শিবির নিয়ন্ত্রিত রাকসু তহবিলে বিপুল আর্থিক ঘাপলা: হদিস মিলছে না ব্যয়ের – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২০ আগস্ট, ২০২৬

শিবির নিয়ন্ত্রিত রাকসু তহবিলে বিপুল আর্থিক ঘাপলা: হদিস মিলছে না ব্যয়ের

ডেস্ক নিউজ
আপডেটঃ ২০ আগস্ট, ২০২৬ |
গুপ্ত সংগঠন শিবির নিয়ন্ত্রিত রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) তহবিল থেকে বিভিন্ন কর্মসূচি ও দাপ্তরিক ব্যয়ের জন্য বরাদ্দ নেওয়ার পর নিয়ম অনুযায়ী সংশ্লিষ্ট ব্যয়ের বিল-ভাউচার জমা দিয়ে অর্থ সমন্বয় করার কথা। তবে রাকসুর বর্তমান পরিষদের একাধিক ছাত্র প্রতিনিধি ও শিবির নেতারা বরাদ্দ নেওয়ার পরও নির্ধারিত সময়ে এসব হিসাব জমা দেননি। ফলে দীর্ঘদিন ধরে রাকসু তহবিলের বড় অঙ্কের অর্থের ব্যয় অসমন্বিত অবস্থায় রয়েছে। রাকসুর কোষাধ্যক্ষ কার্যালয়ের নথি পর্যালোচনায় দেখা গেছে, ৪২টি কর্মসূচির জন্য মোট ১ কোটি ২৯ লাখ ১৪ হাজার ৬৮৯ টাকা বরাদ্দ নেওয়া হয়েছে। এর মধ্যে ৬১ লাখ ৫০ হাজার ৪৬৮ টাকার বিপরীতে কোনো বিল-ভাউচার জমা পড়েনি। অর্থাৎ বরাদ্দের প্রায় অর্ধেক অর্থের

ব্যয় এখনো নথিভুক্তভাবে সমন্বয় হয়নি। নথি অনুযায়ী, সবচেয়ে বেশি অর্থ বরাদ্দ নিয়েছেন রাকসুর জিএস গুপ্ত সংগঠন শিবিরের নেতা সালাহউদ্দিন আম্মার। ‘বেলচা আম্মার’ খ্যাত এই শিবির নেতা ৭ ধাপে মোট ২৩ লাখ ৮৮ হাজার টাকা নিলেও ১৮ লাখ ৩৯ হাজার টাকার ব্যয়ের ভাউচার জমা পড়েনি। অন্যদিকে শিবির নেতা ভিপি মোস্তাকুর রহমান জাহিদের নামে ছয় ধাপে বরাদ্দ হয়েছে ১৩ লাখ ৪০ হাজার ৩২৪ টাকা। এর মধ্যে মাত্র ৯৯ হাজার ৯২৪ টাকার একটি ভাউচার জমা দেওয়া হয়েছে; বাকি ১২ লাখ ৪০ হাজার ৪০০ টাকার হিসাব এখনো পাওয়া যায়নি। শুধু ভিপি ও জিএস নন, রাকসুর এজিএস এবং কয়েকজন সম্পাদকও বরাদ্দ নেওয়ার পর ব্যয়ের হিসাব জমা দেননি। এ

নিয়ে রাকসুর তহবিল ব্যবস্থাপনা ও আর্থিক শৃঙ্খলা নিয়ে প্রশ্ন উঠেছে। জিএসের বরাদ্দ ২৩ লাখ ৮৮ হাজার, ভাউচার নেই ১৮ লাখ ৩৯ হাজারের রাকসুর জিএস সালাহউদ্দিন আম্মারের নামে সাত দফায় মোট ২৩ লাখ ৮৮ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়। এর মধ্যে তিন দফায় নেওয়া ১৮ লাখ ৩৯ হাজার টাকার ব্যয়ের কোনো ভাউচার নথিতে পাওয়া যায়নি। এই অর্থের মধ্যে গত ১৫ জানুয়ারি ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় বুথ স্থাপনের জন্য নেওয়া ৩ লাখ ২ হাজার টাকা, ২৭শে জানুয়ারি রাকসু সদস্যদের জানুয়ারি ২০২৬-এর বাজেট বাবদ নেওয়া ১৩ লাখ ৭৭ হাজার টাকা এবং ১৩ এপ্রিল সদস্যদের দাপ্তরিক ব্যয়ের জন্য নেওয়া ১ লাখ ৬০ হাজার টাকা রয়েছে। তবে শিবির নেতা

