সুন্দরবনে নিষেধাজ্ঞা উঠলেও কাটেনি ভয়: বৈরী আবহাওয়া ও দস্যু আতঙ্কে জেলে-পর্যটকরা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৭ September, ২০২৬

সুন্দরবনে নিষেধাজ্ঞা উঠলেও কাটেনি ভয়: বৈরী আবহাওয়া ও দস্যু আতঙ্কে জেলে-পর্যটকরা

ডেস্ক নিউজ
আপডেটঃ ৭ September, ২০২৬ |
দীর্ঘ তিন মাসের প্রজননকালীন নিষেধাজ্ঞা শেষে গত ১ সেপ্টেম্বর সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হয়েছে সুন্দরবন। মাছ ও কাঁকড়া ধরে জীবিকা নির্বাহ করা উপকূলীয় মৎস্যজীবী এবং সুন্দরবনমুখী পর্যটকদের জন্য এই দিনটি আনন্দের হওয়ার কথা থাকলেও, বাস্তবে দেখা গেছে ভিন্ন চিত্র। টানা বৃষ্টিপাত, নদীতে মরা জোয়ার, মাছের অপ্রতুলতা এবং সবচেয়ে বড় কারণ—সুন্দরবনে দস্যুদের নতুন করে মাথাচাড়া দিয়ে ওঠার আতঙ্কে বনে যেতে অনিচ্ছা প্রকাশ করছেন বহু জেলে। অন্যদিকে বৈরী আবহাওয়ার কারণে পর্যটকদের উপস্থিতি আশঙ্কাজনকভাবে কমে গেছে। ​প্রতি বছর ১ জুন থেকে ৩১ আগস্ট পর্যন্ত সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষা ও মাছের বংশবৃদ্ধির জন্য বনে প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ থাকে। মঙ্গলবার থেকে নতুন করে পাস (অনুমতিপত্র) দেওয়া

শুরু হলেও মোংলার পশুর নদীর ঘাটে জেলেদের স্বাভাবিক ব্যস্ততা দেখা যায়নি। স্থানীয় জেলেদের অভিযোগ, তিন মাসের নিষেধাজ্ঞা চলাকালীন বন বিভাগের অগোচরে একশ্রেণীর অসাধু লোক বিষ দিয়ে মাছ ও কাঁকড়া শিকার করেছে, যার ফলে অভয়ারণ্যসংলগ্ন এলাকায় মাছের পরিমাণ অনেক কমে গেছে। এর ওপর বন গভীরে দস্যুদের চাঁদাবাজির ভয় নতুন আতঙ্ক সৃষ্টি করেছে। পশুর নদীর পাড়ে অবস্থানরত জেলে রশিদ হাওলাদার জানান, বন দস্যুমুক্ত হওয়ার সুনির্দিষ্ট নিশ্চয়তা না পাওয়া পর্যন্ত তিনি বনের গভীরে যাবেন না। ​পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের তথ্যমতে, এই রেঞ্জের অধীন প্রায় ১,৯৫৩টি অনুমোদিত নৌযান (বিএলসি) থাকলেও প্রথম দুই দিনে মাত্র এক হাজারের মতো অনুমতিপত্র নেওয়া হয়েছে। বন কর্মকর্তা দীপন চন্দ্র

দাস জানান, দুর্যোগপূর্ণ আবহাওয়া ও মরা জোয়ারের কারণে অনেক জেলে আপাতত পাস নেননি, তবে আবহাওয়ার উন্নতি হলে এই সংখ্যা বাড়বে। ​এদিকে ভ্রমণপিপাসুদের জন্য দুয়ার উন্মুক্ত হলেও আবহাওয়া বৈরী থাকায় দেখা মিলছে না পর্যাপ্ত পর্যটকের। করমজল পর্যটন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা হাওলাদার আজাদ কবির জানান, প্রথম দুই দিনে মাত্র সাতটি লঞ্চে প্রায় ৫৫০ জন দর্শনার্থী সুন্দরবনে এসেছেন। পরিবেশ অনুকূলে এলে পর্যটকের সংখ্যা বাড়বে বলে তিনি আশা প্রকাশ করেন। ​নিরাপত্তা ও বিষ প্রয়োগের অভিযোগ প্রসঙ্গে সুন্দরবনের পূর্ব বিভাগের বিভাগীয় কর্মকর্তা রেজাউল করিম চৌধুরী এবং বন কর্মকর্তা আজাদ কবির জানান, কোস্টগার্ডের সাথে যৌথভাবে নিয়মিত টহল জোরদার রাখা হয়েছে। পর্যটক ও মৎস্যজীবীদের সুরক্ষায় সকল স্টেশন ও

ক্যাম্পকে সতর্ক অবস্থানে থাকতে বলা হয়েছে এবং সুন্দরবনের পরিবেশ কিংবা জীববৈচিত্র্যের ক্ষতি করে—এমন যেকোনো অপরাধের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ইউজিসির আহ্বান উপেক্ষা করে ভর্তি পরীক্ষা নেবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় মুন্সিগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধসহ আহত ১০ গাইবান্ধার চরাঞ্চলে বিশেষ বরাদ্দ বাড়ানোর দাবি স্থগিত হলো বাংলাদেশ-ভারত কনস্যুলার সংলাপ যশোরের আদালতপাড়া ও অন্যান্য স্থানে ককটেল বিস্ফোরণ সাফ চ্যাম্পিয়নশিপে ভিএআর প্রযুক্তি পরিচালিত হবে থাইল্যান্ড থেকে ক্রোয়েশিয়াকে হারিয়ে নেশনস লিগের শেষ আটে ইংল্যান্ড বিচারকের ছেলেকে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড চাঁদপুরে শিশুকে ধর্ষণের অভিযোগে বিএনপির সাবেক নেতা গ্রেপ্তার আদালত থেকে পালানো আসামি কাউসার গ্রেপ্তার ফারহানের ‘অবিশ্বাস্য’ ও ‘সুন্দর’ গোলে মুগ্ধ কোচ ডুলি ফ্যামিলি কার্ডের লোভ দেখিয়ে দৃষ্টিপ্রতিবন্ধী নারীর ভাতার অর্থ আত্মসাৎ নুসরাতের গুদামে পেট্রোল বোমার আলামত পায়নি পুলিশ: আওয়ামী লীগকে ফাঁসাতেই নাটক- সন্দেহ স্থানীয়দের স্বরাষ্ট্রমন্ত্রী: নুসরাতের বাড়িতে আগুন বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে হয়ে থাকতে পারে সাফ চ্যাম্পিয়নশিপের ইতিহাসে প্রথমবার ভিএআর প্রযুক্তি নোয়াখালীতে শ্রমিকদল নেতাকে হত্যার পর মাটিচাপা, ৬ দিন পর মরদেহ উদ্ধার দৃঢ়তার কারণে হাতকড়া পরানো যায়নি জিয়াউল আহসানের হাতে, বললেন- ‘জয় আমাদের হবেই, ঠেকাতে পারবে না’ লাম্পট্যের কারণে আমির হামজার পদত্যাগ ও বিচারের দাবিতে কুষ্টিয়ায় নারীদের বিক্ষোভ আইনশৃঙ্খলার তীব্র অবনতি, খুলনায় ব্যবসা গুটিয়ে ফেলছেন অনেক ব্যবসায়ী সহকর্মীকে ধর্ষণচেষ্টায় এনসিপির সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার