পারফরম্যান্সে উন্নতি হলেও সিঙ্গাপুরের কাছে হারল বাংলাদেশ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৯ September, ২০২৬

পারফরম্যান্সে উন্নতি হলেও সিঙ্গাপুরের কাছে হারল বাংলাদেশ

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৯ September, ২০২৬ |
ফিফা আসিয়ান কাপে খেলায় দৃশ্যমান উন্নতি এলেও পয়েন্টের মুখ দেখতে পারল না বাংলাদেশ। প্রথম ম্যাচে মালয়েশিয়ার কাছে ৩-০ গোলে বিধ্বস্ত হওয়ার পর দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দিলেও জয় কিংবা ড্র—কোনোটিই অর্জিত হয়নি। সোমবার জাকার্তায় অনুষ্ঠিত তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে সিঙ্গাপুরের কাছে ১-০ ব্যবধানে পরাজিত হয়েছে থমাস ডুলির শিষ্যরা। ৩৫তম মিনিটে হারিস স্টুয়ার্টের জয়সূচক একমাত্র হেডারটিই ম্যাচের ভাগ্য গড়ে দেয়। মালয়েশিয়া ম্যাচের ব্যর্থতা পেছনে ফেলে জার্মান-আমেরিকান কোচ থমাস ডুলি একাদশে ৪টি পরিবর্তন এনে দল নামান। সোহেল রানা ও শাকিল আহাদ তপুর জায়গায় সুযোগ পান অভিজ্ঞ জামাল ভূঁইয়া ও জিদান ইউসুফ। ডুলির কৌশলে জামালদের খেলার ধারায় স্পষ্ট পরিবর্তন দেখা যায়; মাঠের লড়াইয়ে খেলোয়াড়রা

ছিলেন অনেক বেশি আগ্রাসী, সুশৃঙ্খল ও মনোযোগী। তবে ম্যাচের ৩৫তম মিনিটে সুযোগ কাজে লাগায় সিঙ্গাপুর। আব্দুল্লাহ নূর আদমের একটি নিখুঁত ক্রস থেকে অরক্ষিত অবস্থায় লাফিয়ে উঠে দারুণ এক হেডারে বাংলাদেশের গোলরক্ষককে পরাস্ত করেন হারিস স্টুয়ার্ট। পিছিয়ে পড়ে গোল পরিশোধের চেষ্টা চালালেও শেষ পর্যন্ত কাঙ্ক্ষিত সমতা ফেরাতে পারেনি লাল-সবুজ প্রতিনিধিরা। টানা দুই পরাজয়ে টুর্নামেন্টে অনেকটাই ব্যাকফুটে চলে গেল দল। আগামী বৃহস্পতিবার গ্রুপ পর্বের শেষ ম্যাচে আয়োজক ইন্দোনেশিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বাঙালির ডিএনএতে লুকানো “চতুর্থ পূর্বপুরুষ”: দেড় হাজার বছর আগের নীরব অভিবাসনের গল্প lপিরোজপুরে ৫ আগস্টের পর থেকে মন্দিরের জমি দখল করে ধান চাষ জামায়াত আমিরের জামায়াত-শিবিরকে নিয়মিত ধুয়ে দেওয়া রাশেদ ছিলেন শিবিরের শপথবদ্ধ সাথী, গোমর ফাঁস শিল্পী-সাংস্কৃতিক কর্মীদের সমাবেশে ‘জয় বাংলা’ স্লোগান: ছাত্র ইউনিয়নের সাবেক নেতা আটক প্রধানমন্ত্রীর জাপান সফর ঘিরে টোকিওতে বিএনপির দুই গ্রুপের হাতাহাতি তুমি কে, আমি কে? বাঙালি… বাঙালি… – শেকড়, সংগ্রাম ও প্রত্যয়: বাঙালি জাতীয়তাবাদের অপরাজেয় অভিযাত্রা জয় বাংলা—রণাঙ্গনের গর্জন থেকে চেতনার মহাকাব্য অভিষেকের ৩৫ বলের সেঞ্চুরি, পাওয়ারপ্লেতে ভারতের বিশ্বরেকর্ড ব্রাজিলে নির্বাচনে হেরে গোপনে দেশত্যাগ ওয়াশিংটনের প্রার্থী ফ্লাভিও’র; পরিবারের সদস্যদেরও ভিসা দেবে ট্রাম্প প্রশাসন জাপান-বাংলাদেশ ইপিএঃ চার বছর পরিশ্রমের ফসল; রপ্তানিতে নতুন সুযোগ, ২০২৭ সালের প্রথমার্ধে কার্যকরের সম্ভাবনা বীর মুক্তিযোদ্ধার দাফনে বাঁধা জামায়াতে ইসলামীর, জাবিতে যুদ্ধাপরাধী সাঈদি’র কুশপুত্তলিকা দাহ বীর মুক্তিযোদ্ধার দাফনে বাঁধা জামায়াতে ইসলামীর, জাবিতে যুদ্ধাপরাধী সাঈদি’র কুশপুত্তলিকা দাহ ২০২৩ সালে কৌশলগত অংশীদারত্ব ও অঙ্গীকার, ২০২৬ সালে বিনিয়োগে আগ্রহ ও সহযোগিতাঃ জাপান-বাংলাদেশ সম্পর্কের ধারাবাহিকতা ২৩’এর বৈঠকে বিনিয়োগ পরিবেশ সৃষ্টির অনুরোধ, ২৬’এ বাংলাদেশে পাঁচ বছরে ৬ বিলিয়ন ডলার বিনিয়োগের আগ্রহ জাপানের ইউনূসের জাপান সফরের ১৭ মাসঃ পাঁচ বছরে জাপানে ১ লাখ বাংলাদেশি কর্মী পাঠানোর চুক্তির অগ্রগতি কতোটা? ওয়াশিংটনে শেখ হাসিনার সংবাদ সম্মেলন: আওয়ামী লীগকে নিয়েই অবাধ নির্বাচন ও পুনর্মিলনের আহ্বান দ্বিতীয় সর্বোচ্চ রান তাড়ায় লঙ্কানদের রেকর্ড জয় মানুষের পেটে ভাত নেই, ৭০% ছাড় দিয়েও বিক্রি হচ্ছে না জামা-কাপড়: ব্যবসা নেমেছে এক-তৃতীয়াংশে পরিকল্পিত অর্থনৈতিক স্থবিরতা (স্ট্যাগফ্লেশন) এবং মহা অস্বীকৃতি কেরানীগঞ্জে নিজ ফ্ল্যাটে আওয়ামী লীগ নেত্রী ডালিয়াকে জবাই করে হত্যা