বিশ্বকাপের আগে তিন দুঃসংবাদ পেলো আর্জেন্টিনা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৩ এপ্রিল, ২০২৬

বিশ্বকাপের আগে তিন দুঃসংবাদ পেলো আর্জেন্টিনা

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৩ এপ্রিল, ২০২৬ |
বিশ্বকাপ শুরু হতে দুই মাসেরও কম সময় বাকি থাকতেই বড় দুশ্চিন্তায় পড়েছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। দলের তিন গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে নিয়ে বড় বিপদে পড়েছে দেশটি। তাদের দলের লাওতারো মার্টিনেজ, এমিলিয়ানো মার্টিনেজ এবং ক্রিশ্চিয়ান রোমেরো চোটে পড়েছেন। এতে কোচ লিওনেল স্কালোনি-র পরিকল্পনায় বড় ধাক্কা লেগেছে। ইংল্যান্ডে টটেনহাম হটস্পার ও সান্ডারল্যান্ড-এর ম্যাচে সতীর্থ গোলরক্ষকের সঙ্গে সংঘর্ষে আহত হন রোমেরো। ডান হাঁটুতে অস্বস্তি নিয়ে মাঠ ছাড়তে বাধ্য হন ২৭ বছর বয়সী এই ডিফেন্ডার। তার লিগামেন্টে গুরুতর সমস্যা হয়েছে কি না, তা পরীক্ষার মাধ্যমে নিশ্চিত করা হবে। নেতিবাচক ফল এলে বিশ্বকাপে তার খেলা অনিশ্চিত হয়ে পড়তে পারে। এদিকে উদ্বেগ বাড়াচ্ছে ইন্টার মিলান-এর ফরোয়ার্ড লাওতারো মার্টিনেজের চোট। তার

আগের পেশির ইনজুরি আবার ফিরে এসেছে, যদিও সম্প্রতি তিনি সুস্থ হয়ে মাঠে ফিরেছিলেন। অন্যদিকে অ্যাস্টন ভিলা-র গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ নটিংহ্যাম ফরেস্ট-এর বিপক্ষে ম্যাচের আগে ওয়ার্মআপে অস্বস্তি অনুভব করেন। ফলে শুরুর একাদশে থাকলেও শেষ পর্যন্ত মাঠে নামতে পারেননি এই বিশ্বকাপজয়ী তারকা। বিশ্বকাপের আগে একসঙ্গে তিন তারকার চোটে আর্জেন্টিনা শিবিরে উদ্বেগ বাড়ছে, যা দলটির শিরোপা রক্ষার মিশনে বড় প্রভাব ফেলতে পারে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ফোন চার্জ না হলেও বিদ্যুৎ টানে চার্জার! রোনালদো-মদ্রিচদের ম্যাচে একটা টিকিটের দাম ২৬ লাখ টাকা! নতুন ভূমিকাটাও উপভোগ করছেন লুকাকু আলোচিত সেই তান্ত্রিকের দাবি, বিশ্বকাপ জিতবে রোনালদোর পর্তুগাল টানা ৪ দিন ছুটির সুযোগ সরকারি চাকরিজীবীদের, যারা আওতার বাইরে ব্যাংক থেকে ব্যাংকে টাকা লেনদেন নিয়ে নতুন নির্দেশনা হাম উপসর্গে আরও ১ শিশুর মৃত্যু ফেসবুক থেকে আয় করছেন কোন কোন সংসদ সদস্য ইয়াবা সেবনের আসরে যুবককে গুলি করে হত্যা নোটিশ ছাড়াই ভারতে ভাঙা হলো তিন মসজিদ ও মাজার রেকর্ড পতনের পরও কমছে সোনার দাম নেত্রকোনায় বোনের বাড়িতে যাওয়ার পথে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ নিউইয়র্কে বর্ণাঢ্য আয়োজনে কুষ্টিয়া জেলা সমিতির বার্ষিক বনভোজন অনুষ্ঠিত। ঢাকায় পুরোহিতের ওপর নৃশংস হামলা, মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন সুভাষ দেউরী মানবাধিকার লঙ্ঘনের বিভিন্ন ঘটনার তদন্ত দাবি পেশাজীবী মানবাধিকার পরিষদের রণক্ষেত্র সাতকানিয়া: সশস্ত্র জামায়াত-শিবির কর্মীদের গুলিতে রক্তাক্ত আওয়ামী লীগ কর্মী, এলাকায় তীব্র ক্ষোভ এলসি নিষ্পত্তিতে ডলারের দর বেড়ে ১২৩.৫৫ টাকাঃ দুই সপ্তাহে বেড়েছে ৭০ পয়সা, আমদানি ব্যয় ও মূল্যস্ফীতির নতুন শঙ্কা মানবতাবিরোধী অপরাধের মামলায় ইনুর ১০ বছরের সশ্রম কারাদণ্ড প্রিপেইড মিটারে ভৌতিক বিল কর্তনের অভিযোগ, মধ্যরাতে বিদ্যুতহীনতার ভোগান্তিতে ক্ষুব্ধ গ্রাহকরা হাসিনা সরকার পতনে “সক্রিয় ভূমিকা” রেখেছি: প্রথম আলো সম্পাদক মতিউর রহমান (ভিডিও)