আম্মার দাবি করেছেন, পুরো অর্থকে ‘পেন্ডিং’ হিসেবে দেখানো বিভ্রান্তিকর। তার ভাষ্য, রাকসুর ছয় সম্পাদকের মধ্যে পাঁচজনের ভাউচার জমা হয়েছে। বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদকের ৮৫ হাজার টাকার ভাউচার বাকি থাকায় পুরো ১৩ লাখ ৭৭ হাজার টাকার বাজেটটি অসমন্বিত হিসেবে দেখানো হয়েছে। আম্মার আরও দাবি করেন, সিনেট ও হল প্রতিনিধি সম্মেলনের ৩ লাখ এবং আপ্যায়ন বাবদ ৩ লাখ ২০ হাজার টাকার ভাউচার আগেই জমা দেওয়া হয়েছে। ভর্তি পরীক্ষার বুথের জন্য পাওয়া ৩ লাখ ২ হাজার টাকা রাকসু তহবিলের নয় বলেও দাবি করেন তিনি। তার বক্তব্য অনুযায়ী, ওই অর্থ বিশ্ববিদ্যালয় প্রশাসন দিয়েছে। ভাউচারে প্রায় ৪৫ থেকে ৪৬ হাজার টাকা ভ্যাট সংক্রান্ত বিষয় নিয়ে প্রশাসন ও রাকসুর মধ্যে

সমন্বয় না হওয়ায় সেটি ঝুলে আছে। তিনি জানান, তার কাছে আসা সব ভাউচার জমা দেওয়া হয়েছে এবং প্রতিটি অর্থ উত্তোলনের ক্ষেত্রে উপাচার্যসহ সংশ্লিষ্ট দপ্তরের অনুমোদন নেওয়া হয়েছে। ভিপি ১৩ লাখ টাকা নিলেও হিসাব দিয়েছেন ৯৯ হাজারের রাকসুর ভিপি গুপ্ত সংগঠন শিবিরের নেতা মোস্তাকুর রহমান জাহিদের নামে ছয় ধাপে মোট ১৩ লাখ ৪০ হাজার ৩২৪ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। এর মধ্যে ঈদুল আজহা উপলক্ষে একটি কর্মসূচির ৯৯ হাজার ৯২৪ টাকার ভাউচার জমা দেওয়া হয়েছে। বাকি ১২ লাখ ৪০ হাজার ৪০০ টাকার কোনো ভাউচার জমা পড়েনি। নথি অনুযায়ী, গত ১৩ই এপ্রিল দাপ্তরিক ব্যয়ের জন্য ভিপি দেড় লাখ টাকা নেন। ওই অর্থের হিসাব জমা না দিয়েই ১৯শে

জুলাই আবার দাপ্তরিক খরচের জন্য আরও ২ লাখ টাকা বরাদ্দ নেন। এ ছাড়া ৩রা আগস্ট ফিফা বিশ্বকাপ ফুটবল প্রদর্শনের জন্য ৩ লাখ ৮২ হাজার ৪০০ টাকা এবং একই দিনে ‘ভিক্টরি রান উইথ রাকসু’ কর্মসূচির জন্য ৩ লাখ টাকা নেওয়া হয়। ৬ই আগস্ট জুলাই জাদুঘর স্থাপনের জন্য আরও ২ লাখ ৮ হাজার টাকা বরাদ্দ নেওয়া হয়। এসব অর্থের কোনো ভাউচার জমা পড়েনি বলে নথিতে উল্লেখ রয়েছে। এ বিষয়ে শিবির নেতা মোস্তাকুর রহমান জাহিদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও মোবাইল ফোনে কল করা হলে তিনি তা গ্রহণ করেননি। অস্ত্রধারী শিবির সন্ত্রাসী সালাহউদ্দিন আম্মার এজিএস ও সম্পাদকদের বরাদ্দেও অসমন্বিত অর্থ শিবির নেতা ‘বেলচা আম্মারের’ পর সর্বোচ্চ ব্যয় করেছেন ছাত্রদল

