কলকাতায় আকাশছোঁয়া ছাগল ও দুম্বার দাম, নেপথ্যে কী – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৪ মে, ২০২৬

কলকাতায় আকাশছোঁয়া ছাগল ও দুম্বার দাম, নেপথ্যে কী

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৪ মে, ২০২৬ |
সরকারি নির্দেশিকা মেনে আসন্ন পবিত্র ঈদুল আজহা পালনের প্রস্তুতি নিচ্ছেন পশ্চিমবঙ্গের মুসলিম সম্প্রদায়ের মানুষ। গরু কুরবানি নিয়ে রাজ্য সরকারের ‘অঘোষিত নিষেধাজ্ঞা’ থাকায় এবার ঈদে কুরবানির জন্য ছাগল, ভেড়া ও দুম্বার চাহিদা ব্যাপক হারে বেড়েছে। কুরবানির কয়েকদিন আগে থেকেই কলকাতার পশুর বাজারগুলোতে ক্রেতাদের উপচে পড়া ভিড় দেখা যাচ্ছে এবং পশুর দামও আকাশছোঁয়া হয়ে উঠেছে। কলকাতার বিভিন্ন হাট ঘুরে দেখা গেছে, যে ছাগলের দাম কয়েকদিন আগেও ছিল ১২ হাজার রুপি তা আজ দাঁড়িয়েছে প্রায় ৩০ হাজার রুপিতে। আর দুম্বার দামও আকাশছোঁয়া। ৭০-৮০ হাজার রুপি থেকে শুরু করে দেড় লাখ রুপি পর্যন্ত পৌঁছেছে এক একটি দুম্বার দাম। বাজার ঘুরে দেখা গেছে, রাজ্যের বিভিন্ন জেলা

থেকে বিক্রির জন্য নানা প্রজাতির ছাগল আনা হয়েছে। পাশাপাশি রাজস্থান থেকে বিক্রির জন্য আনা হয়েছে দুম্বা। হাটে ছাগল কিনতে এসে এক ক্রেতা বলেন, গরু বিক্রি কার্যত বন্ধ থাকায় ছাগল-দুম্বার দাম বেড়ে গেছে। ক্রেতা ও বিক্রেতা উভয়েই জানাচ্ছেন, গতবারের তুলনায় এবার ছাগল ও দুম্বার দাম কার্যত দ্বিগুণ। তবু সামর্থ্য অনুযায়ী দরদাম করে অনেকেই ছাগল কিনে বাড়ি ফিরছেন। উল্লেখ্য, গত ১৩ মে পশু জবাই বিষয়ে একাধিক নির্দেশনাসহ একটি বিজ্ঞপ্তি জারি করে পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন বিজেপি সরকার। পরে কলকাতা হাইকোর্ট জানায়, পশু কোরবানি সংক্রান্ত পশ্চিমবঙ্গ সরকারের জারি করা ওই নিষেধাজ্ঞামূলক বিজ্ঞপ্তিতে আদালত হস্তক্ষেপ করবে না। ২১ মে প্রধান বিচারপতি সুজয় পাল এবং বিচারপতি

পার্থ সারথি সেনকে নিয়ে গঠিত ডিভিশন বেঞ্চ এই রায় প্রদান করেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ইউটিউবে আসছে দৃষ্টিনন্দন ফিচার মেসিকে নিয়েই কেপ ভার্দের বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা রাজধানীতে একদিনে গ্রেপ্তার ৪২৪ ভোটার হওয়ার সময় বাড়ল লক্ষ্যমাত্রা ছাড়িয়ে ব্যাংক থেকে সরকারের ঋণ দাঁড়াল ১ লাখ ৩১ হাজার কোটি টাকায় ‘বিবেক কাজ করেনি’, এইচএসসি পরীক্ষা চলাকালে বিদ্যালয়ে মদ্যপান-মাতলামির পর প্রধান শিক্ষকের ভাষ্য শেখ হাসিনা সরকারের স্থাপিত ঘোড়াশাল-পলাশ সার কারখানায় প্রথম বছরেই মুনাফা ২৩৩ কোটি টাকা সরকারের দাবি ‘ছাড় দেওয়া হয়েছে’, কিন্তু বাজারে কমেনি নিত্যপণ্যের দাম: ওষ্ঠাগত সাধারণ মানুষের প্রাণ লক্ষ্যমাত্রা থেকে ৭ বিলিয়ন ডলার পিছিয়ে শেষ হলো রপ্তানির বছর রোনালদো ও রামোসের গোলে ক্রোয়েশিয়াকে হারিয়ে শেষ ষোলোতে পর্তুগাল “জুলাই আন্দোলন পরিকল্পিত ডিজাইন ছিল, যেখানে স্নাইপার ব্যবহার করা হয়েছে”— বিএনপির সাংসদ নিলোফার চৌধুরী মনি “প্রতিটি ফোঁটা রক্তের হিসেব নিতে হবে, সেইভাবে প্রস্তুত হও”— নিপীড়িত নেতাকর্মীদের উদ্দেশ্যে শেখ হাসিনা গ্যাসের অভাবে বন্ধ ৫৫০ কারখানা, ঝুলে আছে নতুন ১৮০০ আবেদন রাঙামাটিতে ৩ হাজার ইয়াবাসহ গণ অধিকার পরিষদের জেলা সহসভাপতি গ্রেপ্তার মাদক সিন্ডিকেটের হোতাকে ছাড়াতে থানায় যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতারা জাবিতে গোপনে ছাত্রীদের ছবি তুলতে গিয়ে ধৃত যুবদল নেতা মুচলেকায় মুক্ত, গাড়ি থেকে উদ্ধার মাদক গ্যাস সংকটে বিপর্যস্ত জামালপুর অর্থনৈতিক অঞ্চল: ২০ কোটি ডলারের বিনিয়োগ ঝুঁকিতে আর্জেন্টিনা বনাম কেপ ভার্দে: কিছু জরুরি তথ্য ‘দেশে এখন পক্ষ দুটি- মুক্তিযুদ্ধের পক্ষে অথবা বিপক্ষে’, অবস্থান স্পষ্ট করার আহ্বান মিথিলা ফারজানার ‘মৃত্যুর ভয় দেখিয়ে লাভ নেই, গাজীপুরে শেখ হাসিনার আইন চলবে’