৯ বছর আগে ফখরুলের গাড়িবহরে হামলার অভিযোগে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৬ সেপ্টেম্বর, ২০২৬

৯ বছর আগে ফখরুলের গাড়িবহরে হামলার অভিযোগে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৬ সেপ্টেম্বর, ২০২৬ |
৯ বছর আগে চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় বিএনপির তৎকালীন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের গাড়িবহরে হামলার একটি মামলায় ছাত্রলীগের সাবেক এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। ২৪শে সেপ্টেম্বর, বৃহস্পতিবার বিকেলে উপজেলার পোমরা গোচরাবাজার এলাকা থেকে তাকে আটক করা হয়। গ্রেপ্তার মো. সোহেল হোসেন (৩০) রাঙ্গুনিয়া সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি। তিনি পৌর এলাকার ৪ নম্বর ওয়ার্ডের ঘাটচেক এলাকার মো. হারুনের ছেলে। পুলিশের ভাষ্য, বৃহস্পতিবার বিকেলে পাহাড়তলী চুয়েট বিট পুলিশ চেকপোস্টে একটি মোটরসাইকেলের গতিরোধের চেষ্টা করা হয়। এ সময় চালক গাড়ি ঘুরিয়ে দ্রুত সরে যাওয়ার চেষ্টা করলে পুলিশ তাকে ধাওয়া করে। পরে পোমরা গোচরাবাজার এলাকা থেকে মোটরসাইকেলসহ তাকে আটক করা হয়। পুলিশের দাবি, ২০১৭ সালের ১৭ই জুন রাঙ্গুনিয়ায়

বিএনপির তৎকালীন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের গাড়িবহরে হামলার ঘটনায় তিনি জড়িত ছিলেন। ঘটনার সত্যতা নিশ্চিত করে রাঙ্গুনিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহির উদ্দিন বলেন, গ্রেপ্তার সোহেলের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে। এছাড়া তার বিরুদ্ধে অন্য কোনো মামলায় পরোয়ানা আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানান ওসি।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ফেনীতে ‘ছাত্রলীগ-যুবলীগ কর্মীরা মিছিল করার কথা ভাবছেন’ অভিযোগে আটক ৬ নেতাকর্মী ক্যাম্পাস কোনো ছাত্র সংগঠনের হতে দেওয়া হবে না, জানালেন গুপ্ত শিবির নেতা ফরহাদ আসিয়ান কাপের শুরুতেই মালয়েশিয়ার কাছে বিধ্বস্ত বাংলাদেশ ব্রাহ্মণবাড়িয়ায় যুবলীগ নেতার পারিবারিক ঐতিহ্যবাহী বাড়ি পুড়িয়ে ছাই করে দিল বিএনপি-জামায়াত-এনসিপির সন্ত্রাসীরা সরকারি শৌচাগার ভেঙে বিএনপি কার্যালয় স্থাপন, লাগানো হয়েছে এমপির ছবিও ৯ বছর আগে ফখরুলের গাড়িবহরে হামলার অভিযোগে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার রায়ানের শেষ মুহূর্তের গোলে বিব্রতকর হার এড়ালো ব্রাজিল আবারও বোতলজাত সয়াবিনের সংকট, ৫ লিটারে বাড়তি গুণতে হচ্ছে ২৫-৩০ টাকা দেবের পর জিতের সঙ্গে জুটি বাঁধছেন ইধিকা যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ বন্ধে ইরানের ৭ দিনের রোডম্যাপ ধর্ষণের শিকার ৬ বছরের শিশুর মৃত্যু: পরিবারের বরাতে পুলিশ বোমাবাজি নিয়ে পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত: ডিএমপির যুগ্ম কমিশনার প্রবাসীদের জন্য বড় দুঃসংবাদ দিল জাপান গ্যাস নিয়ে সুখবর হাম ও উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৯৫৫ নতুন রোগী যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ বন্ধে ইরানের ৭ দিনের রোডম্যাপ ফিফা সংস্কারের দাবি তুলল ইউরোপের শীর্ষ চার লিগ নওগাঁর সাপাহার সীমান্তে ১১ বোতল ভারতীয় কিংডিল সিরাপ জব্দ। কাজীদের ক্ষমতা শেষ, এবার সরকারি রেজিস্ট্রারের হাতে মুসলিম বিয়ে নথিভুক্তির দায়িত্ব