মা শেখ হাসিনাকে শুভেচ্ছা জানিয়ে পুত্র সজীব ওয়াজেদের আবেগঘন বার্তা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৯ সেপ্টেম্বর, ২০২৬

মা শেখ হাসিনাকে শুভেচ্ছা জানিয়ে পুত্র সজীব ওয়াজেদের আবেগঘন বার্তা

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৯ সেপ্টেম্বর, ২০২৬ |
শেখ হাসিনার জন্মদিনে তাঁর মাতামহী শেখ ফজিলাতুন নেছা মুজিবের ত্যাগ, মাতামহ শেখ মুজিবুর রহমানের প্রতি তাঁর সমর্থন এবং নিজের জন্মের সময়কার একটি ঐতিহাসিক ঘটনার স্মৃতিচারণ করে আবেগঘন বার্তা দিয়েছেন সজীব ওয়াজেদ জয়। শেখ হাসিনার জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে “শুভ জন্মদিন, মা!” সম্বোধন করে দেওয়া বার্তায় সজীব ওয়াজেদ জানান, তাঁর মায়ের সংগ্রামী চেতনার পেছনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শেখ ফজিলাতুন নেছা মুজিবের আদর্শ ও উত্তরাধিকার গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। শেখ হাসিনার জন্মের সময়কার একটি ঘটনা তুলে ধরে সজীব ওয়াজেদ লিখেছেন, ১৯৪৭ সালে ভারত বিভক্তির প্রাক্কালে সাম্প্রদায়িক দাঙ্গার সময় শেখ মুজিবুর রহমানকে শরণার্থীদের আসা-যাওয়া তদারকির দায়িত্ব দিতে চেয়েছিলেন তৎকালীন যুক্তবাংলার মুখ্যমন্ত্রী হোসেন শহীদ সোহরাওয়ার্দী। সজীব ওয়াজেদের

বর্ণনা অনুযায়ী, সোহরাওয়ার্দী শেখ মুজিবকে বলেছিলেন, দাঙ্গার পরিস্থিতিতে শুধু সরকারি কর্মচারীদের ওপর নির্ভর করতে পারছেন না। তাই ছাত্রলীগ ও মুসলিম লীগ ন্যাশনাল গার্ডের সমন্বয়ে একটি স্বেচ্ছাসেবক দল গঠন করে সীমান্তে গিয়ে শরণার্থীদের আসা-যাওয়া তদারকির দায়িত্ব নিতে তিনি শেখ মুজিবকে অনুরোধ করেন। সে সময় শেখ ফজিলাতুন নেছা মুজিব অন্তঃসত্ত্বা ছিলেন। স্বামীকে কাছে পাওয়ার প্রত্যাশা থাকলেও দেশের পরিস্থিতির কারণে শেখ মুজিবকে দায়িত্ব পালনে যেতে হতে পারে, এমন পরিস্থিতিতে তিনি তাঁকে উৎসাহিত করেন বলে জানান সজীব ওয়াজেদ। তিনি লেখেন, কলকাতার পরিস্থিতি ও নিজের দায়িত্বের কথা জানিয়ে শেখ মুজিব তাঁর স্ত্রীকে চিঠি লিখেছিলেন। জবাবে শেখ ফজিলাতুন নেছা মুজিব তাঁকে দেশের কাজে যাওয়ার জন্য নিশ্চিন্ত করেন। চিঠিতে শেখ

ফজিলাতুন নেছা মুজিব লিখেছিলেন, “আপনি শুধু আমার স্বামী হওয়ার জন্য জন্ম নেননি, দেশের কাজ করার জন্যও জন্ম নিয়েছেন। দেশের কাজই আপনার সবচাইতে বড় কাজ। আপনি নিশ্চিন্ত মনে আপনার কাজে যান। আমার জন্য চিন্তা করবেন না। আল্লাহর উপরে আমার ভার ছেড়ে দিন।” সজীব ওয়াজেদের ভাষ্য অনুযায়ী, ওই চিঠি পাওয়ার পর শেখ মুজিব সোহরাওয়ার্দীর কাছে গিয়ে শরণার্থীদের তদারকির দায়িত্ব পালনে যাওয়ার কথা জানান। তখন সোহরাওয়ার্দী তাঁকে জিজ্ঞাসা করেন, তিনি স্ত্রী রেণুর সঙ্গে পরামর্শ করেছেন কি না। শেখ মুজিব চিঠির কথা জানিয়ে বলেন, তাঁর স্ত্রী তাঁকে নিশ্চিন্তে দেশের কাজে যেতে বলেছেন। তখন সোহরাওয়ার্দী তাঁকে বলেছিলেন, “Mujib, She is a precious gift to you from God.

