জাসদ কার্যালয়ে যুবদলের মব: পুলিশ আটকের পরে ১৭৯ জনকে ছেড়ে দিলেও এখনো আটক ২৬ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৭ September, ২০২৬

আরও খবর

পাবনায় গ্রেপ্তারের পর হাজতে আওয়ামী লীগ নেতা তানভীরকে নির্যাতন, অসুস্থ হয়ে পড়লে চিকিৎসা প্রদানেও বাঁধা পুলিশের

ঢাবিতে ককটেল বিস্ফোরণ: ছাত্রদলের হাতে আটক তিতুমীর কলেজ ছাত্রশিবিরের নেতা; ছিলেন চব্বিশে জুলাই যোদ্ধা

সিলেটে পুলিশের গাড়ি আটকে আওয়ামী লীগ নেতাকে ছিনিয়ে নিল জনতা

বাংলাদেশ ছাত্রলীগের “গণতান্ত্রিক অধিকার পুনরুদ্ধার” এর দাবিতে ডাকা ধর্মঘটের সমর্থনে ঝিনাইদহে মহাসড়ক অবরোধ জেলা ছাত্রলীগের

কূটনৈতিক পাড়ায় কী চলছে বুঝতে পারছেন না তথ্য উপদেষ্টা জাহেদ

স্ত্রী পরিচয়ে বান্ধবী নিয়ে রিসোর্টের ১১৮নং কক্ষে ওঠেন জুলাইর নাশকতাকারী হাসিব

আওয়ামী লীগ করলেই সভা-সমাবেশে নিষেধাজ্ঞা নয় – তথ্য উপদেষ্টা; সফল ধর্মঘটের প্রভাব, নাকি নয়া কৌশল সরকারের?

জাসদ কার্যালয়ে যুবদলের মব: পুলিশ আটকের পরে ১৭৯ জনকে ছেড়ে দিলেও এখনো আটক ২৬

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৭ September, ২০২৬ |
রাজধানীর গুলিস্তানে জাতীয় সমাজতান্ত্রিক দল—জাসদের কেন্দ্রীয় কার্যালয়ে হামলা ও পুলিশের অভিযানের ঘটনায় আটক হওয়া অধিকাংশকে ছেড়ে দেওয়া হলেও এখনো ২৬ জনকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে বলে জানিয়েছে জাসদ। দলটির দাবি, আটক ২৬ জনই তাদের নেতাকর্মী। শনিবার জাসদের কেন্দ্রীয় প্রতিনিধি সভা চলাকালে কার্যালয়ের বাইরে উত্তেজনা সৃষ্টি হয়। জাসদের অভিযোগ, যুবদলের বিপুলসংখ্যক নেতাকর্মী কার্যালয়ে ঢুকে মব সৃষ্টি করে এবং নেতাকর্মীদের ওপর হামলা চালায়। পরে পুলিশ কার্যালয় ঘেরাও করে ভেতরে থাকা ব্যক্তিদের আটক করে বিভিন্ন থানায় নিয়ে যায়। পুলিশের পক্ষ থেকে প্রাথমিকভাবে জানানো হয়েছিল, জাসদ কার্যালয় থেকে আটক ব্যক্তিদের পরিচয় ও সংশ্লিষ্টতা যাচাই করা হবে। যারা জাসদের নেতাকর্মী হিসেবে শনাক্ত হবেন, তাদের ছেড়ে দেওয়া হবে

এবং অন্যদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। পুলিশের হিসাবে মোট ২৮৯ জনকে আটক করে বিভিন্ন থানায় নেওয়া হয়েছিল। রোববার জাসদের পক্ষ থেকে জানানো হয়, যাচাই-বাছাইয়ের পর আটক হওয়া অধিকাংশকে ছেড়ে দেওয়া হয়েছে। তবে এখনো ২৬ জন নেতাকর্মী পুলিশের হেফাজতে রয়েছেন। তাদের দ্রুত ও নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছে দলটি। জাসদ নেত্রী লিনু হকও আটক ব্যক্তিদের নিয়ে প্রশ্ন তুলেছেন। তিনি বলেন, ‘এই ২৬ জনের অপরাধ কী? তারা মুক্ত নয় কেন?’ দলের পক্ষ থেকে প্রকাশিত তালিকায় জাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য আহসান হাবিব শামীম, জাসদ সমর্থিত ছাত্রলীগের সভাপতি রাশিদুল হক ননী, যুব জোটের কেন্দ্রীয় কমিটির সদস্য তৌফিকুল, নেত্রকোনা জেলা জাসদের প্রচার সম্পাদক সম্রাট তালুকদারসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের নাম

