পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা সংক্রান্ত হাইকোর্টের আদেশ স্থগিতের আবেদন, শুনানি রোববার – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২০ November, ২০২৬

পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা সংক্রান্ত হাইকোর্টের আদেশ স্থগিতের আবেদন, শুনানি রোববার

ডেস্ক নিউজ
আপডেটঃ ২০ November, ২০২৬ |

ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত স্থগিত করে হাইকোর্ট যে আদেশ দিয়েছেন, তা স্থগিত চেয়ে আবেদন করেছে রাষ্ট্রপক্ষ। বৃহস্পতিবার আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. রেজাউল হক এই আবেদনটি শুনানির জন্য আগামী ২৩ নভেম্বর (রোববার) আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে নির্ধারণ করে দিয়েছেন।

বিজ্ঞাপন

এর আগে বুধবার এক রিটের প্রাথমিক শুনানি শেষে হাইকোর্ট রুলসহ সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা ৩১ ডিসেম্বর পর্যন্ত স্থগিতের আদেশ দেন। একইসঙ্গে অনলাইনে

ভর্তি আবেদনের পোর্টাল খোলা রাখা অথবা ইউজিসির সিদ্ধান্ত অনুযায়ী এইচএসসি সম্পূরক পরীক্ষা ও পুনর্নিরীক্ষণে যোগ্য প্রার্থীদের শর্তসাপেক্ষে আবেদনের সুযোগ দিতে নির্দেশ দেওয়া হয়।

আপিল বিভাগের চেম্বার আদালতের কার্যতালিকায় ৭ নম্বর ক্রমিকে থাকা এই আবেদনের শুনানিতে রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল ও অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনীক আর হক। রিট আবেদনের পক্ষে শুনানিতে অংশ নেন জ্যেষ্ঠ আইনজীবী এম আবদুল কাইয়ূম ও আইনজীবী কামরুন নাহার মাহমুদ।

আইনজীবী কামরুন নাহার মাহমুদ জানান, হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষ আবেদন করলেও চেম্বার আদালত তাৎক্ষণিক কোনো স্থগিতাদেশ দেননি। তিনি বলেন, আদালত রাষ্ট্রপক্ষের আবেদনটি আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানির জন্য আগামী রোববার নির্ধারণ করে দিয়েছেন।


class="">গত বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের আইনজীবী কামরুন নাহার মাহমুদ এই রিট আবেদনটি করেন। রিটকারী জানান, উচ্চমাধ্যমিকে দুই বিষয়ে অকৃতকার্য সাড়ে চার লাখের মতো পরীক্ষার্থীকে সম্পূরক পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়া হয়েছে, যার ফলাফল ২৩ ডিসেম্বর প্রকাশের কথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী।

বিজ্ঞাপন

রিটকারীর ভাষ্যমতে, ঢাকা বিশ্ববিদ্যালয় ৫ ডিসেম্বর ভর্তি পরীক্ষার কার্যক্রম শুরু করায় ২৩ ডিসেম্বরের আগেই তিনটি বিভাগের পরীক্ষা শেষ হয়ে যাবে। এতে সম্পূরক পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীরা ভর্তি পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ থেকে বঞ্চিত হবেন। ইউজিসি পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোকে জানুয়ারি মাসে ভর্তি পরীক্ষা শুরুর অনুরোধ করলেও তা মানা হয়নি বলে অভিযোগে উল্লেখ

করা হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা সংক্রান্ত হাইকোর্টের আদেশ স্থগিতের আবেদন, শুনানি রোববার শ্রমিক আন্দোলনের জেরে ট্রাইব্যুনালে বিচারকাজ ব্যাহত বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন রিমান্ডে গোপালগঞ্জ রুটে ট্রেন চলাচল বন্ধ নাশকতার অভিযোগে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে গ্রেপ্তার পুলিশের ১৭ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ১০ দিনে গ্রামীণ ব্যাংকের ৭২ শাখা-কার্যালয়ে হামলা ও আগুন গোপালগঞ্জে সর্বোচ্চ ন্যূনতম মজুরির দাবিতে আন্দোলন: আরও দুই শ্রমিক নেতাকে আটকের ঘটনায় অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের উদ্বেগ ছুরিকাঘাতে হত্যা: মৃত্যুর পূর্বে হামলাকারী বিএনপি-ছাত্রদল নেতাদের নাম জানিয়ে যান আওয়ামী লীগ নেতা ছাত্রদলের ভাইরাল মেসেজ ঘিরে তোলপাড়: লকডাউনে নাশকতা করে আওয়ামী লীগের ওপর দায় চাপানোর পরিকল্পনা আওয়ামী লীগ দমনে মোটরসাইকেল শোডাউন, পাল্টা প্রতিরোধে বিএনপির ২ নেতাকর্মী নিহত নিপীড়ন-গণগ্রেপ্তারের ফল: সাধারণ জনতার ক্ষোভের আগুনে পুড়ল মুকসুদপুর থানা এক মাসের মধ্যে পদ্মা ব্যাংকের ভবিষ্যৎ নির্ধারণের সিদ্ধান্ত উত্তরা থেকে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে আটক করেছে পুলিশ রাজপথে নামার আগে মা-বাবার কাছ থেকে বিদায় নিতে যুবদলের আহ্বান দেশে গৃহযুদ্ধ শুরুর পাঁয়তারা চালাচ্ছে অপশক্তি: স্পিকার পর্তুগালের ৭ নম্বর জার্সি পরেই আলোচনায় কার্লোস ফর্বস জাতীয় দল গঠনে ১৫-২০ প্রবাসীর ওপর নির্ভর নয় ঢেউয়ের সঙ্গে লড়াই করে সার্ফিংয়ে অদম্য দুই কিশোরী গোপালগঞ্জ ও গাজীপুরে রায়ের পর গুলি করা হয়নি: প্রসিকিউটর