২০ মাসে ফাহিমের বিদেশ সফরের পেছনেই বিসিবির খরচ প্রায় ৪১ লাখ টাকা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৫ এপ্রিল, ২০২৬

২০ মাসে ফাহিমের বিদেশ সফরের পেছনেই বিসিবির খরচ প্রায় ৪১ লাখ টাকা

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৫ এপ্রিল, ২০২৬ |
দেশের ক্রিকেটে এক সময় তিনি ছিলেন নীতি-আদর্শের বাতিঘর। বিসিবির নানা হঠকারী সিদ্ধান্তের কড়া সমালোচক হিসেবে সুপরিচিত ছিলেন নাজমুল আবেদীন ফাহিম। ২০২৪ সালের অগাস্টের পালাবদলে বিসিবির পরিচালক বনে যান তিনি, অনেকে তাকে পেয়ে বিপুল আশাও দেখেছিলেন। কিন্তু বিশ মাসের দায়িত্ব পালন শেষে এখন পরিবর্তনের চেয়ে বড় হয়ে উঠেছে তার আকাশচুম্বী সফর খরচের খতিয়ান। অভিযোগ উঠেছে, সংস্কারের চেয়ে বিসিবির অর্থকড়িতে বিদেশ বিভুঁই ভ্রমণেই বেশি মগ্ন ছিলেন তিনি। এমনকি অনূর্ধ্ব-১৯ নারী দলের এশিয়া কাপ সফরেও চলে গিয়ে খরচ বাড়িয়েছেন। সফরের পরিসংখ্যান ও বিশাল খরচ বিসিবি সূত্রে পাওয়া একটি নথিতে দেখা যায়, পরিচালক থাকাকালীন ১০টি বিদেশ সফরে নাজমুল আবেদীনের পেছনে বিসিবির খরচ হয়েছে মোট ৪০

লাখ ৬১ হাজার ৭৫০ টাকা। এর মধ্যে কেবল বিমান ভাড়াই ছিল ১৩ লাখ ৭৫ হাজার টাকা। বাকি ২৬ লাখ ৮৬ হাজার ৭৫০ টাকা তিনি পকেটে পুরেছেন দৈনিক ভাতা বা ‘ডিএ’ হিসেবে। শুরুতে তার দৈনিক ভাতা ৩০০ ডলার থাকলেও পরবর্তী সময়ে তা বাড়িয়ে করা হয়েছিল ৪০০ ডলার। প্রশ্ন উঠেছে, এই বিপুল অর্থ খরচ করে তার এসব সফর থেকে দেশের ক্রিকেটের প্রাপ্তি আদতে কী? বিপিএলের সংকটে মালয়েশিয়ায়! সবচেয়ে বড় বিতর্কটি উঠেছিল গত বছরের জানুয়ারিতে। বিপিএলের একাদশ আসর তখন মাঠ ও মাঠের বাইরের নানা বিতর্কে টালমাটাল। বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব হিসেবে যখন তার ঢাকায় থাকা সবচেয়ে জরুরি, তখন তিনি অবস্থান করছিলেন মালয়েশিয়ায়। উপলক্ষ—মেয়েদের অনূর্ধ্ব-১৯

টি-টোয়েন্টি বিশ্বকাপ! তুলনামূলক কম গুরুত্বপূর্ণ এই টুর্নামেন্টে তার এমন সফর বিসিবির ভেতরেই তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি করেছিল। সমালোচনার মুখে পাঁচ দিন পর তিনি ফিরলেও সফর-প্রীতির সেই ধারা থামেনি। নৈতিকতা বনাম বিলাসিতা বিসিবির সাবেক সভাপতি ফারুক আহমেদের আমলেই সবচেয়ে বেশি সফর করেছেন নাজমুল আবেদীন। অথচ এই ব্যাপারে ফারুক আহমেদ বেশি কথা বাড়াতে রাজী না, ‘এখন বোর্ডে নাই তাই বলতে চাই না। এগুলা যার যার নিজের ব্যাপার। আমি নিজে এত সফর করিনি।‘ ২০২৪ সালে আওয়ামী লীগ সরকার পতনের পর রাজনৈতিক ডামাডোলের মধ্যে আহমেদ সাজ্জাদুল আলমকে অনেকটা জোরপূর্বক সরিয়ে নাজমুল আবেদীনকে পরিচালক করা হয়েছিল। গঠনতন্ত্র অনুযায়ী সেই নিয়োগ নিয়ে আইনি প্রশ্ন থাকলেও ক্রিকেট ব্যক্তিত্ব হিসেবে তাকে

