ফেনীতে ‘ছাত্রলীগ-যুবলীগ কর্মীরা মিছিল করার কথা ভাবছেন’ অভিযোগে আটক ৬ নেতাকর্মী – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৬ সেপ্টেম্বর, ২০২৬

ফেনীতে ‘ছাত্রলীগ-যুবলীগ কর্মীরা মিছিল করার কথা ভাবছেন’ অভিযোগে আটক ৬ নেতাকর্মী

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৬ সেপ্টেম্বর, ২০২৬ |
ফেনী জেলা যুবলীগের ব্যানারে মিছিল করার কথা ভাবছেন এবং প্রস্তুতি নিচ্ছেন- এমন অভিযোগ তুলে ছয় নেতাকর্মীকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। আজ ২৫শে সেপ্টেম্বর, শুক্রবার সকালে শহরের পুর্ব উকিল পাড়া আশ্রাফ কমিশনারের বাড়ি থেকে তাদের আটক করা হয়। পরে বিকেলে সন্ত্রাসদমন আইনে মামলা রুজু করে তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছেন গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ জাবেদ হোসেন। আটক নেতাকর্মীদের পরিবার জানিয়েছে, মামলা ছাড়াই শুধু রাজনৈতিক কারনে তাদের ধরে নিয়ে গেছে পুলিশ। শুক্রবার ছুটির দিন হওয়ায় পরিচিত সবাই আশ্রাফ কমিশনারের বাড়িতে একত্রিত হয়েছিলেন। মিথ্যা অজুহাতে তাদের আটক করা হয়েছে। জেলার বিভিন্ন এলাকা থেকে আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা শহরের পুর্ব উকিল পাড়ায় একত্রিত হচ্ছেন,

এমন সংবাদের ভিত্তিতে সকালে অভিযান চালায় জেলা গোয়েন্দা পুলিশের একটি দল। পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা সরে যাওয়ার চেষ্টা করেন। এসময় সাবেক পৌর কাউন্সিলর আশ্রাফুল আলমের বাসা থেকে জেলা বঙ্গবন্ধু সৈনিকলীগের সাধারণ সম্পাদক আবুল কালাম মিনার (৪৩), পৌরসভার ১নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি মো. ফাহিম (১৯), পৌর ছাত্রলীগকর্মী শরিফুল ইসলাম আসিক (২০), নিজাম উদ্দিন মাহমুদ (২৬), সোনাগাজীর ছাত্রলীগকর্মী আব্দুর রহমান (১৯) ও নোয়াখালীর ছাত্রলীগকর্মী মো. রাসেল (২১) কে আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে ভাষ্য পুলিশের। গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ দাবি করেন, তারা যুবলীগের ব্যানারে মিছিলের প্রস্তুতি নিচ্ছিল। এর আগেও এই এলাকায় মিছিল করেছিল যুবলীগ-ছাত্রলীগ।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ফেনীতে ‘ছাত্রলীগ-যুবলীগ কর্মীরা মিছিল করার কথা ভাবছেন’ অভিযোগে আটক ৬ নেতাকর্মী ক্যাম্পাস কোনো ছাত্র সংগঠনের হতে দেওয়া হবে না, জানালেন গুপ্ত শিবির নেতা ফরহাদ আসিয়ান কাপের শুরুতেই মালয়েশিয়ার কাছে বিধ্বস্ত বাংলাদেশ ব্রাহ্মণবাড়িয়ায় যুবলীগ নেতার পারিবারিক ঐতিহ্যবাহী বাড়ি পুড়িয়ে ছাই করে দিল বিএনপি-জামায়াত-এনসিপির সন্ত্রাসীরা সরকারি শৌচাগার ভেঙে বিএনপি কার্যালয় স্থাপন, লাগানো হয়েছে এমপির ছবিও ৯ বছর আগে ফখরুলের গাড়িবহরে হামলার অভিযোগে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার রায়ানের শেষ মুহূর্তের গোলে বিব্রতকর হার এড়ালো ব্রাজিল আবারও বোতলজাত সয়াবিনের সংকট, ৫ লিটারে বাড়তি গুণতে হচ্ছে ২৫-৩০ টাকা দেবের পর জিতের সঙ্গে জুটি বাঁধছেন ইধিকা যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ বন্ধে ইরানের ৭ দিনের রোডম্যাপ ধর্ষণের শিকার ৬ বছরের শিশুর মৃত্যু: পরিবারের বরাতে পুলিশ বোমাবাজি নিয়ে পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত: ডিএমপির যুগ্ম কমিশনার প্রবাসীদের জন্য বড় দুঃসংবাদ দিল জাপান গ্যাস নিয়ে সুখবর হাম ও উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৯৫৫ নতুন রোগী যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ বন্ধে ইরানের ৭ দিনের রোডম্যাপ ফিফা সংস্কারের দাবি তুলল ইউরোপের শীর্ষ চার লিগ নওগাঁর সাপাহার সীমান্তে ১১ বোতল ভারতীয় কিংডিল সিরাপ জব্দ। কাজীদের ক্ষমতা শেষ, এবার সরকারি রেজিস্ট্রারের হাতে মুসলিম বিয়ে নথিভুক্তির দায়িত্ব