“জানিনা চিঠিটি আপনার কাছে পৌঁছাবে কিনা…”—শেখ হাসিনাকে জন্মদিনে ১৩ বছরের কিশোরীর অশ্রুসিক্ত চিঠি ভাইরাল – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৯ September, ২০২৬

আরও খবর

শিল্পী-সাংস্কৃতিক কর্মীদের সমাবেশে ‘জয় বাংলা’ স্লোগান: ছাত্র ইউনিয়নের সাবেক নেতা আটক

২০২৩ সালে কৌশলগত অংশীদারত্ব ও অঙ্গীকার, ২০২৬ সালে বিনিয়োগে আগ্রহ ও সহযোগিতাঃ জাপান-বাংলাদেশ সম্পর্কের ধারাবাহিকতা

অগ্নিকন্যা মতিয়া চৌধুরীর ২য় মৃত্যুবার্ষিকী: বর্ণাঢ্য রাজনৈতিক জীবন, আদর্শিক দৃঢ়তা আর কৃষিতে যাঁর অনন্য অবদান

ইরানে ফের মার্কিন হামলার শঙ্কায় বেড়েছে তেলের দাম

ট্রাম্প কোণঠাসা করলেও নতি স্বীকারের লক্ষণ নেই ইরানের

নিউইয়র্কে যুক্তরাষ্ট্র শ্রমিক লীগের সভাপতি কাজী আজিজুল হক খোকন ৩ দিন ধরে নিখোঁজ

সম্পাদক তৌফিক ইমরোজ খালিদীর প্রয়াণে ছাত্রলীগের গভীর শোক ও শ্রদ্ধাজ্ঞাপন

“জানিনা চিঠিটি আপনার কাছে পৌঁছাবে কিনা…”—শেখ হাসিনাকে জন্মদিনে ১৩ বছরের কিশোরীর অশ্রুসিক্ত চিঠি ভাইরাল

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৯ September, ২০২৬ |
ভাঙা ৩২ নম্বর বাড়িকে ভাবছে ‘পবিত্র তীর্থস্থান’, নির্বাসিত নেত্রীর জন্মদিনে বাংলার এক কিশোরীর আকুল আকুতি ছুঁয়ে গেছে নেটিজেনদের হৃদয়। নিজস্ব প্রতিবেদক: সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার জন্মদিনে ১৩ বছরের এক কিশোরীর লেখা একটি খোলা চিঠি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর তা নিয়ে নেটদুনিয়ায় শুরু হয়েছে তুমুল আলোচনা। চিঠির প্রতিটি লাইনে লুকিয়ে থাকা অবিনশ্বর শ্রদ্ধা এবং গভীর আকুলতা নাড়া দিয়েছে সাধারণ মানুষের বিবেককে। ভাইরাল হওয়া সেই পূর্ণাঙ্গ চিঠিটি পাঠকদের জন্য হুবহু তুলে ধরা হলো: প্রিয় মাননীয় প্রধানমন্ত্রী, জানিনা চিঠিটি আপনার কাছে পৌঁছাবে কিনা, তবুও মনের কথা লিখতে বসেছি… কাঁদছি আর লিখছি। আজ আপনার জন্মদিন। জানি না আপনি কোথায় আছেন বা কেমন আছেন। তবে

আমার বুকভরা ভালোবাসা ঠিকই আপনার কাছে পৌঁছে যাবে। বাসায় বাবা-মা সবসময় আপনাকে ‘মাননীয় প্রধানমন্ত্রী’ বলে ডাকেন। আমার কাছেও আপনি সবসময় এবং সবসময়ের জন্যই আমার মাননীয় প্রধানমন্ত্রী। এই ১৩ বছরের ছোট্ট জীবনে জাতির পিতা বঙ্গবন্ধু আর আপনার আদর্শই আমার সবচেয়ে বড় অনুপ্রেরণা। কিন্তু আজ আপনার এই বিশেষ দিনটিতে মনটা খুব ভারী হয়ে আছে। দেশটাকে আপনারা নিজের জীবনের চেয়েও বেশি ভালোবাসলেন, আর আজ আপনাকে সেই দেশ থেকেই দূরে সরিয়ে রাখা হয়েছে! তবে আর বেশি দিন আপনাকে দুরে থাকতে হবে না, আমি বিশ্বাস করি। কদিন আগে বাবার সাথে ধানমন্ডি ৩২ নম্বরের সেই বিধ্বস্ত বাড়িটার সামনে গিয়েছিলাম। নিজের চোখের জল ধরে রাখতে পারিনি। জাতির পিতার স্মৃতিবিজড়িত পোড়া ইঁট-পাথরের দিকে

