ক্যানবেরায় অনাড়ম্বর আয়োজনে দেশরত্ন শেখ হাসিনার ৮০তম জন্মদিন উদযাপন – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৯ সেপ্টেম্বর, ২০২৬

ক্যানবেরায় অনাড়ম্বর আয়োজনে দেশরত্ন শেখ হাসিনার ৮০তম জন্মদিন উদযাপন

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৯ সেপ্টেম্বর, ২০২৬ |
অস্ট্রেলিয়ার রাজধানী ক্যানবেরায় অনাড়ম্বর ও আন্তরিক পরিবেশে উদযাপিত হয়েছে বঙ্গবন্ধুকন্যা দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার ৮০তম জন্মদিন। সোমবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় সাউদার্ন ক্রস ক্লাবে আয়োজিত এই অনুষ্ঠানে শেখ হাসিনার দীর্ঘায়ু, সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করেন উপস্থিতরা। ঘরোয়া আবহের এই আয়োজনে বক্তারা শেখ হাসিনার দীর্ঘ রাজনৈতিক পথচলা, আদর্শনিষ্ঠা এবং বাংলাদেশের রাজনীতিতে তার ভূমিকা নিয়ে আলোচনা করেন। একই সঙ্গে তারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবের আদর্শ, দৃঢ়তা ও প্রজ্ঞার আলোকে শেখ হাসিনার রাজনৈতিক জীবন গড়ে ওঠার প্রসঙ্গ তুলে ধরেন। অনুষ্ঠানে বঙ্গবন্ধুর দৌহিত্র সজীব ওয়াজেদ জয়ের তার মায়ের ৮০তম জন্মদিন উপলক্ষে দেওয়া আবেগঘন শুভেচ্ছাবার্তার উল্লেখ করা হয়। বক্তারা বলেন, বঙ্গবন্ধুর দৃঢ়তা এবং বঙ্গমাতার প্রজ্ঞা

ও সাহসের উত্তরাধিকার ধারণ করে শেখ হাসিনা তার রাজনৈতিক জীবনকে আদর্শ ও সংগ্রামের মধ্য দিয়ে এগিয়ে নিয়েছেন। জন্মদিন উপলক্ষে আয়োজিত এই মিলনমেলায় উপস্থিতরা শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘজীবন কামনা করেন এবং তার রাজনৈতিক আদর্শ ও দেশপ্রেমের চেতনা ভবিষ্যৎ প্রজন্মের মধ্যে ছড়িয়ে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ড. এজাজ মামুন, ডা. আসিফ রহিম, ড. কামাল উদ্দিন, ড. মহম্মদ মঈন উদ্দিন, ড. তারিক জামান, স্বপ্না শাহনাজ, মুর্শিদা জামান, তারিক রহমান ও শারমিন রহমান।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
পাকিস্তানের অনুমতি না মেলায় রূপপুরের ইউরেনিয়াম আসেনি মা শেখ হাসিনাকে শুভেচ্ছা জানিয়ে পুত্র সজীব ওয়াজেদের আবেগঘন বার্তা “জানিনা চিঠিটি আপনার কাছে পৌঁছাবে কিনা…”—শেখ হাসিনাকে জন্মদিনে ১৩ বছরের কিশোরীর অশ্রুসিক্ত চিঠি ভাইরাল শেখ হাসিনার জন্মদিনে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের প্রকাশ্য কর্মসূচি শেখ হাসিনার জন্মদিনে ‘কেক কাটার অপরাধে’ আটক ১৫ যুক্তরাষ্ট্র কী রূপপুর চালু হতে দেবে? আটক জাসদ কর্মীদের জামিন চাওয়ায় আইনজীবীকে আদালত প্রাঙ্গণে সরকারি কৌঁসুলির মারধরের অভিযোগ! পারফরম্যান্সে উন্নতি হলেও সিঙ্গাপুরের কাছে হারল বাংলাদেশ রাড্ডা ক্লিনিক ভাঙচুর-দখল: প্রভাবশালী বিএনপি নেতাদের বাদ দিয়ে পুলিশের জালে কেবল চুনোপুঁটিরা অসুস্থতায় এশিয়ান গেমস থেকে ছিটকে গেলেন শান্ত ছাত্রদল নেত্রীর সাথে যুবদল নেতার গোপন সম্পর্ক, নেত্রীর বিরুদ্ধে স্বামীর মামলা ক্যানবেরায় অনাড়ম্বর আয়োজনে দেশরত্ন শেখ হাসিনার ৮০তম জন্মদিন উদযাপন ভারতে দেড় লাখ রুপির নিচে নামল সোনার দাম ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব কেন প্রত্যাখ্যান করলেন ট্রাম্প, জানা গেল নতুন করে আন্দোলনের ডাক দিল ককরোচ জনতা পার্টি ৮১’র প্রেরণা- আরেকটি প্রত্যাবর্তনের উন্মাদনা: জয়তু শেখ হাসিনা, শুভ জন্মদিন যুবলীগ নেতা ছেলেকে জ্যান্ত পুড়িয়ে হত্যাচেষ্টা, মামলা করতে গিয়ে ৬৮ বছরের বৃদ্ধা মা বিএনপি অফিস ভাঙার মামলায় কারাগারে! প্রথমবারের মতো আন্তর্জাতিক বন্ড ছাড়ছে বাংলাদেশ, লক্ষ্য ১০০ কোটি ডলার পর্যন্ত – ক্রেতা কে? রূপপুরের জন্য রাশিয়ার জ্বালানিবাহী বিমান আটকে দিল ‘মার্কিন আজ্ঞাবহ’ পাকিস্তান দখলচেষ্টায় গ্রেপ্তার ১৩, বিএনপি নেতাদের বিরুদ্ধে অভিযোগ থাকলেও আটক তালিকায় নেই নাম!