ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
পানছড়িতে ইউপিডিএফ-জেএসএস গোলাগুলিতে নিহত ৩
ফরিদগঞ্জে দেয়ালে দেয়ালে ছাত্রলীগের পোস্টারিং: নেতাকর্মীদের মাঝে নতুন উদ্দীপনা
উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে ৮ জনের মৃত্যু
উলিপুরে মাদ্রাসা শিক্ষার্থীকে রাতভর ধর্ষণ
কুমিল্লায় স্কুলছাত্রী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন
মা-মেয়েকে ধর্ষণ: দুজনের যাবজ্জীবন, একজনের ১০ বছরের কারাদণ্ড
মাদ্রাসাশিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে মামলা
রাস্তা থেকে ধরে ইটভাটায় নিয়ে পথশিশুকে ধর্ষণচেষ্টা, যুবককে গণপিটুনি
নারায়ণগঞ্জের ফতুল্লায় রাস্তা থেকে ধরে পরিত্যক্ত ইটভাটায় নিয়ে এক পথশিশুকে ধর্ষণচেষ্টার ঘটনা ঘটেছে। এ ঘটনায় নাজির হোসেন নামে এক যুবককে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছেন এলাকাবাসী।
রোববার সকালে ফতুল্লার বক্তাবলী ইউনিয়নের প্রতাবনগর এলাকায় এ ঘটনা ঘটে।
আটক নাজির হোসেন (৩৫) বক্তাবলী প্রতাবনগর এলাকার জুলহাস মিয়ার ছেলে।
স্থানীয় সূত্র জানায়, রাস্তা থেকে ধরে ৬ বছরের পথশিশুকে পরিত্যক্ত ইটভাটায় নিয়ে যায় নাজির হোসেন। সেখানে ওই শিশুকে ধর্ষণের চেষ্টা করে। বিষয়টি তাৎক্ষণিক এলাকাবাসীর দৃষ্টিতে পড়লে নাজির পালানোর চেষ্টা করেন। এ সময় এলাকাবাসী ধাওয়া করে তাকে বক্তাবলী বাজারে গিয়ে আটক করেন। এরপর গণপিটুনি দিয়ে তাকে পুলিশের কাছে সোপর্দ করেন।
ফতুল্লা মডেল থানার ওসি মাহবুব আলম জানান, ওই পথশিশুকে
পুলিশের নিরাপদ হেফাজতে নিয়ে ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় নাজির হোসেনকে আটক করা হয়েছে।
পুলিশের নিরাপদ হেফাজতে নিয়ে ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় নাজির হোসেনকে আটক করা হয়েছে।