তাকিয়ে মনে হচ্ছিল, আমাদের ইতিহাসটাকেই বুঝি ভেঙে গুঁড়িয়ে দেয়ার চেস্টা করা হয়েছে। কিন্তু ওরা জানেনা এতো সহজে আমাদের ইতিহাস মুছে ফেলা যায় না। বাবার হাত শক্ত করে ধরে শুধু ভেবেছি—যে বাড়ি থেকে বাঙালি আলোর দিশা পেত, আজ তার যেকোনো অবস্থাই হোক না কেন, তা আমাদের কাছে চিরকাল এক পবিত্র তীর্থস্থান হয়ে থাকবে। প্রতিদিন বাবা-মার সাথে খবরের কাগজে চোখ রাখি, শুধু আপনার ফিরে আসার খবর পাওয়ার জন্য। মন আকুল হয়ে থাকে, কবে আপনি আবার এই বাংলার মাটিতে পা রাখবেন? আপনি বঙ্গবন্ধু কন্যা, আমি জানি আপনি ভেঙে পড়বেন না।কারণ বাংলার কোটি কোটি মানুষ আজও আপনার অপেক্ষায় আছে। আপনার জন্মদিনের এই বিশেষ দিনে পরম করুণাময়ের কাছে একটাই

প্রার্থনা—খুব দ্রুত আপনি সুস্থ ও নিরাপদে আমাদের মাঝে ফিরে আসুন। শুভ জন্মদিন মাননীয় প্রধানমন্ত্রী। অনেক ভালোবাসা আর শ্রদ্ধা জানবেন। ইতি, আপনার আদর্শে গড়া বাংলার এক কিশোরী

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
সহকর্মীকে ধর্ষণচেষ্টায় এনসিপির সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার জুলাই গণ-অভ্যুত্থানে আহতদের নতুন করে আবেদনের সুযোগ দিল মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় ঢাকায় স্বেচ্ছাসেবক দল নেতা লিটন মাহমুদ গ্রেপ্তার যুক্তরাষ্ট্রে ২৪ ঘণ্টা মাটিচাপার পর শিশু জীবিত উদ্ধার, বাবা গ্রেপ্তার আর্জেন্টিনার নৌ ও বিমানবাহিনীকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা করল ইরান স্পেনে আবাসনসংকটের প্রতিবাদে শ্রমিক ধর্মঘট, সমর্থন ভাড়াটেদের যুক্তরাষ্ট্রে রাশিয়ার রাষ্ট্রদূতের আকস্মিক মৃত্যু ইতালি, যুক্তরাজ্য ও আয়ারল্যান্ডের হাজারো স্কুলে বোমা হামলার হুমকি গুমের শিকার ২৮০ জনের ঘটনা তদন্ত করছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ৮.৯৯ শতাংশ সুদে অন্য ব্যাংকের ঋণ অধিগ্রহণ করবে ডাচ্‌-বাংলা ব্যাংক এলপিজির আয়ের ৮০ শতাংশ ব্যয় হয় আমদানিতে: লোয়াব রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি, বজ্রপাত এবং ঝড়ো হাওয়া উড়ালসড়কে গাড়িচাপায় বাবা-মা-ছেলে মোটরসাইকেল চলাকালে তিনজন নিহত প্রধানমন্ত্রীর রোহিঙ্গা প্রত্যাবাসনে তুরস্কের সমর্থন অব্যাহত রাখার আহ্বান ছয় দশক পর ইয়র্কশায়ার উপকূলে বিশালাকার ব্লুফিন টুনা শেখ হাসিনার মৃত্যুদণ্ড ছাড়া বিকল্প নেই: চিফ প্রসিকিউটর শ্রীমঙ্গলে এনসিপি ছাত্রশক্তির সভাপতি হাসিবের ওপর হামলা, ১৫ জনের বিরুদ্ধে মামলা রাশেদ আল মাহমুদ তিতুমীর: ২০৩০ সালে বিদেশি ঋণ শোধে ৭৫০ কোটি ডলার দরকার ভাই জুডের ‘সঙ্গেই’ খেলতে পেরে স্বপ্নপূরণের অপেক্ষায় জোব বেলিংহ্যাম ২৩ বছরের শিরোপাখরা মেটাতে চান হামজা