ইরানে ফের মার্কিন হামলার শঙ্কায় বেড়েছে তেলের দাম – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৯ October, ২০২৬

আরও খবর

শিল্পী-সাংস্কৃতিক কর্মীদের সমাবেশে ‘জয় বাংলা’ স্লোগান: ছাত্র ইউনিয়নের সাবেক নেতা আটক

২০২৩ সালে কৌশলগত অংশীদারত্ব ও অঙ্গীকার, ২০২৬ সালে বিনিয়োগে আগ্রহ ও সহযোগিতাঃ জাপান-বাংলাদেশ সম্পর্কের ধারাবাহিকতা

অগ্নিকন্যা মতিয়া চৌধুরীর ২য় মৃত্যুবার্ষিকী: বর্ণাঢ্য রাজনৈতিক জীবন, আদর্শিক দৃঢ়তা আর কৃষিতে যাঁর অনন্য অবদান

ট্রাম্প কোণঠাসা করলেও নতি স্বীকারের লক্ষণ নেই ইরানের

নিউইয়র্কে যুক্তরাষ্ট্র শ্রমিক লীগের সভাপতি কাজী আজিজুল হক খোকন ৩ দিন ধরে নিখোঁজ

সম্পাদক তৌফিক ইমরোজ খালিদীর প্রয়াণে ছাত্রলীগের গভীর শোক ও শ্রদ্ধাজ্ঞাপন

বিশ্ব শিক্ষক দিবসে মব ও নিপীড়নের শিকার শিক্ষক-শিক্ষার্থীদের অধিকারের পক্ষে দৃঢ় অবস্থান বাংলাদেশ ছাত্রলীগের

ইরানে ফের মার্কিন হামলার শঙ্কায় বেড়েছে তেলের দাম

ডেস্ক নিউজ
আপডেটঃ ৯ October, ২০২৬ |
বিশ্ববাজারে গতকাল বৃহস্পতিবার তেলের দাম ৫ শতাংশের বেশি বেড়েছে। যুক্তরাষ্ট্র আগামী মাসের মধ্যবর্তী নির্বাচনের আগে ইরানে নতুন করে হামলা চালাতে পারে– এমন খবরের পর সরবরাহে আরও বিঘ্ন ঘটার আশঙ্কায় তেলের বাজারে এই ঊর্ধ্বগতি দেখা যায়। আন্তর্জাতিক বেঞ্চ মার্ক ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ১০৫ দশমিক ৪৬ ডলারে উঠে যায়। অন্যদিকে, যুক্তরাষ্ট্রের প্রধান তেল সূচক ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটে (ডব্লিউটিআই) দাম বেড়ে ব্যারেলপ্রতি ৯২ দশমিক ৮২ ডলারে দাঁড়ায়। দ্য আটলান্টিকের এক প্রতিবেদনে বলা হয়েছে, ৩ নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের আগে ইরানের বিভিন্ন স্থাপনায় হামলার সম্ভাব্য পরিকল্পনা তৈরি করতে হোয়াইট হাউস পেন্টাগনকে নির্দেশ দিয়েছে। এদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রিপাবলিকান পার্টি কংগ্রেসের দুই কক্ষের নিয়ন্ত্রণ হারানোর ঝুঁকিতে

রয়েছে। এমন পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও বাড়লে প্রেসিডেন্ট ট্রাম্পের ওপর রাজনৈতিক চাপ আরও বাড়তে পারে। যুক্তরাষ্ট্রের নাগরিকরা আগে থেকেই ডিজেলের উচ্চ দামের কারণে চাপে রয়েছেন। তবে ধারণা করা হচ্ছে, যুক্তরাষ্ট্র নতুন করে হামলা চালালে তেহরানকে আলোচনার টেবিলে আনতে পারলে ট্রাম্পের অবস্থান আরও শক্তিশালী হতে পারে। এর মাধ্যমে যুদ্ধের অবসান ঘটানোর পথ তৈরি করার চেষ্টা করা হতে পারে। ওমানের সঙ্গে চুক্তি করল ইরান কৌশলগত আন্তর্জাতিক বাণিজ্য জলপথ হরমুজ প্রণালিতে প্রবেশ ও প্রস্থানের জন্য নিরাপদ চলাচলের পথ বা করিডোর গঠন করতে প্রণালির অপর তীরের দেশ ওমানের সঙ্গে চুক্তি করেছে ইরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই ৭ অক্টোবর এ তথ্য নিশ্চিত করেছেন। মঙ্গলবার তেহরানে পররাষ্ট্র

মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক ব্রিফিংয়ে বাঘাই বলেছেন, করিডোর রুটগুলো গঠনের পর সংশ্লিষ্ট আন্তর্জাতিক সামুদ্রিক জাহাজ চলাচল কর্তৃপক্ষ ও সংস্থাগুলোকে এসব রুট সম্পর্কে বিস্তারিতভাবে জানানো হবে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বুধবার জানিয়েছেন, হরমুজ প্রণালিতে প্রবেশ ও সেখান থেকে বেরিয়ে আসা জাহাজগুলোর জন্য নির্ধারিত ‘নিরাপদ’ নৌ চলাচলের পথ গঠন এবং এ-বিষয়ক সমন্বয়কে এগিয়ে নিতে একমত হয়েছে ইরান ও ওমান। এই সমঝোতাটি কৌশলগত এই জলপথে নৌ চলাচলের স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনার লক্ষ্যে ইরান ও ওমানের মধ্যে গৃহীত একটি পর্যায়ক্রমিক কাঠামোর ওপর ভিত্তি করে করা হয়েছে বলে ব্রিফিংয়ে বলেছেন বাঘাই। যুদ্ধে মার্কিন ক্ষয়ক্ষতি কংগ্রেসনাল রিসার্চ সার্ভিস (সিআরএস) চলতি সপ্তাহে প্রকাশিত এক প্রতিবেদনে জানিয়েছে, ইরানের সঙ্গে

যুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর ৮১টি আকাশযান ধ্বংস ও ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে বিমান, হেলিকপ্টার এবং ড্রোন রয়েছে। ক্ষয়ক্ষতির অর্ধেকেরও বেশি হয়েছে এমকিউ-৯ রিপার ড্রোনে। গোয়েন্দা তথ্য সংগ্রহ, নজরদারি ও পর্যবেক্ষণ, কাছ থেকে বিমান সহায়তা এবং যুদ্ধক্ষেত্র থেকে উদ্ধার অভিযানে এই ড্রোন ব্যবহার করা হয়। তবে ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হওয়া সামরিক সরঞ্জামের তালিকায় পেন্টাগনের অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু সম্পদও রয়েছে। এর মধ্যে একটি এফ-৩৫এ যুদ্ধবিমান এবং একটি ই-৩ সেন্ট্রি রয়েছে। ই-৩ সেন্ট্রি হলো চার ইঞ্জিনের একটি বিমান, যার ওপর বড় রাডার ডোম রয়েছে। এটি লক্ষ্য শনাক্তকরণ এবং আকাশসীমা ব্যবস্থাপনায় ব্যবহৃত হয়। প্রতিবেদনে বলা হয়েছে, হারানো বিমানগুলোর মোট মূল্য ১৯০ কোটি থেকে ৩৩০ কোটি ডলারের