মনোনীত প্যানেল থেকে একমাত্র নির্বাচিত প্রতিনিধি রাকসুর ক্রীড়া সম্পাদক মোছা. নার্গিস খাতুন। রাকসুর ক্রীড়া সম্পাদক মোছা. নার্গিস খাতুনের নামে সাত ধাপে মোট ১৫ লাখ ৭১ হাজার ৬২৬ টাকা বরাদ্দ নেওয়া হয়েছে। এর মধ্যে চার ধাপে নেওয়া ১৩ লাখ ৯৭ হাজার ১২৬ টাকার ভাউচার জমা পড়েনি। এর মধ্যে রাকসু গেমস আয়োজনের জন্য দুই ধাপে নেওয়া হয়েছে ১২ লাখ ৭২ হাজার ৩৪০ টাকা। গত মাসে শুরু হওয়া ছয়টি ইভেন্ট চলমান থাকায় সংশ্লিষ্ট বিল এখনো জমা দেওয়া হয়নি বলে জানিয়েছেন নার্গিস খাতুন। রাকসুর বিতর্ক ও সাহিত্যবিষয়ক সম্পাদক শিবির নেতা ইমরান লস্কর ছয় ধাপে ৮ লাখ ৪২ হাজার ৭৬৫ টাকা নিয়েছেন। দুটি লেনদেনের ভাউচার জমা দেওয়া হলেও তার একটিতে ঘাটতি রয়েছে। বাকি ৬ লাখ ৯২ হাজার টাকার ভাউচার জমা হয়নি। সংস্কৃতিবিষয়ক সম্পাদক শিবির নেতা জাহিদ হোসেন জোহার নামে তিন ধাপে ৭ লাখ ৯৫ হাজার টাকা নেওয়া হয়েছে। এর মধ্যে জুলাই উদযাপনের জন্য নেওয়া ৪ লাখ ৬৫ হাজার টাকার কোনো ভাউচার জমা হয়নি। তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক বি এম নাজমুল সাকিব তিন ধাপে ৩ লাখ ৯৬ হাজার টাকা নিয়েছেন। ৬ই আগস্ট সংশ্লিষ্ট পদবিষয়ক কর্মশালা আয়োজনের জন্য নেওয়া ৩ লাখ ১০ হাজার টাকার ভাউচার জমা পড়েনি। মিডিয়া ও প্রকাশনা সম্পাদক মুজাহিদ ইসলামের নামে তিন ধাপে ১ লাখ ৫৪ হাজার ৪৪৮ টাকা নেওয়া হয়েছে। এর মধ্যে ৬ই আগস্ট প্রকাশনার জন্য নেওয়া ১ লাখ টাকার ভাউচার পাওয়া যায়নি। মহিলা বিষয়ক সম্পাদক ছাত্রী সংস্থার সায়িদা হাফসা দুই ধাপে ১ লাখ ৮৮ হাজার ২৭৬ টাকা নিয়েছেন। এর মধ্যে গত মে মাসে আয়োজিত নারী উদ্যোক্তা মেলার জন্য নেওয়া ১ লাখ ৩৫ হাজার ৫০০ টাকার ব্যয়ের হিসাব জমা হয়নি। বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক তোফায়েল আহমেদ তোফা দুই ধাপে ৮৭ হাজার ৫০০ টাকা নিয়েছেন। এর মধ্যে গত ১লা জুলাই নেপালে একটি শিক্ষা বিষয়ক সেমিনারে অংশগ্রহণের জন্য নেওয়া ৩৭ হাজার ৫০০ টাকার কোনো ভাউচার জমা পড়েনি। পরিবেশ ও সমাজকল্যাণ সম্পাদক আব্দুল্লাহ আল মাসুদ গত ২৬শে জুলাই কোনো খাত উল্লেখ না করে ৮২ হাজার টাকা নিয়েছেন। ওই অর্থেরও কোনো ভাউচার জমা দেওয়া হয়নি। এজিএস এস এম সালমান সাব্বির গত ৫ই মার্চ দাপ্তরিক ব্যয়ের জন্য ৬০ হাজার টাকা নিয়েছেন। তার ক্ষেত্রেও ওই অর্থের ব্যয়ের হিসাব জমা হয়নি। এ ছাড়া একটি কম্পিউটার সেট ও প্রিন্টার কেনার জন্য ১ লাখ ২৩ হাজার ৭৫০ টাকা নেওয়ার তথ্য নথিতে রয়েছে। তবে অর্থটি কে নিয়েছেন, তা নিশ্চিত হওয়া যায়নি। এ অর্থেরও কোনো হিসাব জমা পড়েনি। বিতর্কিত রাকসু নির্বাচনে জিএস হলেন মাসুদ হত্যাকাণ্ডের প্রধান অভিযুক্ত আম্মার সাবেক ছাত্রলীগ নেতা মাসুদ হত্যায় জড়িত সালাহউদ্দিন আম্মার দ্রুত ভাউচার জমার আহ্বান কোষাধ্যক্ষের রাকসুর কোষাধ্যক্ষ অধ্যাপক সেতাউর রহমান বলেন, কোনো কর্মসূচি শেষ হওয়ার পরপরই সংশ্লিষ্ট ব্যয়ের ভাউচার জমা দেওয়া নিয়ম। কিছু