ফেনী পৌরসভায় অতিরিক্ত হোল্ডিং ট্যাক্সের প্রতিবাদে মানববন্ধন – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৭ September, ২০২৬

ফেনী পৌরসভায় অতিরিক্ত হোল্ডিং ট্যাক্সের প্রতিবাদে মানববন্ধন

ডেস্ক নিউজ
আপডেটঃ ৭ September, ২০২৬ |
ফেনী পৌরসভায় বাড়ির মালিকদের ওপর অতিরিক্ত হোল্ডিং ট্যাক্স নির্ধারণের প্রতিবাদে মানববন্ধন করেছেন ভুক্তভোগী বাড়ির মালিকরা। রোববার সকালে পৌরসভার প্রধান ফটকে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় পৌরসভার নির্ধারিত হোল্ডিং ট্যাক্স পুনর্মূল্যায়ন ও অতিরিক্ত কর প্রত্যাহার এবং পৌরসভার প্রধান নির্বাহী সামছুদ্দিনের পদত্যাগ দাবি করেন তারা। জেলা জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোটের সভাপতি মাসুদ পারভেজ’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সৈয়দ মামুনের সঞ্চালনায় বক্তব্য দেন, শুকদেব নাথ তপন, রবিউল হক রবি, বেলাল পাটোয়ারী, ওমর ফারুক, রাসেল পাটোয়ারী, সোহেল ভুঞা প্রমুখ। মানববন্ধনে ভুক্তভোগী বাড়ির মালিকদের পাশাপাশি সুশীল সমাজের নেতৃবৃন্দও অংশ নেন। বক্তারা বলেন, পৌরসভার পক্ষ থেকে অনেক বাড়ির মালিকের ওপর আগের তুলনায় অস্বাভাবিক হারে ১৫-২০% পর্যন্ত হোল্ডিং

ট্যাক্স নির্ধারণ করা হয়েছে। এতে সাধারণ বাড়ির মালিকদের ওপর বাড়তি আর্থিক চাপ সৃষ্টি হয়েছে। তারা বলেন, পৌরসভার নাগরিকরা নিয়মিত বিভিন্ন ধরনের কর ও ফি পরিশোধ করে আসছেন। কিন্তু হঠাৎ করে অতিরিক্ত হোল্ডিং ট্যাক্স নির্ধারণ করায় অনেক বাড়ির মালিক বিপাকে পড়েছেন। আয় ও বাড়ির বাস্তব অবস্থা বিবেচনা না করে অতিরিক্ত কর নির্ধারণ করা হলে তা সাধারণ মানুষের জন্য দুর্ভোগের কারণ হয়ে দাঁড়ায়। মানববন্ধনে বক্তারা আরও বলেন, হোল্ডিং ট্যাক্স নির্ধারণের ক্ষেত্রে স্বচ্ছতা ও যৌক্তিকতা নিশ্চিত করতে হবে। অন্যথায় পুর্বের নিয়মে ট্যাক্স দেওয়া হবে বলে জানান তারা। এ সময় বক্তারা ফেনী পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা সামছুদ্দিনের পদত্যাগের দাবি জানান। একই সঙ্গে অতিরিক্ত হোল্ডিং ট্যাক্স

