ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব কেন প্রত্যাখ্যান করলেন ট্রাম্প, জানা গেল – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৮ সেপ্টেম্বর, ২০২৬

ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব কেন প্রত্যাখ্যান করলেন ট্রাম্প, জানা গেল

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৮ সেপ্টেম্বর, ২০২৬ |
মধ্যপ্রাচ্যে যুদ্ধ বন্ধের নতুন কোনো যুদ্ধবিরতি প্রস্তাব মানছে না যুক্তরাষ্ট্র। দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের প্রস্তাবটি সরাসরি প্রত্যাখ্যান করেছেন। জাতিসংঘে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মাইক ওয়াল্টজ এনবিসি নিউজকে জানিয়েছেন, আলোচনার টেবিলে ফেরার আগেই তেহরান মার্কিন নৌঘাঁটি অবরোধ প্রত্যাহার এবং আন্তর্জাতিক নিষেধাজ্ঞা তুলে নেওয়ার মতো অতিরিক্ত ছাড় দাবি করেছিল। আর এ কারণেই ওয়াশিংটন এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। মার্কিন প্রশাসনের বিশ্বাস, তেহরান তাদের প্রতিশ্রুতি রক্ষা করবে না এবং এটি ছিল মূলত একটি অগ্রহণযোগ্য শর্ত চাপানোর চতুর চেষ্টা। ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এই চুক্তি চাচ্ছে কারণ তারা যুদ্ধে খুব খারাপভাবে হেরে যাচ্ছে। অন্যদিকে, গত সপ্তাহে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি এই

যুদ্ধবিরতি প্রস্তাব ঘোষণা করেছিলেন। প্রস্তাবটিতে ইরানের অবরুদ্ধ সম্পদ অবমুক্তকরণ, দেশটির তেলের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং হরমুজ প্রণালির ওপর থেকে মার্কিন নৌ-অবরোধ তুলে নেওয়ার দাবি জানানো হয়েছিল। তবে মার্কিন রাষ্ট্রদূত এই প্রস্তাবকে অতিরিক্ত শর্তযুক্ত উল্লেখ করে খারিজ করে দেন। এর জবাবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি মার্কিন কূটনীতিকের বিরুদ্ধে পুরোনো ও ভিত্তিহীন অভিযোগ তোলার পালটা অভিযোগ করেন। তিনি জানান, নির্দিষ্ট কিছু শর্ত পূরণ হলেই কেবল তারা কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি উন্মুক্ত করতে প্রস্তুত, যা তাদের ন্যায্য অধিকার। তবে বর্তমান মার্কিন প্রশাসনের বিগত দুই বছরের আচরণে হতাশা প্রকাশ করে তিনি কূটনীতির ভবিষ্যৎ নিয়ে সংশয় প্রকাশ করেন। এদিকে ট্রাম্প ইরানের শান্তিপ্রস্তাব উড়িয়ে দিয়ে

তেহরানের বিভিন্ন লক্ষ্যবস্তুতে পুনরায় পূর্ণমাত্রায় বিমান হামলার কথা বিবেচনা করছেন। তবে পাশাপাশি তিনি ‘অ্যাক্সিওস’ সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে জানিয়েছেন যে আগামী সপ্তাহেই হয়তো পুনরায় আলোচনা শুরু হতে পারে। ট্রাম্পের মতে, ইরান একটি চুক্তি করতে চাইছে ঠিকই, তবে এটা এমন কোনো চুক্তি নয় যা তিনি করতে চান। ইরান নিজেদের অবস্থান নিয়ে অতিরিক্ত বাড়াবাড়ি করেছে বলেও মন্তব্য করেছেন তিনি। এদিকে সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে অ্যাক্সিওস জানিয়েছে, ওয়াশিংটন ও তেহরানের মধ্যে পরোক্ষ আলোচনা সোমবারই শুরু হতে পারে। সূত্র: এনডিটিভি।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ভারতে দেড় লাখ রুপির নিচে নামল সোনার দাম ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব কেন প্রত্যাখ্যান করলেন ট্রাম্প, জানা গেল নতুন করে আন্দোলনের ডাক দিল ককরোচ জনতা পার্টি ৮১’র প্রেরণা- আরেকটি প্রত্যাবর্তনের উন্মাদনা: জয়তু শেখ হাসিনা, শুভ জন্মদিন যুবলীগ নেতা ছেলেকে জ্যান্ত পুড়িয়ে হত্যাচেষ্টা, মামলা করতে গিয়ে ৬৮ বছরের বৃদ্ধা মা বিএনপি অফিস ভাঙার মামলায় কারাগারে! প্রথমবারের মতো আন্তর্জাতিক বন্ড ছাড়ছে বাংলাদেশ, লক্ষ্য ১০০ কোটি ডলার পর্যন্ত – ক্রেতা কে? রূপপুরের জন্য রাশিয়ার জ্বালানিবাহী বিমান আটকে দিল ‘মার্কিন আজ্ঞাবহ’ পাকিস্তান দখলচেষ্টায় গ্রেপ্তার ১৩, বিএনপি নেতাদের বিরুদ্ধে অভিযোগ থাকলেও আটক তালিকায় নেই নাম! শেখ হাসিনা: বাঙালির বাতিঘর জন্মদিনে কোটি হৃদয়ের ভালোবাসায় আগামীর আলোর প্রত্যয় সয়াবিন তেলের দাম আরও বাড়ানোর পাঁয়তারা আবারও গণভোটের ভাবনা সংবিধানে ফিরছে ‘মহান আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস’ তত্ত্বাবধায়ক সরকারসহ সংবিধানের দুই অনুচ্ছেদে গণভোট চায় বিএনপি নাইজেরিয়ায় ডিপথেরিয়ার প্রাদুর্ভাবে ৩১ জনের মৃত্যু ওয়ানডেতে ১৫ হাজার রানের ক্লাবে কোহলি, শচীনকে টপকে দ্রুততমের রেকর্ড টিআইবি: দখল-চাঁদাবাজি নিয়ন্ত্রণে ব্যর্থতা ক্ষমতাসীন দলের জন্য অশনিসংকেত বাজার থেকে নিখোঁজ, সকালে মিলল লাশ: বান্দরবানে গহিন পাহাড়ে যুবককে নৃশংস হত্যা মুদি দোকানে পেট্রোল বোমা নিক্ষেপ, বাইরে বের হতেই দোকানিকে কুপিয়ে হত্যা অসুস্থ অবস্থায় একবছর কারাবন্দি: জামিনে মুক্তির একমাস পরে মৃত্যু সাংবাদিক আজহারের প্রবাসী জামায়াত কর্মী ফুফার স্ত্রীর বিছানায় পুত্রের হাতে আটক শিবির নেতাকে হাঁসুয়ার কোপ, বাড়িতে আগুন