর ইকবাল ফেনীতে দুই কোটি টাকার চোরাচালানসহ দুটি গাড়ি জব্দ মাইলস্টোনে বিমান দুর্ঘটনার এক বছর: চোখের জলে সেই ভয়াল দুপুরের স্মৃতিচারণ শিক্ষার্থী-শিক্ষকদের জামায়াতের সাতক্ষীরা সাংসদের কক্ষে সিসিক্যামেরা লাগানোর দায়ে অভিযুক্ত ড্রাইভার; জীবনের চিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর কাছে আবেদন প্রকাশ্যে হত্যার হুমকি পেলেন জ্যেষ্ঠ সাংবাদিক পান্না; ‘ইউনূসের অভিশপ্ত আমল ফিরছে কি?’ প্রশ্ন রাখলেন প্রধানমন্ত্রীর কাছে মোদি সরকার বিরোধী আন্দোলনে বিক্ষোভকারীদের পাশে এবার বলিউড তারকারা আটক হওয়ার পর এখন কোথায় আছেন রাহুল গান্ধী? প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে বিক্ষোভ, আটক রাহুল-প্রিয়াঙ্কা পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল গোপন ভিডিও ফাঁসে রাজনৈতিক ক্যারিয়ার ধ্বংস হয়েছে যেসব বিশ্বনেতার কমিশন বৃদ্ধির দাবিতে দেশজুড়ে ১৮ ঘণ্টা সিএনজি স্টেশন বন্ধের ঘোষণা যুবদল নেতার ওপর হামলা, ছাত্রদলের ৩ নেতাসহ ১১ জনের বিরুদ্ধে মামলা বিয়ের জন্য চাপ দেওয়ায় ‘শারমিনকে’ হত্যা করে ভারতে পালাচ্ছিলেন প্রেমিক দ্বিতীয় বিয়ের আগে যে ৭ বিষয়ের দিকনির্দেশনা দেয় ইসলাম