হামে সাড়ে ৫শ মায়ের কোল খালি, অথচ ইউনূসের হাহাকার সুদূর চীন নিয়ে! – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৫ May, ২০২৬

হামে সাড়ে ৫শ মায়ের কোল খালি, অথচ ইউনূসের হাহাকার সুদূর চীন নিয়ে!

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৫ May, ২০২৬ |
নিজ দেশের শত শত শিশুর অকাল মৃত্যুতে যে প্রশাসন পাথর হয়ে রয়, সেই একই প্রশাসন সুদূর বিদেশের যেকোনো দুর্ঘটনায় মুহূর্তেই কান্নায় ভেঙে পড়ে— এমন এক চরম বৈপরীত্য ও দ্বিমুখী আচরণের দেখা মিলল অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. ইউনূসের বক্তব্যে। দেশে মহামারি আকারে ছড়িয়ে পড়া হামে আক্রান্ত হয়ে ৫২৮ জন নিষ্পাপ শিশুর করুণ মৃত্যুর ঘটনায় যেখানে সাবেক প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে একটি সান্ত্বনামূলক বিবৃতি পর্যন্ত দেওয়া হয়নি, সেখানে চীনের একটি গ্যাস বিস্ফোরণে নিহতদের জন্য তার উপচে পড়া গভীর শোক প্রকাশ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমসহ সচেতন মহলে এখন তীব্র ক্ষোভ ও সমালোচনা ঝড় বইছে। সাম্প্রতিক সময়ে দেশে হামের প্রকোপ ভয়াবহ আকার ধারণ করেছে। সরকারি-বেসরকারি

নানা সূত্রে জানা গেছে, সঠিক চিকিৎসা ও ভ্যাকসিনের অভাবে দেশের বিভিন্ন প্রান্তে এ পর্যন্ত অন্তত ৫২৮ জন শিশুর নির্মম মৃত্যু হয়েছে। ৫২৮টি পরিবার তাদের কলিজার টুকরোকে হারিয়ে স্তব্ধ হয়ে গেছে। দেশের এই চরম স্বাস্থ্য সংকটে ও শিশুদের এই গণমৃত্যুর মিছিলে তৎকালীন অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে ইউনূস সম্পূর্ণ ‘নীরবতা’ পালন করেছেন। কোনো শোকবার্তা তো দূর থাক, এই সংকট মোকাবিলায় তার পক্ষ থেকে দৃশ্যমান কোনো জরুরি পদক্ষেপের আশ্বাসও পায়নি দেশবাসী। অথচ, ঠিক একই সময়ে চীনের একটি গ্যাস বিস্ফোরণে ৯০ জন নিহতের খবর আসতেই নড়েচড়ে বসে সাবেক প্রধান উপদেষ্টার দপ্তর। কালবিলম্ব না করে চীনের এই অনাকাঙ্ক্ষিত ট্র্যাজেডিতে গভীর শোক ও সমবেদনা জানিয়ে বার্তা পাঠান ড.

ইউনূস। সাবেক প্রধান উপদেষ্টার এই ‘সিলেক্টিভ সহানুভূতি’ বা বেছে বেছে শোক প্রকাশের নীতিকে দেশের সাধারণ মানুষ ও বিশেষজ্ঞরা সহজভাবে নিতে পারছেন না। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই প্রশ্ন তুলছেন— “নিজের দেশের ৫২৮টি শিশুর জীবনের মূল্য কি তবে চীনের ৯০ জন নাগরিকের চেয়েও কম?” নেটিজেনদের একাংশ ক্ষোভ উগরে দিয়ে বলছেন, আন্তর্জাতিক অঙ্গনে নিজের ‘গ্লোবাল ইমেজ’ বা ভাবমূর্তি ধরে রাখতেই ড. ইউনূস বিদেশের মাটিতে দ্রুত শোকবার্তা পাঠাতে ব্যস্ত, অথচ দেশের ভেতরে মায়েরা কোল খালি করে যে আহাজারি করছেন, তা দেখার বা শোনার ফুরসত তার হয়নি। একটি দেশের সরকার প্রধানের প্রথম এবং প্রধান দায়িত্ব তার নিজ দেশের জনগণের সুখ-দুঃখে পাশে থাকা। কিন্তু সাবেক প্রধান উপদেষ্টার এই কূটনৈতিক

ও আনুষ্ঠানিক শোকবার্তা প্রকাশের ধরন দেশের সাধারণ মানুষের মনে গভীর ক্ষত সৃষ্টি করেছে। সচেতন নাগরিক সমাজ মনে করছে, দেশের মানুষের লাশের ওপর দাঁড়িয়ে আন্তর্জাতিক মহলকে খুশি করার এই চাটুকারিতার সংস্কৃতি থেকে বের হতে না পারলে সাধারণ মানুষের সাথে সরকারের দূরত্ব কখনোই কমবে না।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ঢাকা উত্তর সিটিতে ১২টি ফুটসাল মাঠ নির্মাণের প্রস্তাব, নির্ধারিত এলাকায় তিতাসে এমপির সংবর্ধনা অনুষ্ঠানে সংঘর্ষে দুই নেতার পদচ্যুতি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যান চলাচলে কড়াকড়ি জাহাঙ্গীরনগরের ৫৪ বীর মুক্তিযোদ্ধাকে সম্মাননা দিল স্মৃতি ৭১ ১৬ ডিসেম্বর আংশিকভাবে চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল খুলনায় সন্ত্রাস ও চাঁদাবাজি বন্ধে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি জামায়াতের যুক্তরাষ্ট্রের আকাশপথ নিয়ে ট্রাম্পকে ব্রিফ, নেই কোনো হুমকি হাসিনাকে ফেরাতে বিমান পাঠানো নিয়ে প্রশ্নের জবাব দিলেন না জয়সোয়াল এনভিডিয়া সিইও জেনসেন হুয়াংয়ের পদত্যাগ ও চীন বিষয়ক বিতর্ক চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও সি চিন পিং শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন প্রক্রিয়া সম্পর্কিত প্রশ্ন এড়িয়ে গেলেন জয়সওয়াল সরকারি স্বাস্থ্য কেন্দ্রে ২ বছর ধরে সরবরাহ বন্ধ মা-শিশুর এবং প্রাণরক্ষাকারী ওষুধ, জন্মনিয়ন্ত্রণ সামগ্রীর রাজধানীতে বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ, স্থানীয়দের হাতে আটক যুবদলের কর্মী শেখ হাসিনার দেশে ফেরার উদ্দেশ্য প্রতিশোধ নেওয়া”, বিএনপি নেতা প্রিন্সের বক্তব্যে ভয়ের আভাস? ২৮ ডিসেম্বর খালেদা জিয়ার নাগরিক স্মরণসভা সংসদে নারীদের জন্য ১০০ আসনে সরাসরি ভোটের সুযোগ চান স্পিকার জাপানি সাংবাদিকের মুক্তি নিয়ে রাশিয়া-জাপান সম্পর্কে নতুন টানাপোড়েন যুক্তরাষ্ট্রে কারিগরি ত্রুটিতে সাময়িকভাবে সব ফ্লাইটের উড্ডয়ন বন্ধ ভারতে রসগোল্লা ভেবে বোমায় কামড় দিয়ে ব্যক্তির মৃত্যু যুক্তরাষ্ট্রে এক বছরে রেকর্ডসংখ্যক অভিবাসী গ্রেপ্তার ও বিতাড়ন