ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
পারফরম্যান্সে উন্নতি হলেও সিঙ্গাপুরের কাছে হারল বাংলাদেশ
ওয়ানডেতে ১৫ হাজার রানের ক্লাবে কোহলি, শচীনকে টপকে দ্রুততমের রেকর্ড
৩৯ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড গড়েও উন্নতির ক্ষুধা স্পেন কোচের
২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপের পরেই ভারতের জার্সি তুলে রাখছেন কোহলি
সাফ টুর্নামেন্টে দ্বিতীয় সারির দল পাঠাতে পারে ভারত
মেসির বিদায়ের এখনই সেরা সময়: স্কালোনি
আসিয়ান কাপের শুরুতেই মালয়েশিয়ার কাছে বিধ্বস্ত বাংলাদেশ
অসুস্থতায় এশিয়ান গেমস থেকে ছিটকে গেলেন শান্ত
এশিয়ান গেমসের কোয়ার্টার ফাইনালে মালয়েশিয়ার মুখোমুখি হওয়ার আগে বড় ধাক্কা খেল বাংলাদেশ। জ্বরে আক্রান্ত হওয়ায় প্রতিযোগিতাটি থেকে ছিটকে গেছেন ব্যাটার নাজমুল হোসেন শান্ত।
সোমবার সংবাদমাধ্যমকে দেওয়া এক বার্তায় বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ) জানায়, ‘আমাদের ক্রিকেটার নাজমুল হোসেন শান্ত অসুস্থ।’
বার্তায় আরও বলা হয়, ‘বাংলাদেশি দলের চিকিৎসক, বিসিবি ফিজিও ও স্থানীয় চিকিৎসকদের যৌথ পর্যালোচনার পর তাকে এশিয়ান গেমস থেকে বাদ দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। উপলব্ধ প্রথম ফ্লাইটেই আগামীকাল তিনি দেশে ফিরে আসছেন।’
সংবাদ বার্তায় আরও উল্লেখ করা হয়, ‘বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে দলের সিডিএম মেজর (অব.) ইমরোজ আহমেদ শান্তর দ্রুত আরোগ্য ও শুভকামনা জানানোর পাশাপাশি তার নিরাপদ প্রত্যাবর্তন কামনা করেছেন।’
টি-টোয়েন্টি দলের সাবেক অধিনায়ক
শান্ত শেষবার জাতীয় দলের হয়ে কুড়ি ওভারের সংস্করণ খেলেছিলেন ২০২৫ সালের মে মাসে, শারজাহতে সংযুক্ত আরব আমিরাতের বিরুদ্ধে। এরপর দল থেকে বাদ পড়ে এক বছরেরও বেশি সময় টি-টোয়েন্টির বাইরে ছিলেন তিনি। পরবর্তীতে এশিয়ান গেমসের দল দিয়ে আবার তার প্রত্যাবর্তন ঘটে। জাপান সফরের আগে মিরপুরে দুটি প্রস্তুতি ম্যাচ খেলেছিল বাংলাদেশ। তবে চোটের কারণে সে ম্যাচ দুটিতে অংশ নিতে পারেননি শান্ত। মঙ্গলবার কোয়ার্টার ফাইনালে মালয়েশিয়ার মোকাবিলা করবে বাংলাদেশ। বৃষ্টির কারণে রোববারের দুটি ম্যাচের মতো এ খেলাটি ভেস্তে গেলে কোনো ম্যাচ না খেলেই সেমিফাইনালে পৌঁছে যাবে বাংলাদেশ এবং ১ অক্টোবর পাকিস্তানের বিরুদ্ধে মাঠে নামবে। এ প্রসঙ্গে বাংলাদেশ অধিনায়ক লিটন দাস সোমবার বলেন, ‘খেলা না হলে আমাদের
তো কিছু করার নেই। বৃষ্টির ওপর কারও নিয়ন্ত্রণ নেই।’ উইকেট নিয়ে ধারণা দিয়ে তিনি যোগ করেন, ‘আমার মনে হয় পিচ বোলারদের সহায়ক হবে। আমরা সেরা বোলারদের খেলানোর চেষ্টা করব। সব মিলিয়ে পাঁচ বোলার ও সাত ব্যাটার সংমিশ্রণে দল গঠন করা হতে পারে।’