মেনে নিয়েছিলেন অনেকে। কিন্তু প্রথম ১০ মাসেই ৯টি সফর করে তিনি সেই আস্থার প্রতিদান দিতে ব্যর্থ হয়েছেন বলেই মনে করেন বিশ্লেষকরা। বিদেশ সফরের এই খরচের কথা অস্বীকার করেননি ফাহিম, তবে এই ব্যাপারে এখন আর বিস্তারিত বলতে রাজী না তিনি, ‘নতুন করে আর কিছু বলার নেই।’ জাতীয় ক্রীড়া পরিষদ গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনের প্রেক্ষিতে বর্তমানে সেই বোর্ড ভেঙে দিয়ে অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে। তবে নাজমুল আবেদীনের এই ৪০ লাখ টাকার সফরনামা বিসিবির ইতিহাসে এক বিতর্কিত অধ্যায় হিসেবেই থেকে যাচ্ছে। দেশের ক্রিকেট এই বিনিয়োগ থেকে শেষ পর্যন্ত কী পেল—সেই উত্তর মেলেনি।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নিউইয়র্কে বর্ণাঢ্য আয়োজনে কুষ্টিয়া জেলা সমিতির বার্ষিক বনভোজন অনুষ্ঠিত। ঢাকায় পুরোহিতের ওপর নৃশংস হামলা, মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন সুভাষ দেউরী মানবাধিকার লঙ্ঘনের বিভিন্ন ঘটনার তদন্ত দাবি পেশাজীবী মানবাধিকার পরিষদের রণক্ষেত্র সাতকানিয়া: সশস্ত্র জামায়াত-শিবির কর্মীদের গুলিতে রক্তাক্ত আওয়ামী লীগ কর্মী, এলাকায় তীব্র ক্ষোভ এলসি নিষ্পত্তিতে ডলারের দর বেড়ে ১২৩.৫৫ টাকাঃ দুই সপ্তাহে বেড়েছে ৭০ পয়সা, আমদানি ব্যয় ও মূল্যস্ফীতির নতুন শঙ্কা মানবতাবিরোধী অপরাধের মামলায় ইনুর ১০ বছরের সশ্রম কারাদণ্ড প্রিপেইড মিটারে ভৌতিক বিল কর্তনের অভিযোগ, মধ্যরাতে বিদ্যুতহীনতার ভোগান্তিতে ক্ষুব্ধ গ্রাহকরা হাসিনা সরকার পতনে “সক্রিয় ভূমিকা” রেখেছি: প্রথম আলো সম্পাদক মতিউর রহমান (ভিডিও) ভারতীয় পেঁয়াজের সাথে প্রতিযোগিতায় ন্যায্যমূল্য না পেয়ে দিশেহারা কৃষক, ক্ষোভে পেঁয়াজ ফেলে দিচ্ছেন রাস্তায়-ডোবায় মো-সা-দ এজেন্ট’ বিএনপি নেতা আসলাম চৌধুরীর মনোনয়ন বাতিল সুপ্রিম কোর্টে বিদ্যুতের লোডশেডিং অতিষ্ট যুবকের প্রধানমন্ত্রী ও জায়মাকে কটুক্তি, ফেনীতে যুবক গ্রেফতার হাসপাতাল চালুর দাবিতে সড়ক অবরোধ, নবম দিনে সুনামগঞ্জ মেডিকেল কলেজ শিক্ষার্থীদের আন্দোলন বিশ্বজুড়ে ৯১টি আন্তর্জাতিক সংবাদমাধ্যমের শিরোনামে শেখ হাসিনা: “এ বছরই দেশে ফিরব” কোটচাঁদপুরের ডেপুটি রেঞ্জার শফিকুল ইসলামের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের একাধিক অভিযোগ ঢাবি স্থাপনার নাম পরিবর্তন: সিনেট অধিবেশন থেকে শিবিরের ওয়াকআউট; পছন্দের নাম ‘শহিদ ওসমান হাদি’ পশ্চিম তীরে ১০০ স্থানে বসতি স্থাপনের পরিকল্পনা করছে দখলদার ইসরাইল জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের চেষ্টা ট্রাম্পের, যে রায় দিল মার্কিন সুপ্রিম কোর্ট পাকিস্তানে কোচিং সেন্টারের ছাদ ধসে ১৪ শিশু নিহত ভারতীয় ভূখণ্ডে ঢুকে পড়েছে চীনা সেনাবাহিনী জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের চেষ্টা ট্রাম্পের, যে রায় দিল মার্কিন সুপ্রিম কোর্ট