মধ্যে। প্রতিস্থাপনের জন্য প্রতিরক্ষা দপ্তর কী ধরনের পরিকল্পনা নেয়, তার ওপর এই ব্যয়ের পরিমাণ নির্ভর করবে। এ তথ্য কংগ্রেশনাল বাজেট অফিসের হিসাব উদ্ধৃত করে জানানো হয়েছে। ইরানে সেনাসদস্য বহনকারী গাড়িতে হামলা এদিকে গতকাল বৃহস্পতিবার ইরানের অশান্ত দক্ষিণ-পূর্বাঞ্চলের সিস্তান-বেলুচিস্তানে দেশটির সেনাসদস্যদের বহনকারী একটি গাড়িতে বন্দুকধারীরা হামলা চালিয়েছে। এতে একজন নিহত এবং তিনজন আহত হয়েছেন বলে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে। সরকারি বার্তা সংস্থা ইরনার প্রতিবেদনে বলা হয়েছে, সিস্তান-বেলুচিস্তান প্রদেশে মাকরান উপকূল এলাকায় অবস্থানরত একটি ডিভিশনের সদস্যদের বহনকারী একটি মিনিবাসে গতকাল সকালে সশস্ত্র হামলা চালানো হয়। ইরনা নিহত ব্যক্তির নাম জানিয়েছে। তবে তিনি সেনাবাহিনীর সদস্য কিনা, তা স্পষ্ট করেনি। একই প্রদেশে পৃথক আরেক ঘটনায় দায়িত্ব পালনরত একটি

পুলিশ টহল দলের ওপরও হামলা হয়েছে বলে জানিয়েছে প্রাদেশিক পুলিশ। গতকাল ইরনায় প্রকাশিত এক বিবৃতিতে পুলিশ জানায়, সশস্ত্র ব্যক্তিরা ওই টহল দলের ওপর ‘সন্ত্রাসী হামলা’ চালায়। কয়েকজন হামলাকারী আহত হয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে গেছে। এ ঘটনায় একজন পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
এএফসির দুটি পুরস্কার জিতল বাফুফে লর্ডসে নেপালের বিপক্ষে টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা সংক্রান্ত হাইকোর্টের আদেশ স্থগিতের আবেদন, শুনানি রোববার শ্রমিক আন্দোলনের জেরে ট্রাইব্যুনালে বিচারকাজ ব্যাহত বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন রিমান্ডে গোপালগঞ্জ রুটে ট্রেন চলাচল বন্ধ নাশকতার অভিযোগে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে গ্রেপ্তার পুলিশের ১৭ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ১০ দিনে গ্রামীণ ব্যাংকের ৭২ শাখা-কার্যালয়ে হামলা ও আগুন গোপালগঞ্জে সর্বোচ্চ ন্যূনতম মজুরির দাবিতে আন্দোলন: আরও দুই শ্রমিক নেতাকে আটকের ঘটনায় অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের উদ্বেগ ছুরিকাঘাতে হত্যা: মৃত্যুর পূর্বে হামলাকারী বিএনপি-ছাত্রদল নেতাদের নাম জানিয়ে যান আওয়ামী লীগ নেতা ছাত্রদলের ভাইরাল মেসেজ ঘিরে তোলপাড়: লকডাউনে নাশকতা করে আওয়ামী লীগের ওপর দায় চাপানোর পরিকল্পনা আওয়ামী লীগ দমনে মোটরসাইকেল শোডাউন, পাল্টা প্রতিরোধে বিএনপির ২ নেতাকর্মী নিহত নিপীড়ন-গণগ্রেপ্তারের ফল: সাধারণ জনতার ক্ষোভের আগুনে পুড়ল মুকসুদপুর থানা এক মাসের মধ্যে পদ্মা ব্যাংকের ভবিষ্যৎ নির্ধারণের সিদ্ধান্ত উত্তরা থেকে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে আটক করেছে পুলিশ রাজপথে নামার আগে মা-বাবার কাছ থেকে বিদায় নিতে যুবদলের আহ্বান দেশে গৃহযুদ্ধ শুরুর পাঁয়তারা চালাচ্ছে অপশক্তি: স্পিকার পর্তুগালের ৭ নম্বর জার্সি পরেই আলোচনায় কার্লোস ফর্বস জাতীয় দল গঠনে ১৫-২০ প্রবাসীর ওপর নির্ভর নয়