বিল ও ভাউচার এখনো জমা না পড়ায় সংশ্লিষ্টদের নিয়ম মেনে দ্রুত সেগুলো জমা দিতে বলা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদুল ইসলামও বিষয়টি তার নজরে আসার কথা জানিয়েছেন। তার ভাষ্য, বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী নতুন করে বরাদ্দ নেওয়ার আগে আগের বরাদ্দের অর্থের ভাউচার জমা দিয়ে তা সমন্বয় করতে হয়। উপাচার্য বলেন, আগের হিসাবগুলো দ্রুত সমন্বয়ের জন্য তিনি রাকসু কোষাধ্যক্ষকে আগেও নির্দেশ দিয়েছেন। দীর্ঘদিন ধরে বড় অঙ্কের অর্থ অসমন্বিত অবস্থায় থাকায় বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। তিনি আরও জানান, বর্তমানে ঢাকায় একটি প্রাতিষ্ঠানিক কাজে অবস্থান করলেও রাজশাহীতে ফিরে রাকসু কোষাধ্যক্ষের মাধ্যমে বিষয়টির নজরদারি আরও জোরদার করা হবে। কোষাধ্যক্ষের প্রাথমিক দায়িত্ব থাকলেও রাকসুর সভাপতি হিসেবে বিষয়টি পর্যবেক্ষণ করাও তাঁর দায়িত্ব বলে উল্লেখ করেন তিনি। গত বছরের ১৬ই অক্টোবর রাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে কেন্দ্রীয় সংসদের ২৩টি পদের মধ্যে ২০টিতেই শিবির-সমর্থিত প্যানেলের প্রার্থীরা জয় পান। জিএস, ক্রীড়া এবং বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক পদে অন্য প্যানেলের প্রার্থীরা নির্বাচিত হন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
শিবির নিয়ন্ত্রিত রাকসু তহবিলে বিপুল আর্থিক ঘাপলা: হদিস মিলছে না ব্যয়ের বাবার মৃত্যুর পর মেসির আবেগঘন গোল প্রতিমন্ত্রী পুতুলের সুপারিশ না শোনায় প্রশাসন ক্যাডারের কর্মকর্তাদের প্রত্যাহার গ্যাস সংকটে চরম বিপর্যয়ের মুখে শিল্পাঞ্চল, বন্ধ ৯০০-এর বেশি টেক্সটাইল মিল চোরাই মোটরসাইকেলসহ ডিবির হাতে আটক জামায়াত নেতার বাবা দ্বিগুণেরও বেশি দামে এক কার্গো এলএনজি কিনছে সরকার, একই দরে কেনা হবে আরও ১৪ কার্গো আর্থিক সংকট ও অনিয়ম শঙ্কায় বিপিএল আয়োজন করবে না বিসিবি, জানালেন তামিম ধানমন্ডি ৩২ ভাঙচুর-লুটপাট: ইউনূস, আসিফ নজরুল, শফিকুলসহ ২৭ জনের বিরুদ্ধে মামলার আবেদন নিল না আদালত মাত্র ৬ হাজার টাকায় নির্মিত সিনেমার আয় ২৬ কোটি টাকা! রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী, স্পিকার ও বিরোধীদলীয় নেতা প্রার্থী হয়েও ভোট দিতে পারছেন না অলি আহমদ বিশ্ববাজারে কমল স্বর্ণের দাম ২৮ বছর বয়সি তরুণীর মাদকে জড়িয়ে পড়ার গল্প যুদ্ধে আরও মারাত্মক অস্ত্র ব্যবহারের হুমকি ইরানের ড. ইউনূস ও আসিফ নজরুলসহ ২৭ জনের বিরুদ্ধে মামলার আবেদন নাটালির সঙ্গে ট্রাম্পের সম্পর্কের গুঞ্জন, মেলানিয়ার প্রতিক্রিয়া কী? নতুন স্ট্রাইকার প্রসঙ্গে মুখ খুললেন ফ্লিক চিকিৎসক ধীপ্রা হত্যা: প্রভাবশালীদের ইয়ার্কি ও চাপে মানসিক নির্যাতন ও স্বজনদের অবহেলায় মৃত্যুর মামলা প্রত্যাহার কোনোভাবেই খাড়া হচ্ছে না শেয়ারবাজার: ফের মন্দা, কমেছে লেনদেন ও অধিকাংশ শেয়ারের দর আয় বাড়ছে না, ক্রমশ বেড়ে চলেছে জীবনযাত্রার ব্যয়