পোশাকশ্রমিকের ন্যূনতম মজুরি বেড়ে ১৩৭ ডলার – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৬ November, ২০২৬

পোশাকশ্রমিকের ন্যূনতম মজুরি বেড়ে ১৩৭ ডলার

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৬ November, ২০২৬ |

বাংলাদেশের পোশাকশিল্পের শ্রমিকদের ন্যূনতম মজুরি বৃদ্ধি পেয়ে ১৭ হাজার টাকায় দাঁড়িয়েছে। প্রতি ডলার ১২৪ টাকা বিনিময় হার ধরে হিসাব করলে এই মজুরি এখন ১৩৭ ডলার, যা আগে ছিল প্রায় ১০১ ডলার। অর্থাৎ, ডলারের হিসাবে মজুরি বেড়েছে প্রায় ৩৬ ডলার।

বিজ্ঞাপন

তৈরি পোশাক রপ্তানিতে বিশ্বের দ্বিতীয় শীর্ষ দেশ হলেও মজুরির দিক থেকে বাংলাদেশ এতদিন প্রতিদ্বন্দ্বী দেশগুলোর চেয়ে পিছিয়ে ছিল। তবে নতুন সিদ্ধান্তের পর ভারত ও পাকিস্তানের চেয়ে বাংলাদেশের পোশাকশ্রমিকের ন্যূনতম মজুরি এখন বেশি।

সুইডেনভিত্তিক এইচঅ্যান্ডএম গ্রুপের গত মার্চের তথ্য অনুযায়ী, তুরস্কে পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ৬৬৭ ডলার, চীনে

২৯৪ ডলার, কম্বোডিয়ায় ২০৮ ডলার, ইন্দোনেশিয়ায় ১৭২ ডলার এবং ভিয়েতনামে ১৬৩ ডলার। বর্তমানে এই পাঁচ দেশের পরেই বাংলাদেশের অবস্থান।

নতুন মজুরিকাঠামোয় ন্যূনতম মজুরি ১৩৭ ডলার হলেও তৃতীয় গ্রেডে তা ১৫৫ ডলার, দ্বিতীয় গ্রেডে ১৬১ ডলার এবং প্রথম গ্রেডে ১৭৩ ডলার নির্ধারণ করা হয়েছে। ২০২৩ সালের ডিসেম্বরে যখন ন্যূনতম মজুরি ১২ হাজার ৫০০ টাকা কার্যকর হয়, তখন ডলারের বিনিময় হার ১১০ দশমিক ৫০ টাকা অনুযায়ী মজুরি ছিল ১১৩ ডলার। তিন বছরের ব্যবধানে ডলারের দাম বেড়ে ১২৪ টাকা হওয়ায় ডলারের হিসাবে মজুরি ১০১ ডলারে নেমে এসেছিল।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নড়াইলসহ সাত জেলায় নতুন পুলিশ সুপারইন্টেনডেন্ট নিয়োগ জিয়াউল আহসানের নির্দেশেই সব অপারেশন হতো, জানালেন অ্যাটর্নি জেনারেল বাংলাদেশকে আঞ্চলিক উৎপাদন কেন্দ্র করতে চায় হায়ার বাজারে নতুন গর্ভনিরোধক আনল ইনসেপ্‌টা বিশেষজ্ঞদের পরামর্শ, ইসলামি অর্থায়নে বাংলাদেশকে আঞ্চলিক কেন্দ্র গঠন পোশাকশ্রমিকের ন্যূনতম মজুরি বেড়ে ১৩৭ ডলার পুলিশের ১৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ও পদায়ন ভারতের গণতান্ত্রিক প্রতিষ্ঠান দুর্বল হওয়ার অভিযোগ হিউম্যান রাইটস ওয়াচের রোহিঙ্গা গণহত্যা নিয়ে বুধবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠক সৌদির রিয়াদ টাওয়ারে হুতিদের হামলায় ১১ জন আহত মিস ইউনিভার্স ইন্দোনেশিয়া প্রতিযোগিতায় পোশাক খুলে পরীক্ষার অভিযোগ গাজীপুরে শ্রমিক বিক্ষোভে ঢাকা‑টাঙ্গাইল ও ঢাকা‑ময়মনসিংহ মহাসড়ক বন্ধ ময়মনসিংহে ডেটিং সাইট জালিয়াতি চক্রে ৭জন গ্রেপ্তার মোটরসাইকেল থেকে গুলি করে নরসিংদীতে যুবক নিহত সিলেটে শ্রমমন্ত্রীর এলাকায় ১১টি সেতু ও ৪২৩ কোটি টাকার উন্নয়নকাজ অনুমোদিত মাঝারি ও বড় শিল্পকারখানায় উৎপাদন ৬৬ শতাংশ প্যারোলে মুক্তি পেয়ে বাগেরহাটের বাড়িতে ফিরছেন বাদল ফরাজী আইনশৃঙ্খলা রক্ষায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন দিল্লিসহ বাংলাদেশের যেকোনো মিশনে গেলেই শেখ হাসিনাকে গ্রেফতার করা হবে: শামা ওবায়েদ ভারত-নিউজিল্যান্ড টেস্ট ড্রে অস্ট্রেলিয়া শীর্ষে ফাইনাল পথে