আরও খবর
ঠাকুরগাঁওয়ে বিলুপ্তির পথে তাঁতশিল্প, পেশা বদলাচ্ছেন তাঁতিরা
বাংলাদেশকে আঞ্চলিক উৎপাদন কেন্দ্র করতে চায় হায়ার
বাজারে নতুন গর্ভনিরোধক আনল ইনসেপ্টা
বিশেষজ্ঞদের পরামর্শ, ইসলামি অর্থায়নে বাংলাদেশকে আঞ্চলিক কেন্দ্র গঠন
পোশাকশ্রমিকের ন্যূনতম মজুরি বেড়ে ১৩৭ ডলার
সিলেটে শ্রমমন্ত্রীর এলাকায় ১১টি সেতু ও ৪২৩ কোটি টাকার উন্নয়নকাজ অনুমোদিত
মাঝারি ও বড় শিল্পকারখানায় উৎপাদন ৬৬ শতাংশ
মৌলভীবাজারে ডেনিম কারখানা করছে ডিবিএল গ্রুপ, কর্মসংস্থান হবে ৪ হাজার মানুষের
উন্নত মানের ডেনিম কাপড় তৈরির লক্ষ্যে বড় ধরনের বিনিয়োগে যাচ্ছে দেশীয় প্রতিষ্ঠান ডিবিএল গ্রুপ। তুরস্কের শিল্পগোষ্ঠী সানকো হোল্ডিংয়ের সঙ্গে যৌথভাবে মৌলভীবাজারের শ্রীহট্ট অর্থনৈতিক অঞ্চলে এই কারখানা স্থাপন করা হবে। এ প্রকল্পে ৩০ কোটি মার্কিন ডলার বিনিয়োগ করা হচ্ছে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় পৌনে চার হাজার কোটি টাকা। প্রায় ৮০ একর জমির ওপর নির্মিত হতে যাওয়া এই কারখানায় ৫১ শতাংশ মালিকানা থাকবে ডিবিএলের এবং ৪৯ শতাংশ মালিকানা থাকবে তুরস্কের সানকো হোল্ডিংয়ের ডেনিম উৎপাদনকারী প্রতিষ্ঠান ইসকোর হাতে।
বিজ্ঞাপন
সংশ্লিষ্ট সূত্র জানায়, কারখানাটিতে প্রতি মাসে প্রায় এক কোটি মিটার
ডেনিম কাপড় উৎপাদনের সক্ষমতা থাকবে এবং এখানে সুতা উৎপাদনেরও ব্যবস্থা থাকবে। ডিবিএল গ্রুপ জানিয়েছে, ২০২৮ সালে কারখানাটি উৎপাদনে আসার সম্ভাবনা রয়েছে এবং এতে প্রায় ৪ হাজার ৪০০ মানুষের কর্মসংস্থান হবে। গত বুধবার ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান আশিক চৌধুরীর সঙ্গে তুরস্কের সানকো হোল্ডিংয়ের শীর্ষ কর্মকর্তাদের বৈঠকের পর এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
কারখানাটির বিষয়ে ডিবিএল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এম এ জব্বার বলেন, ‘ডেনিমের এই কারখানায় সবচেয়ে আধুনিক প্রযুক্তির যন্ত্রপাতি ব্যবহার করা হবে। উৎপাদিত কাপড় স্থানীয় রপ্তানিকারকদের কাছে বিক্রির পাশাপাশি বিদেশেও রপ্তানি হবে। এই কারখানায় যে বিনিয়োগ করতে যাচ্ছি, সেটি গত কয়েক বছরের মধ্যে আমাদের প্রতিষ্ঠানের সবচেয়ে বড় বিনিয়োগ। এই কারখানার
জন্য যেসব কর্মী নিয়োগ করা হবে, তাঁদের বড় অংশই থাকবে নতুন। তাঁদের মধ্যে একটি অংশকে তুরস্কে প্রশিক্ষণেরও ব্যবস্থা করা হবে। আশা করছি কারখানাটি চালু হলে ডেনিম কাপড় তৈরি ও রপ্তানিতে ইতিবাচক প্রভাব পড়বে।’
ইনভেস্ট বাংলাদেশ জানায়, বৈঠকে সানকো হোল্ডিংয়ের পরিচালনা পর্ষদের ভাইস চেয়ারম্যান ফাতিহ কোনুকোগ্লু ও পর্ষদ সদস্য হাকান কোনুকোগ্লুসহ অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়াও ডিবিএল গ্রুপের এমডি এম এ জব্বার, ট্রেজারিপ্রধান জাকারিয়া চৌধুরী, গ্রুপ রেগুলেটরি অ্যাফেয়ার্স প্রধান জুয়েল জাব্বার এবং ইনভেস্ট বাংলাদেশের সদস্য নাহিয়ান রহমান এ সময় উপস্থিত ছিলেন। ১৯০৪ সালে প্রতিষ্ঠিত সানকো হোল্ডিংয়ের ডেনিম বিভাগ ইসকো বিশ্বের ৬০টির বেশি দেশে তাদের পণ্য সরবরাহ করে থাকে।