রয়েছে। তালিকায় মোট ২৬ জনের নাম উল্লেখ করা হয়েছে। এদিকে জাসদ কার্যালয় থেকে আটক হওয়া ব্যক্তিদের মধ্যে ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সাবেক সভাপতি আবু জাফর সূর্যও ছিলেন। তিনি দাবি করেছিলেন, পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে তাকে হ্যান্ডকাফ পরিয়ে পুলিশ নিয়ে যায়। পরে রোববার ভোরে প্রায় ১৫ ঘণ্টা পর তাকে ছেড়ে দেওয়া হয়। ঘটনার বিষয়ে পুলিশের বক্তব্য ছিল, জাসদ কার্যালয়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা জড়ো হয়ে ‘জয় বাংলা’ স্লোগান দিচ্ছেন—এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। পুলিশ জানিয়েছিল, আটক ব্যক্তিদের পরিচয় ও সংশ্লিষ্টতা যাচাই করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে। অন্যদিকে জাসদ এই অভিযোগ অস্বীকার করে বলেছে, তাদের কেন্দ্রীয় প্রতিনিধি সভাটি পূর্বনির্ধারিত ছিল এবং পুলিশ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে

সভার বিষয়ে জানানো হয়েছিল। দলটির দাবি, সভা চলাকালে যুবদলের নেতাকর্মীরা কার্যালয়ে ঢুকে হামলা ও বিশৃঙ্খলা সৃষ্টি করে। রোববার পর্যন্ত আটক ২৬ জনকে আদালতে তোলা হয়েছে কি না, সে বিষয়ে জাসদের পক্ষ থেকে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। দলটির দাবি, তাদের নেতাকর্মীদের মধ্যে যারা এখনো আটক রয়েছেন, তাদের দ্রুত মুক্তি দিতে হবে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
আইনশৃঙ্খলার তীব্র অবনতি, খুলনায় ব্যবসা গুটিয়ে ফেলছেন অনেক ব্যবসায়ী সহকর্মীকে ধর্ষণচেষ্টায় এনসিপির সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার জুলাই গণ-অভ্যুত্থানে আহতদের নতুন করে আবেদনের সুযোগ দিল মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় ঢাকায় স্বেচ্ছাসেবক দল নেতা লিটন মাহমুদ গ্রেপ্তার যুক্তরাষ্ট্রে ২৪ ঘণ্টা মাটিচাপার পর শিশু জীবিত উদ্ধার, বাবা গ্রেপ্তার আর্জেন্টিনার নৌ ও বিমানবাহিনীকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা করল ইরান স্পেনে আবাসনসংকটের প্রতিবাদে শ্রমিক ধর্মঘট, সমর্থন ভাড়াটেদের যুক্তরাষ্ট্রে রাশিয়ার রাষ্ট্রদূতের আকস্মিক মৃত্যু ইতালি, যুক্তরাজ্য ও আয়ারল্যান্ডের হাজারো স্কুলে বোমা হামলার হুমকি গুমের শিকার ২৮০ জনের ঘটনা তদন্ত করছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ৮.৯৯ শতাংশ সুদে অন্য ব্যাংকের ঋণ অধিগ্রহণ করবে ডাচ্‌-বাংলা ব্যাংক এলপিজির আয়ের ৮০ শতাংশ ব্যয় হয় আমদানিতে: লোয়াব রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি, বজ্রপাত এবং ঝড়ো হাওয়া উড়ালসড়কে গাড়িচাপায় বাবা-মা-ছেলে মোটরসাইকেল চলাকালে তিনজন নিহত প্রধানমন্ত্রীর রোহিঙ্গা প্রত্যাবাসনে তুরস্কের সমর্থন অব্যাহত রাখার আহ্বান ছয় দশক পর ইয়র্কশায়ার উপকূলে বিশালাকার ব্লুফিন টুনা শেখ হাসিনার মৃত্যুদণ্ড ছাড়া বিকল্প নেই: চিফ প্রসিকিউটর শ্রীমঙ্গলে এনসিপি ছাত্রশক্তির সভাপতি হাসিবের ওপর হামলা, ১৫ জনের বিরুদ্ধে মামলা রাশেদ আল মাহমুদ তিতুমীর: ২০৩০ সালে বিদেশি ঋণ শোধে ৭৫০ কোটি ডলার দরকার ভাই জুডের ‘সঙ্গেই’ খেলতে পেরে স্বপ্নপূরণের অপেক্ষায় জোব বেলিংহ্যাম