মাহমুদউল্লাহ রিয়াদকে প্রশংসায় ভাসালেন মিরাজ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৩ ডিসেম্বর, ২০২৪

মাহমুদউল্লাহ রিয়াদকে প্রশংসায় ভাসালেন মিরাজ

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৩ ডিসেম্বর, ২০২৪ |
৩ ম্যাচের ওয়ানডে সিরিজে ওয়েস্ট ইন্ডিজের কাছে হোয়াইটওয়াশ হয়েছে বাংলাদেশ। দল ব্যর্থ হলেও এই সিরিজে আলো ছড়িয়েছেন অভিজ্ঞ মাহমুদউল্লাহ রিয়াদ। দুর্দান্ত ব্যাটিংয়ে এই সিরিজে সর্বোচ্চ রান সংগ্রাহক হয়েছেন তিনি। তাই রিয়াদকে প্রশংসায় ভাসিয়েছেন অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। মিরাজ বলেন, (মাহমুদউল্লাহ) খুব ভালো করেছেন। সিরিজে তিনটি ফিফটি করেছেন, যা দলের জন্য খুব ভালো ব্যাপার। তার কাছ থেকে আমরা অনেক কিছু শিখি। এই সিরিজে তরুণদের দায়িত্ব নেওয়ার সুযোগ ছিল। দুর্ভাগ্যজনকভাবে আমরা সেটি করতে পারিনি। তৃতীয় ম্যাচে সৌম্য-মিরাজ জুটি ভাঙার পর জাকেরকে সঙ্গে নিয়ে দলের হাল ধরে ছিলেন মাহমুদউল্লাহ। তার অপরাজিত ৮৪ রানে ভর করে ৩২১ রানের বড় পুঁজি পেয়েছিল বাংলাদেশ দল। কিন্তু বোলাররা ব্যর্থ

হওয়ায় হোয়াইটওয়াশ হয়েছে টাইগাররা। এই হার দিয়ে চলতি বছরের আন্তর্জাতিক মিশন শেষ করেছে বাংলাদেশ। আগামী বছরের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হবে চ্যাম্পিয়ন্স ট্রফি। তার আগে বিপিএলে নিজেদের ঝালিয়ে নেওয়ার সুযোগ পাবে শান্ত-মিরাজরা। এ নিয়ে টাইগার অলরাউন্ডার বলেন, এই সিরিজের পরই আমাদের সামনে চ্যাম্পিয়ন্স ট্রফি। আমরা জানি, আমাদের কোথায় উন্নতি প্রয়োজন। আশা করি, সামনে এগিয়ে যাওয়ার পথে আমরা বুঝতে পারব কীভাবে সেসব জায়গায় উন্নতি করতে হবে। নিয়মিত অধিনায়ক নাজমুল হোসেন শান্ত না থাকায় ওয়ানডে সিরিজেও মিরাজকে করতে হয়েছে অধিনায়কত্ব। এছাড়া সিরিজে ছিলেন না কয়েকজন তারকারা ক্রিকেটারও। তারকাদের না থাকা নিয়ে মিরাজ বলেন, এই সিরিজে আমরা কিছু সিনিয়র খেলোয়াড়কে মিস করেছি। আমাকে দায়িত্ব নিতে হবে এবং চার

নম্বরে ব্যাট করতে হবে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
সাকিবকে দেশে এনে অবসরে যেতে বাধ্য করতে চেয়েছিলো আসিফ মাহমুদ সেনা জেনারেলদের গভীর রাতের বৈঠকই শেখ হাসিনার সরকারের ভাগ্য নির্ধারণ করে দেয় ইউনূস আমলে এলএনজি ক্রয়ে দুর্নীতি ৮৫৫ মিলিয়ন ডলার; জুন পর্যন্ত এলএনজি-সার কিনতে দরকার অতিরিক্ত ২.৬১ বিলিয়ন ডলার মুজিবনগর দিবসে কোনো কর্মসূচি রাখেনি বিএনপির সরকার;স্মৃতিসৌধে মুক্তিযোদ্ধাদের শ্রদ্ধা ঐতিহাসিক মুজিবনগর দিবস আজ ৬ লক্ষ কোটি টাকা রাজস্ব আদায়ের উচ্চাভিলাষী লক্ষ্য: ক্ষুদ্র ব্যবসায়ীদের ওপর চাপছে করের বোঝা আস্থাহীনতার চাপেই আর্থিক খাত: ব্যাংক পুনর্গঠন ও পুঁজিবাজারে অস্থিরতার দ্বৈত সংকট লেবাননে ১০ দিনের যুদ্ধবিরতি শুরু, দক্ষিণে ফিরছে বাস্তুচ্যুত মানুষ জাতীয় দলের অধিনায়কদের জন্য বিসিবির প্রিভিলেজ কার্ড তেলসহ অর্থনৈতিক সংকট সামাল না দিলে পরিস্থিতি ভয়াবহ হতে পারে:সাংবাদিক মাহবুব কামাল স্বাস্থ্য খাতে ৪২ হাজার কোটি টাকার বাজেটে হরিলুট! কাঠগড়ায় ড. ইউনূস টিকা না কিনে অর্থ আত্মসাতের অভিযোগে দুদকে আবেদন শেখ হাসিনা খাঁটি দেশপ্রেমিক, মানুষ ভুল বুঝতে পেরে তাঁকে ফেরত চাইবে’ শেখ হাসিনা ভারতের ‘মেহমান’, আওয়ামী লীগ রাজনীতির ‘বাস্তবতা’: গৌতম লাহিড়ী প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক আরিফ রহমানের বিরুদ্ধে জঙ্গি সংশ্লিষ্টতার অভিযোগ, মিয়াপাড়ায় তোলপাড় আওয়ামী লীগকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত ‘আত্মঘাতী’: আনিস আলমগীর ‘ছাত্রদের নেপথ্যে ছিল জঙ্গিবাদীরা, শেখ হাসিনার কথাই সত্য হলো’ কোটি টাকা আত্মসাতের অভিযোগ: মাসদার হোসেনের আইনজীবী সনদ স্থগিত কালের কণ্ঠের বৈশাখী আড্ডায় বিশিষ্টজনেরা উঠে এল ‘মব সংস্কৃতি’ ও সাংবাদিক হয়রানির কথা প্রতি মাসে গ্রেপ্তারের হুমকি পেতাম’ “তারেক রহমান এর মতন একটা লম্পট, বাটপার, হাওয়া ভবন করা, ১০ ট্রাক অস্ত্র মামলার ঘটনা ঘটানো একটা লোক কি এখন কোন দায় নেয়