পুনঃনির্ধারণ, ভুক্তভোগীদের অভিযোগ যাচাই এবং নাগরিকবান্ধবভাবে কর নির্ধারণের আহ্বান জানান তারা। সভাপতির বক্তব্যে মাসুদ পারভেজ বলেন, অতিরিক্ত হোল্ডিং ট্যাক্স প্রত্যাহার ও যৌক্তিকভাবে পুনঃনির্ধারণ করা না হলে পরবর্তীতে আরও বৃহত্তর কর্মসূচি দেওয়া হতে পারে। ভুক্তভোগী বাড়ির মালিকদের অভিযোগের ব্যাপারে পৌর প্রধান নির্বাহী সামছুদ্দিন বলেন, ৩ বছর আগের যাচাইকৃত হোল্ডিং ট্যাক্স আমরা নির্ধারণ করেছি। অভিযোগ থাকলে আপিল করার সুযোগ রয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
শেষ ৬ মিনিটের রোমাঞ্চে রোমাকে হারিয়ে রিয়ালের নাটকীয় জয় ছয় গোলের রোমাঞ্চকর লড়াইয়ে সিটিকে হারালো পিএসজি ধর্ম অবমাননার কথিত অভিযোগে হত্যার নেতৃত্বে ছিল জামায়াতের নেতাকর্মীরা, বাড়ি-হাসপাতালে দু’দফা মব হামলা বছরে ইসরায়েল থেকে প্রায় ৩ কোটি টাকার পণ্য আসছে বাংলাদেশে চার ম্যাচের নিষেধাজ্ঞায় ভিনিসিউস, টাইমিং নিয়ে ক্ষুব্ধ মরিনহো স্বল্পোন্নত দেশ (এলডিসি) তালিকা থেকে উত্তরণ: ৪০ দিন বাকি, সাধারণ পরিষদের রায়ের অপেক্ষায় বাংলাদেশ “তোমরা একা নও, এই দেশ তোমাদেরও”: দুর্গাপূজায় সংখ্যালঘুদের উদ্দেশে শেখ হাসিনার বার্তা; সম্প্রীতির ডাক পাকিস্তানে ট্রেনে নারী পর্যটকের মোজা-অন্তর্বাস শুঁকছে পুলিশ: “স্বাভাবিক কিনা?”, উঠেছে প্রশ্ন দিল্লি’তে হল্লাঃ আন্দোলনে অংশ নেয়ায় ইমরান খান-কে ভারত ছাড়ার নোটিশ; আজ প্রতীকী অনশন কর্মসূচি আম আদমি পার্টি’র সারকাণ্ডে কৃষকের পেটে লাথিঃ অবৈধ বিএনপি সিন্ডিকেটের নগ্ন স্বেচ্ছাচারের প্রমাণপত্র সারাদেশে মার্কিন রাষ্ট্রদূতদের অবাধ চলাফেরায় আপত্তি না থাকলেও ভারতীয় রাষ্ট্রদূতের চলাফেরায় উষ্মা বিপ্লবী পরিষদের নিম্ন প্রবৃদ্ধি ও উচ্চ মূল্যস্ফীতির ফাঁদে বাংলাদেশ, সামনে দীর্ঘ সংকট অপেক্ষমান জ্বালানির ভর্তুকি কমানো—মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে চাপ দিচ্ছে আইএমএফ বাংলাদেশে মার্কিন পণ্যের দ্বার উন্মোচনে মেটা-ফেসবুকের শরণাপন্ন রাষ্ট্রদূত ক্রিস্টেনসন; বাংলাদেশ দ্বার খুলতে যাবে কার কাছে? নেত্রকোনায় বাড়িতে একা পেয়ে ৮০ বছরের বৃদ্ধাকে ধর্ষণ, ৬৫ বছরের বৃদ্ধ পলাতক টঙ্গীতে দেশের শীর্ষস্থানীয় ওষুধ কারখানা পুড়ে ছাই: মার্কিন ওষুধ-চুক্তির সাথে একসূত্রে গাঁথা? প্রশ্ন কর্মচারীদের টঙ্গীতে দেশের শীর্ষস্থানীয় ওষুধ কারখানা পুড়ে ছাই: মার্কিন ওষুধ-চুক্তির সাথে একসূত্রে গাঁথা? প্রশ্ন কর্মচারীদের মার্কিন চুক্তির খপ্পরে দেশের ওষুধশিল্প: ২০ টাকার ওষুধ হবে ৫০০, কাঁচামাল আমদানিতেও খড়গ মৌখিক তিরস্কার অপরাধ নয়, মব সৃষ্টি-প্রশ্রয় দিয়ে প্রতিহিংসাপরায়ণতা, রিসেট বাটন চেপে সব ধ্বংস করা অপরাধ: হ্যাঁ ইউনূস, আপনি অপরাধী ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ তুলে চিকিৎসাধীন যুবককে গণধোলাই দিয়ে হত্যা