Don’t neglect her please.” অর্থাৎ, রেণু তাঁর জন্য খোদার দেওয়া অমূল্য দান এবং তাঁকে যেন অবহেলা না করেন, এমন পরামর্শ দিয়েছিলেন সোহরাওয়ার্দী। সজীব ওয়াজেদ বলেন, ওই সময় শেখ ফজিলাতুন নেছা মুজিব যে সন্তানকে গর্ভে ধারণ করছিলেন, তিনিই পরবর্তীকালে শেখ মুজিবের আদরের ‘হাচু’, শেখ হাসিনা। শেখ হাসিনার জন্মের সঙ্গে ওই ঘটনাকে যুক্ত করে সজীব ওয়াজেদ লেখেন, অন্তঃসত্ত্বা অবস্থায় একজন মায়ের চিন্তা, স্বপ্ন ও মানসিকতার প্রভাব সন্তানের ওপর পড়ে বলে প্রচলিত ধারণা রয়েছে। তাঁর মতে, ১৯৪৭ সালের ওই ঘটনা শেখ ফজিলাতুন নেছা মুজিবের চরিত্রের একটি উজ্জ্বল দিক যেমন তুলে ধরে, তেমনি শেখ হাসিনার জন্মের প্রেক্ষাপটকেও বিশেষ তাৎপর্য দেয়। বার্তায় শেখ হাসিনার রাজনৈতিক ও সংগ্রামী জীবনের প্রসঙ্গ টেনে

সজীব ওয়াজেদ আরও লেখেন, “ইতিহাস সাক্ষ্য দেয়, শেখ হাসিনার নিরন্তর সংগ্রামী চেতনার প্রেরণা পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং মাতা বেগম শেখ ফজিলাতুন নেছা মুজিবের রক্তের ধারাবাহিকতায়-ই এসেছে।”

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
পাকিস্তানের অনুমতি না মেলায় রূপপুরের ইউরেনিয়াম আসেনি মা শেখ হাসিনাকে শুভেচ্ছা জানিয়ে পুত্র সজীব ওয়াজেদের আবেগঘন বার্তা “জানিনা চিঠিটি আপনার কাছে পৌঁছাবে কিনা…”—শেখ হাসিনাকে জন্মদিনে ১৩ বছরের কিশোরীর অশ্রুসিক্ত চিঠি ভাইরাল শেখ হাসিনার জন্মদিনে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের প্রকাশ্য কর্মসূচি শেখ হাসিনার জন্মদিনে ‘কেক কাটার অপরাধে’ আটক ১৫ যুক্তরাষ্ট্র কী রূপপুর চালু হতে দেবে? আটক জাসদ কর্মীদের জামিন চাওয়ায় আইনজীবীকে আদালত প্রাঙ্গণে সরকারি কৌঁসুলির মারধরের অভিযোগ! পারফরম্যান্সে উন্নতি হলেও সিঙ্গাপুরের কাছে হারল বাংলাদেশ রাড্ডা ক্লিনিক ভাঙচুর-দখল: প্রভাবশালী বিএনপি নেতাদের বাদ দিয়ে পুলিশের জালে কেবল চুনোপুঁটিরা অসুস্থতায় এশিয়ান গেমস থেকে ছিটকে গেলেন শান্ত ছাত্রদল নেত্রীর সাথে যুবদল নেতার গোপন সম্পর্ক, নেত্রীর বিরুদ্ধে স্বামীর মামলা ক্যানবেরায় অনাড়ম্বর আয়োজনে দেশরত্ন শেখ হাসিনার ৮০তম জন্মদিন উদযাপন ভারতে দেড় লাখ রুপির নিচে নামল সোনার দাম ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব কেন প্রত্যাখ্যান করলেন ট্রাম্প, জানা গেল নতুন করে আন্দোলনের ডাক দিল ককরোচ জনতা পার্টি ৮১’র প্রেরণা- আরেকটি প্রত্যাবর্তনের উন্মাদনা: জয়তু শেখ হাসিনা, শুভ জন্মদিন যুবলীগ নেতা ছেলেকে জ্যান্ত পুড়িয়ে হত্যাচেষ্টা, মামলা করতে গিয়ে ৬৮ বছরের বৃদ্ধা মা বিএনপি অফিস ভাঙার মামলায় কারাগারে! প্রথমবারের মতো আন্তর্জাতিক বন্ড ছাড়ছে বাংলাদেশ, লক্ষ্য ১০০ কোটি ডলার পর্যন্ত – ক্রেতা কে? রূপপুরের জন্য রাশিয়ার জ্বালানিবাহী বিমান আটকে দিল ‘মার্কিন আজ্ঞাবহ’ পাকিস্তান দখলচেষ্টায় গ্রেপ্তার ১৩, বিএনপি নেতাদের বিরুদ্ধে অভিযোগ থাকলেও আটক তালিকায় নেই নাম!