আটক জাসদ কর্মীদের জামিন চাওয়ায় আইনজীবীকে আদালত প্রাঙ্গণে সরকারি কৌঁসুলির মারধরের অভিযোগ! – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৯ সেপ্টেম্বর, ২০২৬

আটক জাসদ কর্মীদের জামিন চাওয়ায় আইনজীবীকে আদালত প্রাঙ্গণে সরকারি কৌঁসুলির মারধরের অভিযোগ!

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৯ সেপ্টেম্বর, ২০২৬ |
জাসদের ২৭ নেতাকর্মীর জামিন চাওয়ায় আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট হাসান আফজাল হারুনকে আদালত প্রাঙ্গণে সরকারি কৌঁসুলি মারধর করেছেন বলে অভিযোগ উঠেছে। সোমবার বেলা ১২টার দিকে ঢাকার ১৫ নম্বর আদালতে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন জাসদের দপ্তর সম্পাদক সাজ্জাদ হোসেন। সাজ্জাদ হোসেনের অভিযোগ, জাসদের ২৪ নেতা, এক জাসদ নেতার আত্মীয় ও দুই দোকান কর্মচারীসহ মোট ২৭ জনের জামিন শুনানি শেষে আদালত তাদের জামিন নামঞ্জুর করেন। এরপর আদালতকক্ষের ভেতর থেকে আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট হাসান আফজাল হারুনকে ধাক্কা দিয়ে বের করে আনা হয়। পরে আদালতের বারান্দায় সরকারি কৌঁসুলি তাঁকে শারীরিকভাবে আঘাত করেন বলে অভিযোগ করেন সাজ্জাদ হোসেন। জাসদের দপ্তর সম্পাদক বলেন, ‘জাসদের ২৪ নেতা, জাসদ নেতার এক আত্মীয়

এবং দুই দোকান কর্মচারীসহ মোট ২৭ জনের জামিন নামঞ্জুর হয়েছে।’ এর আগে শনিবার জাসদের কেন্দ্রীয় প্রতিনিধি সভা চলাকালে দলটির কার্যালয়ের সামনে হামলার অভিযোগ ওঠে। শনিবার সকাল ১০টা ৪০ মিনিটে জাসদের কার্যকরী সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট রবিউল আলমের সভাপতিত্বে প্রতিনিধি সভা শুরু হয়। এতে দেশের বিভিন্ন জেলা, মহানগর ও উপজেলা শাখার নির্ধারিত প্রতিনিধিরা অংশ নেন। শনিবার বেলা সাড়ে ১২টার দিকে জাসদের কার্যালয়ের সামনে হামলা শুরু হয় বলে জাসদের নেতারা অভিযোগ করেন। ওই ঘটনায় জাসদের নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা হয় এবং পরে তাদের আদালতে হাজির করা হয়। প্রতিনিধি সভায় কারাবন্দী জাসদ সভাপতি হাসানুল হক ইনুর মুক্তির দাবিও জানানো হয়। জাসদ নেত্রী লিনু হক বলেন, ‘মব সৃষ্টি করে

সকলকে বন্দী করেছে।’ বাংলাদেশ ছাত্র মৈত্রীর কেন্দ্রীয় নেত্রী ইয়াতুন্নেসা রুমা অভিযোগ করেন, জাসদ কার্যালয়ে ছাত্রশিবিরের নেতাকর্মীরা হামলা করেছে। নেতাকর্মীদের প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। আইনজীবীকে মারধরের অভিযোগের বিষয়ে সরকারি কৌঁসুলির বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
পাকিস্তানের অনুমতি না মেলায় রূপপুরের ইউরেনিয়াম আসেনি মা শেখ হাসিনাকে শুভেচ্ছা জানিয়ে পুত্র সজীব ওয়াজেদের আবেগঘন বার্তা “জানিনা চিঠিটি আপনার কাছে পৌঁছাবে কিনা…”—শেখ হাসিনাকে জন্মদিনে ১৩ বছরের কিশোরীর অশ্রুসিক্ত চিঠি ভাইরাল শেখ হাসিনার জন্মদিনে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের প্রকাশ্য কর্মসূচি শেখ হাসিনার জন্মদিনে ‘কেক কাটার অপরাধে’ আটক ১৫ যুক্তরাষ্ট্র কী রূপপুর চালু হতে দেবে? আটক জাসদ কর্মীদের জামিন চাওয়ায় আইনজীবীকে আদালত প্রাঙ্গণে সরকারি কৌঁসুলির মারধরের অভিযোগ! পারফরম্যান্সে উন্নতি হলেও সিঙ্গাপুরের কাছে হারল বাংলাদেশ রাড্ডা ক্লিনিক ভাঙচুর-দখল: প্রভাবশালী বিএনপি নেতাদের বাদ দিয়ে পুলিশের জালে কেবল চুনোপুঁটিরা অসুস্থতায় এশিয়ান গেমস থেকে ছিটকে গেলেন শান্ত ছাত্রদল নেত্রীর সাথে যুবদল নেতার গোপন সম্পর্ক, নেত্রীর বিরুদ্ধে স্বামীর মামলা ক্যানবেরায় অনাড়ম্বর আয়োজনে দেশরত্ন শেখ হাসিনার ৮০তম জন্মদিন উদযাপন ভারতে দেড় লাখ রুপির নিচে নামল সোনার দাম ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব কেন প্রত্যাখ্যান করলেন ট্রাম্প, জানা গেল নতুন করে আন্দোলনের ডাক দিল ককরোচ জনতা পার্টি ৮১’র প্রেরণা- আরেকটি প্রত্যাবর্তনের উন্মাদনা: জয়তু শেখ হাসিনা, শুভ জন্মদিন যুবলীগ নেতা ছেলেকে জ্যান্ত পুড়িয়ে হত্যাচেষ্টা, মামলা করতে গিয়ে ৬৮ বছরের বৃদ্ধা মা বিএনপি অফিস ভাঙার মামলায় কারাগারে! প্রথমবারের মতো আন্তর্জাতিক বন্ড ছাড়ছে বাংলাদেশ, লক্ষ্য ১০০ কোটি ডলার পর্যন্ত – ক্রেতা কে? রূপপুরের জন্য রাশিয়ার জ্বালানিবাহী বিমান আটকে দিল ‘মার্কিন আজ্ঞাবহ’ পাকিস্তান দখলচেষ্টায় গ্রেপ্তার ১৩, বিএনপি নেতাদের বিরুদ্ধে অভিযোগ থাকলেও আটক তালিকায় নেই নাম!