সাধারণ ছাত্ররূপী শিবির-ছাত্রদল সংঘর্ষের মাঝেই চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে ইবি’তে ছাত্রলীগের কমিটি ঘোষণা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৭ September, ২০২৬

সাধারণ ছাত্ররূপী শিবির-ছাত্রদল সংঘর্ষের মাঝেই চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে ইবি’তে ছাত্রলীগের কমিটি ঘোষণা

ডেস্ক নিউজ
আপডেটঃ ৭ September, ২০২৬ |
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) শিবির ও ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে দিনব্যাপী উত্তেজনা ও সংঘর্ষের মধ্যেই একই দিনে নিষিদ্ধ ঘোষিত ছাত্রসংগঠন বাংলাদেশ ছাত্রলীগ তাদের ইবি শাখার নতুন কমিটি ঘোষণা করেছে। শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে ক্যাম্পাসের কাজী জুহায়ের হলের করিডোরে শিবিরের এক নেতাকে ছাত্রদলের এক কর্মী চড় মারলে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ঘটনার প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, চড় মারার সুনির্দিষ্ট কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এরপর শিবিরের নেতাকর্মীরা অভিযুক্ত ছাত্রদল কর্মীকে তার কক্ষ থেকে বের করে আনতে গেলে দুই পক্ষের মধ্যে ধাক্কাধাক্কি হয়। পরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর, ছাত্র-উপদেষ্টা ও হল প্রভোস্টের উপস্থিতিতে বিষয়টি মীমাংসার চেষ্টা করা হলেও আলোচনার একপর্যায়ে আবার উত্তেজনা তৈরি হয় এবং ছাত্রদল নেতারা

বৈঠক থেকে বেরিয়ে যান। অভিযোগ ওঠে, অভিযুক্তকে উদ্ধারের চেষ্টার সময় শিবির নেতাকর্মীরা বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের গাড়িতে ভাঙচুর চালান। এরপর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। ছাত্রদলের নেতাকর্মীরা হল থেকে বেরিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে দেশীয় অস্ত্রসহ অবস্থান নেন। খবর পেয়ে স্থানীয় জামায়াতের নেতাকর্মীরা সেখানে উপস্থিত হলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এতে স্থানীয় জামায়াতের দুই কর্মী শহীদুল ও বাবলু আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ ও র‍্যাব মোতায়েন করা হয়। একই দিনে ছাত্রলীগের কমিটি ঘোষণা এই উত্তেজনাকর পরিস্থিতির মধ্যেই শনিবার রাতে কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে ইবি শাখা ছাত্রলীগের ২৮ সদস্যবিশিষ্ট নতুন আহ্বায়ক

কমিটি ঘোষণা করা হয়। রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের সাবেক শিক্ষার্থী মেহেদী হাসান হাফিজকে এই কমিটির আহ্বায়ক করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কমিটির মেয়াদ শেষে সাংগঠনিক কার্যক্রম ও রাজনৈতিক সক্রিয়তা বিবেচনায় পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে। রাজনৈতিক বিশ্লেষকরা এই কমিটি ঘোষণাকে ‘পাওয়ার ব্যালেন্স” হিসাবে দেখছেন। যেখানে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ইসলামী ছাত্র শিবির ও জাতীয়তাবাদী ছাত্রদলের ক্ষমতার দ্বন্দ্ব প্রায়শই পত্রিকার শিরোনাম হচ্ছে, সেখানে বাংলাদেশের সবচেয়ে পুরানো ও শক্তিশালী ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ এর নিষ্ক্রিয়তা ভেঙ্গে ক্যাম্পাসগুলোতে ছাত্র রাজনীতিতে অংশগ্রহণ দ্বন্দ্বের অবসান ঘটাবে এবং ইসলামিক ছাত্র শিবির ও ছাত্রদলকে চ্যালেঞ্জ ছুড়ে দিবে বলে মনে করছেন ছাত্র-ছাত্রীরা। প্রশাসনের বক্তব্য সংঘর্ষের ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসন তদন্ত কমিটি গঠন করেছে। উপাচার্য

অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান জানান, ঘটনা তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে এবং ৭২ ঘণ্টার মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। তিনি বলেন, প্রতিবেদনের ভিত্তিতে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পাশাপাশি ক্যাম্পাসে বহিরাগত প্রবেশ ঠেকাতে আরও কঠোর পদক্ষেপ নেওয়া হবে। কুষ্টিয়া জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) ফয়সাল মাহমুদ জানান, একটি ইস্যুকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। পুলিশ উভয় পক্ষের সঙ্গে কথা বলে ও অতিরিক্ত পুলিশ মোতায়েন করে পরিস্থিতি স্বাভাবিক করে আনে বলে তিনি জানান। পরিস্থিতি যাতে পুনরায় উত্তপ্ত না হয়, সে জন্য পুলিশি অবস্থান অব্যাহত রাখা হয়েছে বলেও তিনি

উল্লেখ করেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
শেষ ৬ মিনিটের রোমাঞ্চে রোমাকে হারিয়ে রিয়ালের নাটকীয় জয় ছয় গোলের রোমাঞ্চকর লড়াইয়ে সিটিকে হারালো পিএসজি ধর্ম অবমাননার কথিত অভিযোগে হত্যার নেতৃত্বে ছিল জামায়াতের নেতাকর্মীরা, বাড়ি-হাসপাতালে দু’দফা মব হামলা বছরে ইসরায়েল থেকে প্রায় ৩ কোটি টাকার পণ্য আসছে বাংলাদেশে চার ম্যাচের নিষেধাজ্ঞায় ভিনিসিউস, টাইমিং নিয়ে ক্ষুব্ধ মরিনহো স্বল্পোন্নত দেশ (এলডিসি) তালিকা থেকে উত্তরণ: ৪০ দিন বাকি, সাধারণ পরিষদের রায়ের অপেক্ষায় বাংলাদেশ “তোমরা একা নও, এই দেশ তোমাদেরও”: দুর্গাপূজায় সংখ্যালঘুদের উদ্দেশে শেখ হাসিনার বার্তা; সম্প্রীতির ডাক পাকিস্তানে ট্রেনে নারী পর্যটকের মোজা-অন্তর্বাস শুঁকছে পুলিশ: “স্বাভাবিক কিনা?”, উঠেছে প্রশ্ন দিল্লি’তে হল্লাঃ আন্দোলনে অংশ নেয়ায় ইমরান খান-কে ভারত ছাড়ার নোটিশ; আজ প্রতীকী অনশন কর্মসূচি আম আদমি পার্টি’র সারকাণ্ডে কৃষকের পেটে লাথিঃ অবৈধ বিএনপি সিন্ডিকেটের নগ্ন স্বেচ্ছাচারের প্রমাণপত্র সারাদেশে মার্কিন রাষ্ট্রদূতদের অবাধ চলাফেরায় আপত্তি না থাকলেও ভারতীয় রাষ্ট্রদূতের চলাফেরায় উষ্মা বিপ্লবী পরিষদের নিম্ন প্রবৃদ্ধি ও উচ্চ মূল্যস্ফীতির ফাঁদে বাংলাদেশ, সামনে দীর্ঘ সংকট অপেক্ষমান জ্বালানির ভর্তুকি কমানো—মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে চাপ দিচ্ছে আইএমএফ বাংলাদেশে মার্কিন পণ্যের দ্বার উন্মোচনে মেটা-ফেসবুকের শরণাপন্ন রাষ্ট্রদূত ক্রিস্টেনসন; বাংলাদেশ দ্বার খুলতে যাবে কার কাছে? নেত্রকোনায় বাড়িতে একা পেয়ে ৮০ বছরের বৃদ্ধাকে ধর্ষণ, ৬৫ বছরের বৃদ্ধ পলাতক টঙ্গীতে দেশের শীর্ষস্থানীয় ওষুধ কারখানা পুড়ে ছাই: মার্কিন ওষুধ-চুক্তির সাথে একসূত্রে গাঁথা? প্রশ্ন কর্মচারীদের টঙ্গীতে দেশের শীর্ষস্থানীয় ওষুধ কারখানা পুড়ে ছাই: মার্কিন ওষুধ-চুক্তির সাথে একসূত্রে গাঁথা? প্রশ্ন কর্মচারীদের মার্কিন চুক্তির খপ্পরে দেশের ওষুধশিল্প: ২০ টাকার ওষুধ হবে ৫০০, কাঁচামাল আমদানিতেও খড়গ মৌখিক তিরস্কার অপরাধ নয়, মব সৃষ্টি-প্রশ্রয় দিয়ে প্রতিহিংসাপরায়ণতা, রিসেট বাটন চেপে সব ধ্বংস করা অপরাধ: হ্যাঁ ইউনূস, আপনি অপরাধী ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ তুলে চিকিৎসাধীন যুবককে গণধোলাই দিয়ে হত্যা